স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে গর্ভপাত করার অভিযোগে দুটি হাসপাতালের সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধ থাকবে। রবিবার (৪ জুলাই) রাতে ধামরাই ও কালামপুর এলাকার দুটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা। এসময় ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে আমেনা ক্লিনিক ও কালামপুর আমাতন নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ডিজিটাল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত সকল কার্যক্রম বন্ধের ঘোষণা…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
আশুলিয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান
স্টাফ রিপোর্টার,৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে আশুলিয়ার গুমাইল এলাকার অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে আশুলিয়া থানা পুলিশ । সোমবার (৫ জুলাই) দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র তৈরির দুই কারিগরসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন রাজু ও রনজু । তারা দুজনই অস্ত্র তৈরির কারিগর। আশুলিয়া থানার ( ওসি ) তদন্ত জিয়াউল হক জানান, রাত সাড়ে ১২টায় ওই এলাকায় কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করে । খবর পেয়ে আশুলিয়া পুলিশ দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে দুজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি ঘর থেকে…
Read Moreবগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু ,নতুন শনাক্ত ৩১৪
৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): বগুড়ায় সর্বোচ্চ ৩১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন।বগুড়া ডিপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং টিএমএসএস মেডিকেল কলেজে মোট ১হাজার ১৬২টি নমুনা পরিক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে ৩১৪ জন। আর মারা গেছেন ৮ জন।। বগুড়া সরকারী মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন ও শিবগঞ্জ উপজেলায় বাড়ীতে ১ জন। ৮ জনের মধ্যে ৭ জনের বাড়ী বগুড়া…
Read Moreটানা বৃষ্টিতে সাভারে ব্যাপক জলাবদ্ধতা
স্টাফ রিপোর্টার,৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): টানা বৃষ্টিতে সাভার ও আশুলিয়ায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেই সাথে পানি প্রবাহের বিভিন্ন খাল দখল করার ফলে শ্রমিক কলোনাীসহ বিভিন্ন ঘর বাড়ি এখন পানির নিচে। এতে করে গার্মেন্টস শ্রমিকসহ কয়েক লক্ষ মানুষ পানি বন্দি হয়ে জীবন যাপন করছেন। বৃষ্টির পানিতে বিভিন্ন পোশাক কারখানার ময়লা মিশ্রিত পানি মিশে যাওয়ার শিশু বয়স্ক ব্যক্তিসহ নানা মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।এলাকাবাসী বলছে,সাভার ও আশুলিয়ায় টানা কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন বাড়ি ঘর তলিয়ে গেছে এতে করে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে বাড়ি ঘরে থাকা লোকজন। পানি প্রবাহের খাল গুলো প্রভাবশালী…
Read Moreসিঙ্গাইরে লকডাউনে ইউএনও’র অভিযান অব্যাহত, স্বাস্থ্যবিধি মানার আহবান
তোফাসানি,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে অতিবাহিত হচ্ছে কঠোর লকডাউনের ৪র্থ দিন। উপজেলার প্রতিটি এলাকা, হাট ও বাজারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে লকডাউন মানাতে কাজ করে যাচেছন তিনি। এ জন্য সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন নির্বাহী অফিসার রুনা লায়লা।সপ্তাহব্যাপী লকডাউনের বিধি-নিষেধ অমান্য করার অপরাধে মানিকগঞ্জের সিঙ্গাইরে গত চারদিনে ৩১ ব্যক্তিকে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত।আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা ও, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। এছাড়া বেশ কিছু অটোরিকশা ও ছোট যানবাহন আটক করেছে থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসারের…
Read Moreকঠোর লকডাউনের চতুর্থ দিনে রাজধানীতে ৪ শতাধিক গ্রেফতার
৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ৪২৯ জনকে গ্রেফতার করেছে। আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি বলেন, রবিবার সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে সড়ক পরিবহন আইনে বিভিন্ন যানবাহনকে ৩০৯টি মামলা দিয়েছে এবং ৮ লাখ ৬৯ হাজার ৫০০টাকা জরিমানা করেছে। এডিসি ইফতেখায়রুল আরও জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা,…
Read Moreময়মনসিংহে করোনা ইউনিটে ৭২ জনের মৃত্যু
৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ করে উপসর্গে মৃত্যুর বিষয়ে জনমনে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ৮ দিনে করোনায় ২৬ জন এবং অন্যান্য উপসর্গ নিয়ে আরও ৪৬ জনসহ মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। গড়ে এখানে প্রতিদিন ৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ১১ জনের, গত শুক্রবার ৯ জনের, বৃহস্পতিবার ১৪ জনের এবং বুধবার ৮ জনের, মঙ্গলবার ৮ জনের, সোমবার ৪ জনের, রোববার ৮ জনের ও…
Read Moreমানিকগঞ্জের সিঙ্গাইরে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ১০ জনকে জরিমানা
৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় ২১ দফা বিধি-নিষেধ আরোপ করে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সপ্তাহব্যাপী লকডাউনের বিধি-নিষেধ অমান্য করার অপরাধে মানিকগঞ্জের সিঙ্গাইরে গত তিনদিনে ১০ ব্যক্তিকে ১৯ হাজার ৫ শত টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা ও, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। এছাড়া বেশ কিছু অটোরিকশা ও ছোট যানবাহন আটক করেছে থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, লকাউনের…
Read Moreবিদ্যালয়ে বিয়ের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত , গ্রেপ্তার ১
৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): স্কুলে বিয়ের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় চট্টগ্রামে এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা-পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এই তথ্য জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মিয়া মো. হারুন খান। তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি। ওসি মোহাম্মদ মহসীন বলেন, ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার খান সাহেব আবদুল হাকিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মোট চারজনকে আসামি করে গতকাল রাতে একটি মামলা করেন। তাঁর এই মামলার ভিত্তিতে গতকাল রাতেই প্রধান আসামি…
Read Moreরাজধানীর মগবাজারে বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে
৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): রাজধানীর মগবাজারে বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার ইউনুস আলীর নেতৃত্বে আজ রোববার সকাল থেকে ঘটনাস্থলে কাজ করছে। আজ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক দিনমণি শর্মা এ তথ্য জানিয়েছেন। এর আগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বলেছেন, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন এবং এর দুই পাশের ভবনে তিতাসের কোনো গ্যাস-সংযোগ নেই। ফায়ার সার্ভিস ভবনে যে গ্যাসলাইনের অস্তিত্ব পেয়েছিল, সেটি অচল বলেও দাবি করেছিলেন তিনি। গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায়…
Read More