বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় গাজা, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা

 বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড় গাজায় রূপ নিয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়াবিদ মো: আবদুল মান্নান বাসসকে জানান, নিম্ন চাপের কারণে আজ সকাল থেকে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা বিশেষভাবে মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এর প্রভাব এখনো উত্তর বঙ্গোপসাগরে রয়েছে। তিনি বলেন, উপকূলীয় এলাকার সমুদ্রবন্দরসমূহে অবগতি ও এ ঘূর্ণিঝড়ের অবস্থান জানানোর জন্য এবং এ সংক্রান্ত ঝুঁকি বিবেচনা করে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে। মাছধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ২৪…

Read More

ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৩

লস অ্যাঞ্জেলেস, ১১ নভেম্বর : নর্দান ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। খবর সিনহুয়া’র। শনিবার আরো ১৪টি লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

Read More

আশুলিয়ায় ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

সাভারের আশুলিয়ায় ডাকাতের গুলিতে আবুল সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাদের মারধরে আহত হয়েছেন পরিবারের অন্য তিন সদস্য। রবিবার ভোরে দুর্গাপুর সরকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার হালিম সরকারের ছেলে। জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে একতলা বাড়ির জানালার গ্রিল কেটে ১০/১২ সদস্যের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং গৃহকর্তার লাইসেন্সকৃত বন্দুক লুট করে। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার প্রাক্কালে গৃহকর্তা আবুল সরকার এক ডাকাতকে জাপটে ধরে ফেললে তাকে ছাড়িয়ে নিতে অপর এক ডাকাত তাকে…

Read More

গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেয়া কেন অবৈধ নয়: হাইকোর্ট

রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। দলটির সমন্বয়ক জোনায়েদ সাকির করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। দলের নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিটটি করেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, সম্পূর্ণ উদ্দ্যেশ্যপ্রণোদিত হয়ে ইসি আমাদের নিবন্ধন দেয়নি। ভিত্তিহীন অভিযোগে গঠনতন্ত্রের ধোয়া তোলে নিবন্ধন না দেয়া বেআইনি।

Read More

সাকিবকে খেলা চালিয়ে যেতে বললেন প্রধানমন্ত্রী

ক্রিকেটার সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলছেন বলে গতকাল দুপুরে দলটির পক্ষ থেকে জানানো হলেও রাতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভিন্ন বার্তা এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (সাকিব) খেলা চালিয়ে যেতে বলেছেন বলে জানা গেছে। সাকিব ও মাশরাফি বিন মর্তুজা একাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে আজ রবিবার মনোনয়ন ফরম সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে দুপুরে জানান দলটির উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘তারা (মাশরাফি ও সাকিব) আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করে জানিয়েছেন, রবিবার মনোনয়ন ফরম তুলবেন তারা।’ মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে…

Read More

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে হত্যা

সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক বৃদ্ধকে মারধর শেষে ফেলে দিয়ে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে। সড়কের উপর বৃদ্ধের চিৎকার শুনে টহল পুলিশের একটি দল নিহত মেয়ে জরিনার লাশ উদ্ধার করেছে। শুক্রবার রাত ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাং এলাকার রাস্তার পাশ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়। তবে হত্যায় জড়িত বাস চালক ও তার সহযোগীদের আটক করতে পারেনি পুলিশ। নিহত জরিনা বেগম (৪৫) সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাওলীয়া গ্রামের আকবর আলীর মেয়ে। বৃদ্ধ আকবর আলী বলেন, ‘কয়েক দিন পূর্বে আমি মেয়েকে নিয়ে আশুলিয়ার…

Read More

বিএন‌পি নির্বাচ‌নে আস‌ছে, কোনো স‌ন্দেহ নেই : কা‌দের

বিএন‌পি নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে এ ব্যাপা‌রে কোনো স‌ন্দেহ নেই ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের। শ‌নিবার সকা‌লে রাজধানীর ধানম‌ণ্ডিস্থ আওয়ামী লীগ সভা‌নেত্রীর রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে দ‌লের পক্ষ থে‌কে এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এমন মন্তব্য ক‌রেন। নির্বাচন‌কে সাম‌নে রে‌খে আওয়ামী লীগ শি‌বি‌রে উৎসব থাক‌লেও বিএন‌পি‌তে কোনো উৎসব না থাকার বিষ‌য়ে প্রতি‌ক্রিয়া জান‌তে চাই‌লে কা‌দে‌র ব‌লেন, বি‌রোধী শি‌বি‌রে উৎসব কেন নেই তা জা‌নি না। ত‌বে তারা নির্বাচ‌নে অংশ নি‌চ্ছেন এ ব্যাপা‌রে স‌ন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী। রাজশাহীর সমা‌বে‌শে ‌বিএন‌পির বক্তব্য প্রস‌ঙ্গে ওবায়দুল কা‌দের ব‌লেন, এটা নির্বাচনী আই‌নের সুস্পষ্ট লঙ্ঘন। …

Read More

নির্বাচনী প্রার্থীদের ১৪ নভেম্বরের মধ্যে আগাম প্রচার সামগ্রী অপসারণের নির্দেশ ইসির

 আগামী ১৪ নভেম্বর মধ্যরাতের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচার সামগ্রী নিজ উদ্যেগে অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসি সচিবালয়ের যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে তা ১৪ নভেম্বর রাত ১২টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ করতে হবে।’ এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভাসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে…

Read More

আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়নের ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকাল দশটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়নের আবেদনপত্রসহ মোট দু’টি আবেদনপত্রের ফরম সংগ্রহ করা হয়।…

Read More

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলার কালিহাতী উপজেলায় টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালক ছবুর মিয়া (৩৫) ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের সার পলিশা গ্রামের মৃত আক্তার আলীর ছেলে। নিহত অপর ২ জনের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ওসি মোশারফ হোসেন বলেন, আজ সকালে একটি সিএনজি চালিত অটোরিকশা হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকা ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস পিছন থেকে সিএনজিটি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। আহত হয় সিএনজির আরো দু’জন যাত্রী। তিনি বলেন,…

Read More