ক্যালিফোর্নিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

2016-10-24_3_833347ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের একটি প্রধান মহাসড়কে রোববার পর্যটকবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
ক্যালিফোর্নিয়ার হাইওয়ে পুলিশ প্রধান মর্মান্তিক এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, ‘দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা ঘুমিয়ে ছিলেন।’  তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।  বাসযাত্রীরা ক্যাসিনোতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।  তিনি আরো জানান, এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে বাসটি ট্রাকের চেয়েও দ্রুত চলছিল। তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলবে।’  এই ঘটনায় বাসের চালক নিহত হলেও ট্রাকের চালক প্রাণে রক্ষা পেয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের সনাক্ত করা যায়নি। স্থানীয় সময় ভোর ৫ টায় লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১শ’ ১০ মাইল পূর্বে পাম স্প্রিংগসে এ দুর্ঘটনা ঘটে। বাসের অধিকাংশ যাত্রীই হিস্পানী।

 

 

 

মিতু/বিবি নিউজ/৪২

Related posts

Leave a Comment