ধামরাই,১১জানুয়ারি,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে আবারও যাত্রীবাহী বাসে এক নারী শ্রমিককে ধর্ষণের পরে হত্যা করেছে দুর্বৃওরা। এঘটনায় ধর্ষণকারী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ধামরাইর বালিয়া এলকা থেকে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। নিহত ওই নারী শ্রমিকের নাম মমতা (১৯) সে ধামরাইর পথিক সিরামিক্স এর শ্রমিক ছিলো।
পুলিশ জানায় গতকাল রাতে ধামরাই কাওয়ালীপাড়া এলাকায় ওই নারী শ্রমিককে এক যাত্রীবাহী বালিয়া যাওয়ার জন্য উঠিয়ে দেন পরে বাস থেকে যে যার মত গন্তব্যে নেমে গেলে ওই নারী শ্রমিককে বাসের চালক বাসের ভিতরেই জোর পূর্বক ধর্ষণ করে এসময় ধর্ষণে বাধা দেওয়ায় দুর্বৃওরা ওই নারী শ্রমিককে শ্বাস রোধ করে হত্যা করে লাশ রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সকালে খবর পেয়ে ওই নারী শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় ওই নারী শ্রমিকের ধর্ষণকারী যুবককে ওই এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। এঘটনায় স্থানীয় শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগেও ধামরাই চলন্ত বাসে কয়েকজন নারী শ্রমিক ধর্ষণের শিকার হয়েছিলো। তদন্তের স্বার্থে আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। অন্যদিকে আশুলিয়ার টেঙ্গুরি এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন ওই নারী শ্রমিকদে আরও কেউ ধর্ষণ করেছিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ।
ধামরাইয়ে যাত্রীবাহী বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা
