ঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট

২২ মার্চ,২০১৯(বিবিনিউজ):ঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট। শুক্রবার গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনানিবাসের সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) সেন্টার এন্ড স্কুল এর কমান্ডেট (সিএমপির) ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রকিব উদ্দিন খাঁন,সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী মেজর এ এন এম আব্দুল আহাদসহ আরো অনেকে। তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট…

Read More

প্রধানমন্ত্রী চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য ১০ জনকে ২ কোটি ৭ লাখ টাকা অনুদান দিয়েছেন

২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার চিকিৎসা ও জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য ১০ জনকে মোট ২ কোটি ৭ লাখ টাকা অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য লেখক মো. নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে অনুদানকৃত চেকগুলো ওই ১০ জনের কাছে হস্তান্তর করেন। বীর মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী এবং সেই সঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত এক ব্যক্তি এসব চেক গ্রহণ করেন।

Read More

বাঘাইছড়িতে পরিকল্পিত ৮ খুনের ঘটনা : তদন্ত কমিটি

২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বাঘাইছড়িতে ৮ খুনের ঘটনাটি পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পর তারা এ মন্তব্য করেন। কমিটির প্রধান দীপক চক্রবর্তী বলেন, ঘটনাটি ছিল একেবারেই পরিকল্পিত যতদূর ধারণা, আগে থেকেই ভারী অস্ত্র নিয়ে ওঁৎ পেতে প্রস্তুত ছিল হামলাকারীরা। সোমবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সদরে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল এলাকায় নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের গাড়িবহরে এলোপাথারি গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে প্রাণ হারায় ৮ জন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ২৫ জন। তারা সবাই ওই…

Read More

পদ্মা সেতুতে বসানো হলো নবম স্প্যান, দৃশ্যমান সেতু কাঠামোর ১৩৫০ মিটার

২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুতে বসানো হলো নবম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতু কাঠামোর ১৩৫০ মিটার । আজ সকালে পদ্মার জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর ধূসর রঙের ‘৬ডি’ নম্বর এই স্প্যানটি বসানো হয়। এ নিয়ে জাজিরা অংশে সেতুটি দৃশ্যমান হলো ১২০০ মিটার এবং মাওয়া প্রান্তে আরও দৃশ্যমান রয়েছে ১৫০ মিটার। আরো একটি স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ আরো এক ধাপ এগিয়ে গেল। দেড় শ’ মিটারের এক একটি স্প্যান বসে ক্রমেই দীর্ঘ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। এর আগে সকাল সাড়ে ৭টার…

Read More

ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মূলধারার উন্নয়নে অন্তর্ভূক্তি বিষয়ে প্রকল্পের উদ্ভোধন করলো অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন

প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন গত ২০ মার্চ বুধবার ধামরাই উপজেলা অডিটোরিয়ামে “ইনক্লুশন অব পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ থ্র কমিউনিটি বেজড ইনিসিএটিভ (আইপিডি-সিআই)” শিরোনামে ৩ বছর মেয়াদি একটি প্রকল্পের শুভ উদ্বোধন ও কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ কর্মশালার আয়োজন করে। প্রকল্পটি মানুষের জন্য ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন এর মাধ্যমে সুতিপাড়া, সোমভাগ, ভাড়ারিয়া, সানোড়া, ধামরাই সদর ইউনিয়ন ও ধামরাই পৌরসভায় ২০১৯-২০২১ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। কর্মশালায় প্রকল্পের বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম। উল্লেখযোগ্য হলো- ইউনিয়ন পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের দলে…

Read More

সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের গনিত শিক্ষকের মৃত্যতে নামাজের জানাযা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত

সাভার ,২০ মার্চ ২০২৯(বিবিনিউজ): সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের গনিতের সিনিয়র শিক্ষক মো:মোফাজ্জল হোসেন বুধবার সন্ধ্যায় হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থ্যায় তিনি মৃত্যবরন করেন। তিনি ঐ স্কুলে সুনামের সাথে দীর্ঘ ২৪ বছর ধরে শিক্ষকতা আসছিলেন। বৃহস্প্রতিবার গভীর রাত ২.৩০ মিনিটে হঠাৎ হার্ট অ্যাটাক হলে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বৃহস্প্রতিবার বেলা ১১ টার সময় তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে। এসময় স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ্ আলম মিয়া,শিক্ষক,অভিভাবক,শিক্ষাথী ,এলাকাবাবাসীসহ প্রায় ৩০০০ হাজার লোক নামাজের জানাযায় অংশগ্রহন…

Read More

উন্নয়ন করতে গিয়ে গরিবের ক্ষতি যেন না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন : প্রধানমন্ত্রী

২১ মার্চ ,২০১৯ (বিবিনিউজ):উন্নয়ন করতে গিয়ে গরিব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করব, তখন আমাদের মনোযোগ দিতে হবে যাতে গরীব মানুষের জীবন ও জীবিকা বন্ধ না হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নটা যেন মানুষের জন্য হয়, মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয়। অনেক সময় দেখা যায়, প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা…

Read More

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী

২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের জন্য সরকার প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়ছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আব্দুর রাজ্জাক বলেন, সরকার টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে। প্রতি বছরের মতো এবারো খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম…

Read More

নিউজিল্যান্ড সামরিক ধাঁচের সকল অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ

২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বৃহস্পতিবার বলেছেন, ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ায় অ্যাসাল্ট ও সেমি-অটোমেটিক রাইফেলস বিক্রি দ্রুত নিষিদ্ধ করা হচ্ছে। খবর এএফপি’র। আরডার্ন বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে নিউজিল্যান্ড সামরিক ধাঁচের সকল অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করবে।’ ঘোষিত সিদ্ধান্তগুলো কার্যকর করার ব্যাপারে আইন প্রনয়নের আগে অস্ত্রগুলোর তড়িঘড়ি ক্রয় বন্ধ করতে অন্তবর্তী বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও একই ধরনের অন্যান্য ডিভাইসের বিক্রিও নিষিদ্ধ করা হবে। জাসিন্ডা বলেন, ‘শুক্রবারের সন্ত্রাসী হামলায় ব্যবহার করা সেমি-অটোমেটিক অস্ত্র দ্রুত নিষিদ্ধ করা হবে।’

Read More

বিয়ে করছেন করছেন ক্রিকেটার মিরাজ-মোস্তাফিজ-মুমিনুল

২১ মার্চ, ২০১৯(বিবিনিউজ):বিয়ের ধুম পড়েছে বাংলাদেশের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই, এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে! এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ‘ম’—মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। তিন ‘ম’–এর বিয়ে যেন অন্য রকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। আজ মিরাজের বিয়ে! কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন…

Read More