২১ মার্চ ,২০১৯(বিবিনিউজ) :গত সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সাতজন নিহত হন। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ সাত খুনের ঘটনার পর পাহাড়ে সেনা, পুলিশ, বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের দুই দিন পরও কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেছে। মামলায় ৪০–৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনটি কেন্দ্র থেকে ভোটের ফলাফল ও সরঞ্জাম নিয়ে বাঘাইছড়ি সদরে ফেরার পথে নয় মাইল নামক স্থানে চাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি করা…
Read MoreMonth: March 2019
রাজধানীর প্রগতি সরণিতে কিছু শিক্ষার্থীর মানববন্ধন
২১ মার্চ, ২০১৯(বিবিনিউজ):রাজধানীর প্রগতি সরণিতে বৃহস্পতিবার মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী। গত মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান আবরার। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন শুরু হয়। এর আগে বেলা সোয়া ১১টার দিকে বিইউপি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) এই শিক্ষার্থীরা প্রগতি সরণি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার মুখে সড়কে…
Read Moreইতালিতে স্কুলবাস ছিনতাই করে অগ্নিসংযোগ
২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ইতালির পুলিশ বুধবার ৫১ শিশুকে উদ্ধার করেছে। তারা একটি বাসে করে স্কুলের যাওয়া সময় চালক তাদের জিম্মি করে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভূমধ্যসাগরে শরণার্থীর মৃত্যুর প্রতিবাদে লোকটি এই ঘটনা ঘটায়। ৩০ মিনিটের এই ঘটনায় লোকটি কয়েকজন শিশুকে বেঁধে রাখে। বাসটি একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। একটি শিশু সাহায্যের জন্য পুলিশে কল করে। পুলিশ তাদের উদ্ধার করে। এই ঘটনার কেউ গুরুতর আহত হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। মিলানের প্রসিকিউটর ফ্রান্সিসকো গ্রেসো বলেন, ‘এটা একটা অলৌকিক ঘটনা। ব্যাপক হত্যাযজ্ঞ হতে পারত। পুলিশ কর্মকর্তারা দারুণ কাজ…
Read More৩৭তম বিসিএসে ১,২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি
২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ৩৭তম বিসিএসে ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, সহকারী সার্জন হয়েছেন ২৫৮ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫০ জন, পুলিশ ক্যাডারে ৯৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১৯জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আনসার, তথ্য, ডাক, খাদ্য, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন ক্যাডারে ৫০৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস…
Read Moreকমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ’কে স্পিকারের অনুরোধ
২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় কমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ’কে অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি র্যাগনার গুডমুন্ডসন আজ সংসদ ভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ অনুরোধ জানান। স্পিকার আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সরকারি হিসাব,অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটিসমূহের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ এর কাজ করার সুযোগ রয়েছে। সাক্ষাৎকালে তারা আগামী ২৬ থেকে ২৭ মার্চ দিল্লীতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনোমিক পলিসি এন্ড…
Read More৯০তম জন্মদিন পালন করলেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ
২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস মিলনায়তনে ৯০ পাউন্ডের একটি কেক কেটে তার ৯০তম জন্মদিন পালন করেন। পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
Read Moreস্পেশাল অলিম্পিকে ১৬টি স্বর্ণ পদক বাংলাদেশের
২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : সংযুক্ত আরব আমিরাতে চলমান স্পেশাল অলিম্পিকস্ ওয়ার্ল্ড গেমসে নিজেদের সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ দল। বিশ্বের ১৯০টি দেশের সাত হাজার এ্যাথলেটের অংশগ্রহণের এ প্রতিযোগিতায় ১১টি ইভেন্টে অংশ নিয়ে মঙ্গ’লবার পর্যন্ত ১৬টি স্বর্ণ, ৭টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক জয় করেছে বাংলাদেশের ক্রীড়াবিদরা। আবুধাবিতে গত ১৪ মার্চ জমকালো উদ্বোধনের পর ১৫ তারিখ থেকে শুরু হয় এ প্রতিযোগিতা। আগামী ২১ মার্চ সমাপনী শেষে ২২ তারিখ দেশে ফেরার কথা রয়েছে ১৩৯ সদস্যের বাংলাদেশ দলের।
Read Moreকাজাখস্তানের সাবেক নেতার নামে রাজধানীর নামকরণের প্রস্তাব নতুন প্রেসিডেন্টের
২০ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : কাজাখস্তানের নতুন প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ বুধবার দেশটির সাবেক নেতা নূরসুলতান নাজারবায়েভের নামে রাজধানীর নামকরণের প্রস্তাব করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। নূরসুলতান দীর্ঘদিন ধরে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। আকস্মিক তিনি পদত্যাগ করেন। কাসিম বলেন, ‘আমি প্রথম প্রেসিডেন্টের সম্মানে দেশের রাজধানী আস্তানার নাম পরিবর্তন করে নূরসুলতান রাখার প্রস্তাব করছি।’
Read Moreক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন শুরু
২০ মার্চ ২০১৯(বিবিনিউজ): ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের লাশ দাফন আজ বুধবার থেকে শুরু হয়েছে। গত শুক্রবার ওই হামলায় ৫০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আজ দুজনের লাশ দাফন করা হয়েছে। সব লাশ এখনো স্বজনদের কাছে হস্তান্তর শেষ হয়নি। আজই হস্তান্তর শেষ হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লাশ শনাক্তকরণে বিস্তারিত প্রক্রিয়া মেনে নিউজিল্যান্ড পুলিশ ঘটনার দুদিন পর রোববার থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর শুরু করে। বুধবার লাশ হস্তান্তর শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার যে দুজনের লাশ দাফনের জন্য নেওয়া হয়, তাঁরা…
Read Moreআবরারের পরিবারকে ১০ লাখ টাকা দিতে নির্দেশ হাইকোর্টের
২০ মার্চ ২০১৯(বিবিনিউজ): সড়ক দুর্ঘটনায় নিহত বিইউপির শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর পরিবারকে সাত দিনের মধ্যে ১০ লাখ টাকা খরচ দিতে সুপ্রভাত পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেন। সড়ক দুর্ঘটনায় আবরার চৌধুরীর মৃত্যুতে ক্ষতিপূরণ প্রদানসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস আজ রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারোয়ার। দুর্ঘটনায় আবরারের মৃত্যুতে তাঁর…
Read More