কাজু বাদামের গুণাগুণ

ডেস্ক রিপোর্ট: কাজু অত্যন্ত সুস্বাদু একটি বাদাম। কাজুবাদাম সাধারণত ভেজেই খাওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১০০ গ্রাম কাজুবাদামে ৩০.১৯ গ্রাম শর্করা, ১৮.২২ গ্রাম আমিষ, ৪৩.৮৫ গ্রাম চর্বি থাকে। বাজারে বিভিন্ন ধরণের কাজু বাদাম পাওয়া যায় যেমন- লবণাক্ত, সিদ্ধ বা মশলাযুক্ত। কাজু বাদামে বিভিন্ন ভিটামিন, লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক খনিজ উপাদান রয়েছে। যেহেতু কাজুতে উচ্চমাত্রার ক্যালোরি থাকে তাই দৈনিক ৫-১০টা কাজু বাদাম খাওয়াই যথেষ্ট। কাজু গাছের বৈজ্ঞানিক নাম অ্যানাকার্ডিয়াম (Anacardium occidentale)। কাজু বাদামে প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে। এটি দুর্বল ব্যক্তিকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া কাজু বাদামে আরও অনেক…

Read More

ফর্সা মানুষের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি

ডেস্ক রিপোর্ট :  স্তন ক্যানসারের হার দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছেন নারীরা। রোগটি নিয়ে চলছে একের পর এক গবেষণা, আর উঠে আসছে বিভিন্ন ফলাফল। এক গবেষণায় জানা গেছে, ফর্সা নারীদের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এ রোগ নারীর জীবনযাপন, খাবারের অভ্যাস, কতগুলো সন্তান আছে- এমন অনেকগুলো বিষয়ের সঙ্গেও সম্পর্কিত। ব্রিটিশ জার্নাল অব ক্যানসারে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল। গবেষণায় দেখা গেছে শ্যামবর্ণ নারীদের অন্যান্য নারীদের তুলনায় স্তন ক্যানসারের ঝুঁকি ১৫ শতাংশ কম থাকে। গবেষণা থেকে আরও জানা যায় যে,…

Read More

ওজন কমবে যেসব সহজ উপায়ে!

ডেস্ক রিপোর্ট: ওজন কমানো মোটেই সোজা কাজ নয়৷ শরীরের বাড়তি ওজন নিয়ে আজকাল অনেকেই চিন্তিত। শারীরিক সৌন্দর্যের জন্যও নারী-পুরুষ উভয়েই ভাবেন ওজন কমাবেন। কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক সময়েই ওজন কমানোর জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা হয়ে ওঠে না। তবে কিছু সহজ কৌশল অবলম্বন করলে বাড়তি ওজন কমানো কিন্তু অতটা কঠিন নয়। আপনিও পারবেন ওজন কমাতে। খুব সহজেই ওজন কমানোর জন্য রইলো সহজ কয়েকটি পরামর্শ। ১। নাচ- নিজের ফোনে পছন্দের প্লে লিস্ট বানিয়ে নিয়ে সময় করে যেরকম ইচ্ছা নাচুন৷ আপনি কোনও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না এবং কেউ বসে নেই আপনাকে…

Read More

পরপর দু’দিন গোসল না করলে কী হয় শরীরে? জানাচ্ছে গবেষণাপত্র

ডেস্ক রিপোর্ট: পরপর দু’দিন গোসল না করলে তার নেতিবাচক প্রভাব পড়ে শরীরে। এমনটাই জানাচ্ছে, ‘টুয়েন্টি টু ওয়ার্ডস’ নামের লাইফস্টাইল জার্নালে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাপত্র। ডাক্তার এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত সম্বলিত এই গবেষণাপত্রে জানানো হচ্ছে, পরপর দুই দিন গোসল না করলে কী ক্ষতি হয় শরীরের। জেনে নিন- ১. গোসল না করার ফলে প্রথম যে সমস্যাটি দেখা দেয়, সেটি ব্যাকটেরিয়া-ঘটিত। মানব শরীরে প্রায় ১০০০ রকমের ব্যাকটেরিয়া বাসা বেধে থাকে, তার মধ্যে রয়েছে ৪০ রকমের ফাঙ্গাসও। এগুলির মধ্যে অধিকাংশই ব্যাকটেরিয়াই অবশ্য শরীরের পক্ষে উপকারী, কিন্তু যেগুলি ক্ষতিকর সেগুলিকে সাবানের মাধ্যমে ধুয়েই ফেলাই যুক্তিযুক্ত।…

Read More

ত্বকের যত্নে দুধ

ডেস্ক রিপোর্ট: শীত শুরু হতেই শুষ্ক ত্বক নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন?‌ চিন্তার কিছু নেই। বাড়ির ফ্রিজেই চিন্তা দূর করার উপায় আছে বলে মনে করছেন গবেষকরা। এক চামচ দুধেই মিটবে যে সমস্যা- * ‌ত্বকের যত্নে ক্লেনজার হিসেবে দুধ ব্যবহার করতে পারেন। বাইরে থেকে ফিরে এক চামচ দুধে তুলো ভিজিয়ে নিন। ময়লা পরিষ্কার হবে, মৃত কোষ দূর হবে। * প্রচুর পরিমাণ আলফা হাইড্রক্সিল অ্যাসিড আছে দুধে। একচামচ দুধে মধু মিশিয়ে মুখে ঘষলে বাজার চলতি স্ক্রাবের থেকে ভাল কাজ হয়। * ট্যান দূর করতে দামি ক্রিম ব্যবহার করেন!‌ এখুনি অভ্যাস পাল্টান। দুধে ল্যাকটিক অ্যাসিড রয়েছে,…

Read More

কেন খাবেন খেজুরের রস

ডেস্ক রিপোর্ট: শীতকালের হাঁড় কাপানো ঠাণ্ডার মধ্যে কাঁচা খেজুরের রস খেতে পছন্দ করেন অনেকে। কেউ আবার এ রসকে প্রক্রিয়াজাত করে পিঠা-পুলি, পায়েস, গুড় তৈরি করে খেয়ে থাকেন। সারা বছর খেজুরের রস সংগ্রহ করা যায়। তবে শীতকালের খেজুরের রসই বেশি সুস্বাদু। শীত কমার সঙ্গে সঙ্গে রসের পরিমাণ ও মানও কমতে থাকে। খেজুরের রস প্রচুর খনিজ ও পুষ্টিগুণ সমৃদ্ধ। বাংলাদেশে যে খেজুর হয় তাতে যথেষ্ট শাঁস থাকে না বলে অনেকেই এটা খেতে খুব একটা পছন্দ করেন না। তাই খেজুরের রসই আসল আকর্ষণ। খেজুরের রস থেকে তৈরি গুড় অনিদ্রা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে…

Read More

পান খাওয়ার ৫ উপকারিতা

ডেস্ক রিপোর্ট:  পান খাওয়ার রীতি আমাদের দেশে বেশ পুরনো। তাছাড়া সনাতন ধর্মে বিভিন্ন পূজায় পান পাতার ব্যবহার রয়েছে। খালি পানের স্বাদ ভাল না-হলেও চুন সুপারি দিলে ব্যাপারটাই জমে ‌যায়। তবে অনেকে পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করেন। কিন্তু এই ধারণা একেবারেই ঠিক নয়। পান খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনু‌যায়ী পান খেলে ক্যান্সারে মতো ভয়াবহ রোগকেও প্রতিহত করা ‌যায়। জেনে নিন পান খেলে কী কী রোগ থেকে দূরে থাকবেন আপনি- ক্ষত নিরাময়ে কা‌র্যকরী: পান পাতায় অ্যান্টিব্যাক্টেরিয়াল রাসায়নিক থাকে। তাই পান পাতা বেটে ক্ষতস্থানে দিলে দ্রুত নিরাময় সম্ভব।…

Read More

নতুন বছরে সুন্দর থাকতে যা করবেন

ডেস্ক রিপোর্ট: পার্টি, পিকনিক, ঘরোয়া গেট টুগেদার- এসবেই কেটে যায় বছরের শুরুর দিনগুলো। আর এই আনন্দের নিত্যসঙ্গী অনিয়ম। যার ফল ভোগে শরীর, ত্বক। তাই বছরের শেষ দিন একটা রেজোলিউশন নিয়ে ফেলুন। পার্টি তো চলবেই, তাই বলে ত্বককে অবহেলা নয়। ১. সানস্ক্রিন ভুলবেন না: শীতের সকালে পিকনিকে যাচ্ছেন। ভাবলেন, সানস্ক্রিনের কী দরকার?‌ ভুলেও এই ভুল নয়। শীত হোক বা গ্রীষ্ম, সূর্যের ক্ষতিকর রশ্মি কিন্তু থেকেই যায়। তাই সানস্ক্রিন ছাড়া সকালে বেরোবেন না। বেরনোর ১৫ মিনিট আগে সানস্ক্রিন লাগিয়ে নিন। ২. ময়শ্চারাইজার: ত্বক অনুযায়ী ময়শ্চারাইজার বাছুন। যতই আলসেমি লাগুক, রাতে শোওয়ার আগে…

Read More

রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে যা খাবেন

ডেস্ক রিপোর্ট: সাধারণত আমাদের খাদ্যাভ্যাস যখন অনিয়মিত হয়ে পড়ে, তখনই দেহে নানান সমস্যা দেখা দেয়। যার মধ্যে অন্যতম হল রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়া। যা বাড়িয়ে তোলে হার্ট অ্যাটাক থেকে হৃদরোগের ঝুঁকি। তাই রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে যা খাবেন- * রসুন রসুন রক্তজালিকার গায়ে কোলেস্টেরল জমতে দেয় না। তাই সুস্বাস্থ্য ও সুস্থ জীবনযাপনের জন্য রসুন খান। *সবজি সবজি দেহের কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং শক্তি জোগাতে সাহায্য করে। এ জাতীয় খাবার যেমন: শুষ্ক সোয়া প্রোডাক্ট, মটরশুটি, টফু ইত্যাদি। * অলিভ অয়েল অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে অলিভ অয়েলে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্ট হেলদি…

Read More

পানি পান করে ঝরিয়ে ফেলা যায় বাড়তি মেদ

ডেস্ক রিপোর্ট:  পানি আমাদের সারা দিনই নানা সময়ে খেতে হয়। কিন্তু, এই পানি পানের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তা হলে, মিলতে পারে বেশ কিছু সুফল। যার মধ্যে অন্যতম হল বাড়তি মেদ ঝরিয়ে ফেলা। শুধু মাত্র পানি খেয়েই দিনে কমে যেতে পারে ১ পাউন্ড করে ওজন। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে শুতে যাওয়ার আগে পর্যন্ত অন্তত ১১ থেকে ১৫ কাপ পানি খেতে হবে। অথবা ৮ আউন্স করে ৮ গ্লাস পানি পান করুন। তা হলেই দিনে ১ পাউন্ড করে ওজন কমে যাওয়াটা নিশ্চিত। ৮…

Read More