মাইক্রোবাস চালক সজিব হত্যাকারীদের গ্রেফতার এবং অপহৃত তিনজনকে উদ্ধারের দাবিতে তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদের ডাকে এ হরতাল পালন করা হচ্ছে। এর আগে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে ৭২ ঘণ্টার ডাকা হরতাল প্রত্যাহার করে। খাগড়াছড়িতে হরতালের কারণে সোমবার সকাল থেকে জেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাট। সকালে হরতাল সমর্থকরা মুসলিম পাড়া এলাকায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করে। নারিকেল বাগান সড়কে একটি ট্রাক ও একটি ইজিবাইক ভাঙচুর করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে পিকেটিং-এর…
Read MoreYear: 2018
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ১০ মে
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট আগামী ১০ মে উৎক্ষেপণ করা হবে। উৎক্ষেপণের তারিখ কয়েক দফা পেছানোর পর নতুন সময় ঠিক করা হয়েছে বলে সোমবার জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির প্রধান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইতোমধ্যে পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষায় সব ঠিকঠাকই আছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় আগামী ১০ মে বিকাল ৪টায় উপগ্রহটি উৎক্ষেপণ হবে বলে স্পেসএক্স নিশ্চিত করেছে। এর আগে সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ ৪ মে থেকে পিছিয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছিল। এর আগেও প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েকবার স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ পাল্টানো হয়েছিল বেশ…
Read Moreকুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ আলতাব হোসেন (৪০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার পিপুলবাড়িয়া-কাতলামারী সড়কের পাশে এ ঘটনা ঘটে। আলতাবের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ ৮টি মামলা রয়েছে। তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোশারোফ হোসেনের ছেলে। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা গোপন বৈঠক করছে এমন খবর পেয়ে ডিবি ও দৌলতপুর থানা পুলিশ পিপুলবাড়িয়া-কাতলামারী সড়কের পাশে ফাঁকা মাঠে যৌথ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে আলতাব ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে…
Read Moreগোপালগঞ্জে ট্রাক উল্টে নিহত ৩
গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামকস্থানে সোমবার সকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে। সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক জানান, ঘটনাস্থলে একটি ট্রাক উল্টে ২জন মারা যান। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের নাম ঠিাকানা জানাতে পারেননি ওই কর্মকর্তা।
Read Moreবাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি থেকে মিয়ানমারকে শিক্ষা নেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
ঢাকা, ৭ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি থেকে শিক্ষা গ্রহণের জন্য মিয়ানমারের প্রতি পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি মনে করি ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে দেশ কিভাবে এগিয়ে যায় বাংলাদেশ থেকে মিয়ানমার সেই শিক্ষা নেবে।’ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধ ধর্মী কল্যাণ ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, বৌদ্ধ…
Read Moreশিক্ষা ব্যবস্থায় কৃষিবান্ধব সম্পৃক্ততার বিষয় নিয়ে চিন্তা-ভাবনা হচ্ছে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৭ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন যেখানে শিক্ষার্থীরা বিদ্যার্জন শেষে নিজেদের কৃষিকাজে সম্পৃক্ত করতে অনিহা প্রকাশ করবে না এবং ফসল কাটার মওসুমে সেখানে মাঠে কাজ করার সুযোগ থাকবে। প্রধানমন্ত্রী বলেন, ‘ শিক্ষিত হয়ে গেলেইতো আবার অনেকে ক্ষেতে নামতে চায় না। এজন্য ধান কাটার মৌসুমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে কলেজের ছেলেদেরকে অন্তত ক্ষেতের সঙ্গে পরিচয় করাতে ক্ষেতে নামানো যায় কিনা সে বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৯টি…
Read Moreরাজধানীতে পুলিশ সদস্যর স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় শাহানা আলম খান বিউটি (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বিউটি স্বামী কামাল হোসেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে মাগুরা সদর উপজেলায় কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার এসআই এনামুল হক জানান, শনিবার রাতে দারুস সালামের লালকুঠি এলাকার তৃতীয় কলোনির ২৫২/১ নম্বর বাসা থেকে বিউটির লাশ উদ্ধার করা হয়। বিউটি লালকুঠি এলাকার ওই বাসাতে পরিবারের সঙ্গে থাকতেন। তার স্বামী কামালের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় গৃহপরিচারিকা বাসায় এসে দরজা খোলা দেখতে পান। পরে তিনি বাসার ভেতরে ঢুকে…
Read Moreদিনাজপুরে বাসচাপায় হতাহত ৪
দিনাজপুরে যাত্রীবাহী বাসের চাপায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে। রবিবার সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বটতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দিনুয়া (৫০)। তিনি একজন রিক্সাচালক। তার বাড়ি বটতলী এলাকায়। দিনাজপুর কেতায়ালী থানার ওসি রেদওয়ানুল রহিম জানান, দশমাইলগামী একটি যাত্রীবাহী বাস একজন পথচারী শিশু’কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস্তার পার্শ্বে একটি অস্থায়ী চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় চা পানরত রিক্সাচালক দিনুয়া ঘটনাস্থলে নিহত ও অন্য ৩ জন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল…
Read Moreদিল্লিকে হারিয়ে শীর্ষে সাকিবের হায়দারাবাদ
সাকিব আল হাসান জ্বলে ওঠতে পারেননি। চার ওভারে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। ব্যাটিংয়েরও সুযোগ হয়নি। সাকিবের এমন নিষ্প্রভ দিনে জিতেছে তার দল সানরাইজার্স হায়দারাবদ। শনিবার রাতে এই ম্যাচে এক বল বাকি থাকতেই সাকিবরা জিতেছে সাত উইকেটে। এর ফলে র্যাঙ্কিয়ে এখন শীর্ষস্থানে ওঠে এসেছে সাকিবের হায়দারাবাদ। ৯ ম্যাচে হায়দরাবাদের পয়েন্ট ১৪। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে দুই নম্বরে চেন্নাই। হায়দারাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান করে দিল্লি। ৩৬ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন পৃথ্বী শ’।…
Read Moreকমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফল হস্তান্তর করা হয়েছে। মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছর এ পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। আজ রবিবার সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পরীক্ষার ফলের কপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের…
Read More