‘তফসিল ঘোষণার সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু’

নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম।  সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে সচিব বলেন, তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনকালীন সরকার শুরু হয়েছে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, নির্বাচনের সিডিউল ঘোষণার পর থেকে যে সরকার আছে, এটিই নির্বাচনকালীন সরকার। আর আইন পাসের ব্যাপারটি এই সরকারের রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। আইন করা তো রেগুলার সরকারের কাজ-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তো রেগুলারই আছে, কোনো সমস্যা তো দেখছি না। নির্বাচনকালীন সরকার এটা তো আমাদের দেওয়া নামই,…

Read More

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস সৃষ্টি করা হবে : সিইসি

নতুন প্রেক্ষাপটে অংশগ্রহণমূলক নির্বাচনকে ভেজালহীন করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘দলীয় সরকারের অধীনে থেকে যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবারের নির্বাচন সেই ইতিহাস সৃষ্টি করবে।’ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে সিইসি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘৩০ তারিখ নির্বাচনের দিন নির্ধারিত হয়েছে। এরপর আর তারিখ পেছানোর সুযোগ নেই। প্রথম কারণ হলো জাতীয় পর্যায়ে এতো বড় একটি নির্বাচনের পর ২৯ জানুয়ারি…

Read More

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনে সাভার থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন জাতীয় পার্টিরঃ ইমতিয়াজ

সাভার থেকে শেখ এ কে আজাদঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জাতীয় পার্টি থেকে ঢাকা-১৯ সাভার আসন থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে  মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করবেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,ঢাকা জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক,সাবেক জননেতা। মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ সাভার ও আশুলিয়া তৃনমূল নেতা ও সাধারন মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তি,সমাজ সেবক,সৌহার্দ্যপূর্ণ ব্যবহারে মানুষের নিকট বিশেষভাবে পরিচিত অর্জন করেছে। তিনি বলেন ১৯৯০ সাল থেকে সাভারে তৃনমূল মানুষের সাথে রাজনীতি করে আসছে এ মহাজোট থেকে সাভার সংসদীয় আসনে তাকে মনোনয়ন দিলে  আসনটি দেশরত্ন…

Read More

বাংলাদেশে চার কোটি মানুষের কর দেয়া উচিত : অর্থমন্ত্রী

১৩ নভেম্বর, ২০১৮ : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে বর্তমানে যে অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয়েছে তাতে অন্তত চার কোটি মানুষের কর দেয়া উচিত। অথচ বর্তমানে কর দিচ্ছেন মাত্র ৩০ লাখ মানুষ। তিনি বলেন, বেশি মানুষ আয়কর দিলে সরকারি সেবা আরো বাড়ানো সম্ভব। মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, আয়কর মেলার সমন্বয়ক ও এনবিআরের সদস্য জিয়াউদ্দিন মাহমুদ বক্তব্য রাখেন। অফিসার্স…

Read More

খালেদা জিয়ার জন্য ৩ মনোনয়নপত্র

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কারাবন্দি খালেদা জিয়ার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ জন্য সোমবার সকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে তারা। সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে ফেনী-১ আসন থেকে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র নেন। অন্যিদেক, শ্বশুরবাড়ির আসন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) এর জন্য খালেদা জিয়ার পক্ষে আরেকটি মনোনয়ন ফরম কেনেন দলের স্থায়ী…

Read More

প্যারিসে ট্রাম্পের সাথে ভাল আলোচনা হয়েছে : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সংক্ষিপ্ত কিন্তু ভাল আলোচনা হয়েছে। প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধের শতবছর স্মরণ অনুষ্ঠানের ফাঁকে তাদের মধ্যে এ আলোচনা হয়। রুশ গণমাধ্যম একথা জানিয়েছে। খবর এএফপি’র। রোববার ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পেরেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘হ্যাঁ’। তাদের মধ্যকার আলোচনা কেমন হয়েছে জানতে চাইলে পুতিন বলেন, ‘ভাল’। তিনি বিস্তারিত আর কিছু জানাননি। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, স্মরণ অনুষ্ঠানের পর দুপুরের খাবারের সময় দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের আয়োজক ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ…

Read More

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী বুধবার

 আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বুধবার সকাল এগারোটায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজধানীর ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাতকার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ দলীয় ফরম সংগ্রহকারীদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Read More

ভোটের নতুন তারিখ ৩০ ডিসেম্বর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য ৩০ ডিসেম্বর রোববার নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর বুধবার। আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘নির্বাচনে সকল দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে। এ জন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।

Read More

সুষ্ঠু নির্বাচনই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্র জোরদার এবং অব্যাহত উন্নয়নের স্বার্থে তাঁর সরকারের লক্ষ্য হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, ‘আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করা আমাদের লক্ষ্য। আমি আশা করি অন্যান্য রাজনৈতিক দলও এই নির্বাচনে অংশ নেবে।’ বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীরা আজ গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেন, এটাই বাস্তবতা যে নির্বাচনে অংশ না নিলে একটি রাজনৈতিক দলের শক্তি হারায়। আমরা আশা করি অন্যান্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে অংশ নেবে…

Read More

ইসি তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল পেছালে আপত্তি করবে না আওয়ামী লীগ। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর সময় এবং দাবি যৌক্তিক হতে হবে। আমাদের প্রত্যাশা সময় ও বাস্তবের দিকে চেয়ে যথাযথভাবে ইসি সিদ্ধান্ত নেবে।’ সেতুমন্ত্রী বলেন, ‘ইসি নির্বাচনের তফশিল পেছালে দলীয়ভাবে আমাদের কোন আপত্তি থাকবে না। তবে ইসির কথা অনুযায়ী সব দলের মতামত নিয়ে তফসিল পেছানোর সিদ্ধান্ত নিতে হবে।’ ওবায়দুল কাদের আজ রোববার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময়…

Read More