সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সোমবার সন্ধ্যায় ধান বোঝাই ট্রাক উল্টে আব্দুর রউফ (৩৫) নামের এক ধান শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত আব্দুর রউফ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বারহাল অজুহাত মৃত ইয়াছিন আলীর পুত্র। এলাকাবাসী জানান, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বারহাল অজুহাত থেকে ধান কাটার জন্য ৯জন শ্রমিক প্রায় ২৬দিন পূর্বে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিযনের কামারখাল গ্রামের কৃষক কুতুব উদ্দিনের বাড়িতে আসেন। ধান কাঁটা শেষ করে আজ সোমবার সন্ধ্যায় ট্রাক বোঝাই করে গোয়াইনঘাট যাওয়ার পথে জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা-গলাখাই সড়কের গলাখাই ব্রিজ এলাকায় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ধান কাটার…
Read MoreYear: 2018
বনশ্রীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
রাজধানীর বনশ্রীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জাকির হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সোমবার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। এক নারী ওই যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তার বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, রাত নয়টার দিকে দক্ষিণ বনশ্রীর ই ব্লকের রাস্তায় জাকিরকে ছুরিকাহত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন ওই নারী। জাকিরের বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখম রয়েছে।
Read Moreমন্ত্রিসভায় সংশোধিত যৌতুক আইনের খসড়া অনুমোদন
ঢাকা, ৮ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যৌতুক নিয়ে মিথ্যা মামলা করলে পাঁচ বছরের কারাদন্ডের বিধান রেখে নতুন একটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর বাংলাদেশ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘নতুন যৌতুক নিরোধ আইন-২০১৮ বর্তমানে প্রচলিত ১৯৮০ সালের আইনের স্থলে প্রতিস্থাপিত হবে।’ তিনি বলেন, ‘সংশোধিত এই আইন মিথ্যা মামলা দায়ের প্রতিরোধ করবে। এই আইনে যৌতুক নিয়ে কেউ মিথ্যা মামলা করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদন্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডে…
Read Moreটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে রাষ্ট্রপতির শ্রদ্ধা
টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ), ৭ মে : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ১৩ দিন পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার টুঙ্গিপাড়া যান। দেশের ২১তম রাষ্ট্রপতি হিসাবে গত ২৪ এপ্রিল শপথ নেয়ার পর বঙ্গবন্ধু’র মাজারে শ্রদ্ধা জানাতে ২৬ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের টুঙ্গিপাড়া যাবার কথা ছিল। কিন্তু তাঁর স্বাস্থ্যগত কারণে এই কর্মসূচী বাতিল করা হয়। রাষ্ট্রপতি সোমবার দুপুর ১টা ৪৬ মিনিটে বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।…
Read Moreসিঙ্গাপুরে হতে পারে ট্রাম্প-কিমের যুগান্তকারী বৈঠক
সিউল, ৭ মে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী মাসে সিঙ্গাপুরে বৈঠকে বসতে পারেন। এ দুই নেতার মধ্যে নজিরবিহীন আলোচনার প্রত্যাশা তৈরী হওয়ার প্রেক্ষাপটে এমন ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র। বিস্তারিত উল্লেখ না করে সপ্তাহান্তে ট্রাম্প বলেন, উভয় পক্ষ যুগান্তকারী এ বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণ করেছে। আর এটি হবে মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার মধ্যে প্রথম বৈঠক। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা শিগগিরই এ বৈঠকের তারিখ ও স্থানের নাম ঘোষণা করবো।’ কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার চোসান ইলবো দৈনিকের খবরে…
Read Moreসাভারে নকল ব্যাটারি তৈরির সন্ধান
সাভারে নকল ব্যাটারি তৈরির অভিযোগে একটি ব্যাটারি তৈরির কারখানার সকল কার্যক্রম স্থগিত করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় রিভেরা পার্কসিটিতে এ নকল ব্যাটারি তৈরির কারখানাটির সকল কার্যক্রম স্থগিত করেদেয় ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গত এক বছর ধরে চায়নার এক মালিক ডংজিন লংজিভিটি ইন্ড্রাষ্টি লিমিটেড নামের একটি ব্যাটারি তৈরির কারখানা চালু করেন। পরে গত কয়েকমাস আগে ওই কারখানার নামে চায়না ও বাংলাদেশী দুই মালিক সাভারের আমিনবাজারে নকল ব্যাটারি তৈরি বিক্রি করে আসছিলো প্রতারণচক্রটি। পরে গোপন সংবাদের ভিতিত্বে ডংজিন লংজিভিটি ইন্ড্রাষ্টি লিমিটেড কতৃপক্ষ সাভারে ওই নকল কারখানাটির…
Read Moreখালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ১৯ মার্চ এ দিন ধার্য করেন। দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে গত ১৯ মার্চ আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দু’সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ওইদিন এ আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। আগামীকাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের…
Read Moreবিমানের ভাড়া ও আনুষঙ্গিক চার্জের নীতিমালা নির্ধারণে রুল
দেশের ভেতরে বিমান চলাচল করার ক্ষেত্রে ভাড়া নির্ধারণ ও আনুষঙ্গিক চার্জের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না এবং নীতিমালা প্রণয়নে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত সব কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছে আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম শামীম। রাষ্ট্রপক্ষে ছিলেন…
Read Moreসিরাজগঞ্জে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চরে বজ্রপাতে ১০ মহিষের মৃত্যু হয়েছে। এ সময় মহিষের বাথান দেখাশোনার দায়িত্বে থাকা দুই রাখাল আহত হয়। নাটুয়ারপাড়া ইউনিয়নের ঘোড়াগাছা চরে সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আহত রাখাল নিবারণ ঘোষ ও নিমাই ঘোষকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহিষ বাথানের মালিক দুলাল ঘোষ জানান, যমুনার নাটুয়ারপাড়া চরে চার’শ মহিষের একটি বাথান দেখাশোনা করছিলেন ওই দু রাখাল। সোমবার ভোরে বৃষ্টির সাথে সাথে উপুর্যপরি বজ্রপাতে বাথানের ১০টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এ সময় রাখাল নিবারণ ও নিমাই গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে বগুড়া…
Read Moreবগুড়ায় ধানক্ষেত থেকে চার গলাকাটা লাশ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে হাতবাঁধা চার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আটমূল ইউনিয়নের ডাবুইর পাথার এলাকা থেকে সোমবার সকাল ১০টার দিকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সোমবার সকালে উপজেলার ডাবুইর গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করেন তারা। নিহতদের বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ডাবুইর গ্রামের জালাল উদ্দিন বলেন, নিহতদের প্রত্যেকের গলা ছিল কাটা, হাত পিছমোড়া করে বাঁধা। তাদের পরনে গেঞ্জি, শার্ট ও প্যান্ট ছিল। ওসি বলেন, ওই চারজনকে অন্য…
Read More