ইতালিতে বিয়ে করলেন রনবীর, দীপিকা

বলিউড সুপারস্টার রনবীর সিং ও দীপিকা পাড়–কোন ইতালিতে গাঁটছড়া বেঁধেছেন। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সেলিব্রিটি এই যুগল বুধবার ইতালির লেক কোমোতে অনাড়ম্বরভাবে বিয়ে করেন। বিয়ের ব্যাপারে তারকা দম্পতি এখনো কিছু বলেননি অথবা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেননি। খবর বার্তা সংস্থা এএফপি’র। দীপিকা বর্তমানে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় নারী তারকা। তিনি হলিউডের সিনেমা ‘এক্সএক্সএক্স রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমায় জনপ্রিয় তারকা ভিন ডিজেলের বিপরীতে অভিনয় করেছেন। গত মাসে দীপিকা (৩২) ও রনবীর (৩৩) নভেম্বরের ১৪…

Read More

ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিখোঁজের সংখ্যা হাজার ছাড়িয়েছে

 ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মার্কিন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা শুক্রবার এক হাজার ছাড়িয়ে গেছে। এদিকে উদ্ধার কর্মীরা এ দাবানলে পুড়ে যাওয়া আরো আট দেহাবশেষ উদ্ধার করেছে। কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। বাট্টি কাউন্টি শেরিফ কোরি হোনেয়া জানান, নিখোঁজের সংখ্যা বৃহস্পতিবারের ৬৩১ থেকে বেড়ে শুক্রবার এক হাজার ১১ জনে দাঁড়িয়েছে। এক্ষেত্রে নিখোঁজের আরো খবর আসছে। এছাড়া গত ৮ নভেম্বর দাবানল ছড়িয়ে পড়ায় করা জরুরি কলগুলো পর্যালোচনা করা হচ্ছে। খবরে বলা হয়, আরো আটটি দেহাবশেষ উদ্ধার হওয়ায় কথিত এ ক্যাম্প ফায়ারে মারা যাওয়া লোকের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়ালো। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে…

Read More

সাভারের রাজাশন কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

সাভারে ঈদগাঁহ মাঠ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৮ম তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সাভারের রাজাশন কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে এ তাফসীরুল ও কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র সেলিম মিয়া। অনষ্ঠানে এসময় তিনি ক্বেরাত ও হামদ নাত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। ওয়াজ মাহফিলে প্রায় পাঁচ হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়াজ মাহফিলের উপদেষ্টা হাবিবুর রহমান,আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

Read More

মওলানা ভাসানী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা ভাসানী আজীবন কাজ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বাঙালি জাতিসত্তা বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ প্রধানমন্ত্রী আগামীকাল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে একথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শোষণ ও বঞ্চনাহীন ও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রী মওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁর…

Read More

ঘূর্ণিঝড় গাজা পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাচ্ছে

ঘূর্ণিঝড় গাজা আরো ঘনীভূত হয়ে পশ্চিম-দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় গাজা সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন…

Read More

‘ষড়যন্ত্র চলছে সবাই সতর্ক থাকুন, বিদ্রোহী হলে আজীবন বহিষ্কার’

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অগ্রগতির ধারা ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। তাই সবার সতর্ক থাকতে হবে। কোনো বিশ্বাসঘাতকদের দলে ঠাঁই হবে না। আওয়ামী লীগ চায় দেশকে উন্নত-সমৃদ্ধ করতে। আর দেশকে এগিয়ে নিতে বিশ্বাসঘাতকদের প্রয়োজন নেই।’ বুধবার সকালে গণভবনে আগামী নির্বাচনে নৌকা পেতে আগ্রহী ৪ হাজার ২৩ জনের সঙ্গে সাক্ষাত্কালে শেখ হাসিনা আরো বলেন, কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হলে তাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। দলীয় সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘরের শত্রু বিবিশন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতে…

Read More

ঢাকা-১৯ সাভার থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ

সাভার থেকে শেখ এ কে আজাদঃ জাতীয় পার্টির সাবেক রাষ্ট্রপতি ও চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এর বনানী  কার্যালয় থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের জাতীয় পার্টি থেকে ঢাকা-১৯ সাভার আসন থেকে শতাধীক নেতাকর্মী নিয়ে  মঙ্গলবার মনোনয়ন পত্র সংগ্রহ করেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। এসময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদের,প্রেসিডিয়াম সদস্য চিত্র নায়ক সোহেল রানা,যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহন করেন,ঢাকা-১৯ সাভার আসনের সাবেক ছাত্রনেতা মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজ। পরে বুধবার দুপুরে আবার মনোনয়নপত্র জমা দেন মোঃ বাহাদুর ইসলাম ইমতিয়াজের দলীয় নেতা-কর্মীরা। তিনি জাতীয়…

Read More

ফিরে গেলেন টেলর-মুর, ফলোঅন এড়াতে লড়ছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক : মাত্র ১৩১ রানে জিম্বাবুয়ের ৫ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দারুণ একটা সূচনা করেছিল বাংলাদেশ। এরপর ব্রেন্ডন টেলরের সঙ্গে জুটি বাঁধেন পিটার মুর। এ দুজন ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেন টেলর, মুর করেন ৮৩ রান। তবে আরিফুল হক কাঙ্ক্ষিত সেই জুটি ভাঙেন দলীয় ২৭০ রানে। ২০ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের সফলতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর আউট হন ১১০ রান করে। তাকে অনুসরণ করেন ব্রেন্ডন মাভুতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ৩০০ রান। ফলোঅন এড়াতে আরো ২৩ রান করতে হবে।…

Read More

বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বেবী নাজনীন-হেলাল খান

বিনোদন ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও অভিনেতা হেলাল খান। সোমবার দলীয় মনোনয়ন পেতে বিএনপির নয়াপল্টনের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তারা। বিএনপির প্রার্থী হিসেবে নীলফামারী-৪ আসনের মনোনয়নপত্র কিনেছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অন্যদিকে, সিলেট-৬ আসনে প্রার্থী হিসেবে লড়তে মনোনয়ন ফরম কিনেছেন হেলাল খান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বেবী নাজনীন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এ নির্বাচনে যাওয়া। আমরা আশা করছি, নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া…

Read More

সিইসির উদ্দেশে স্পষ্ট করে বললেই তো হবে না বিএনপি মহাসচিব: মির্জা ফখরুল ইসলাম

বিবিনিউজ: নির্বাচনের তারিখ আর পেছানো হবে না বলে সিইসির স্পষ্ট বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উনি স্পষ্ট করে বললেই তো হবে না।’ মঙ্গলবার দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেছেন, নির্বাচনের আর কোনো তারিখ পেছানো হবে না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সেজন্যই তো যাচ্ছি, উনি স্পষ্ট করে বললেই তো হবে না। এত স্পষ্ট করে বললেই তো হবে না। আমরা আমাদের দাবি-দাওয়াগুলো তো অবশ্যই জানাবো সিইসি বলেছেন। উনি তো একাই…

Read More