ধামরাইয়ে নিখোঁজের ১০ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১০ দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় আরিফ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মুন্নু কারখানা এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ ধামরাই পৌরসভার ছয়বাড়িয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। সে মাটির ট্রাকের চালক ছিলো।পুলিশ জানায়, গত ২৫ জুন থেকে আরিফ নিখোঁজ ছিলো। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়রি দায়ের করা হয়। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে মুন্নু কারখানার পাশে একটি খালে ভাসমান মরদেহের খবর পেয়ে তার…

Read More

ধামরাইয়ে ধর্ষণ মামলার আসামি জনি গ্রেফতার

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে তরুণী ধর্ষণ মামলার পলাতক আসামি জনি মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ দুই মাস আত্মগোপনে থাকার পর শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে ঢাকার মেরুল বাড্ডা থানার এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের এসআই মো.মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আসামি জনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সিনাবহ গ্রামের মৃত খন্দকার মোশাররফ হোসেনের ছেলে। সে ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামে মামা ইলিয়াস হোসেনের বাড়িতে থেকে ডিস লাইনের ব্যবসা করত। এরআগে, গত ২ মে ওই তরুণী বাদী হয়ে জনি…

Read More

সাভারে মজিদপুর এলাকায় পাইপ ফেটে বের হচ্ছে গ্যাস

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে গ্যাস লাইনের পাইপ ফেটে শনিবার থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে যেমন গ্যাস অপচয় হচ্ছে তেমনি বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। ঢাকা আরিচা মহাসড়কে সাভারের মজিদপুর এলাকায় রাস্তায় পাশে মাটি খোঁড়াখুঁড়ির কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। ওই স্থানে মাটি খোঁড়ার সময় একটি গ্যাসের লাইন ফেটে যায়। ফেটে যাওয়া পাইপ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। এতে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের চাপ কমে গেছে। ফেটে যাওয়া পাইপটি মেরামত করার জন্য সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সাভার তিতাস গ্যাস…

Read More

সাভারে ধর্ষণ ও শিশু বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে এক নারী ধর্ষণের শিকার ও এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সকালে সাভারের সিআরপি ও ছায়াবিথী এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,সাভারের সিআরপি রোড এলাকায় বিশ বছর বয়সী এক নারীকে গার্মেন্টস চাকুরী দেওয়ার কথা বলে গতকাল ভাড়া বাসায় নিয়ে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন সোহেল নামের এক যুবক। এসময় তাকে ধর্ষণে সহয়তা বরেন ইকবাল নামের এক যুবক। পরে ওই নারী সকালে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে সোহেলকে প্রধান আসামী করে ইকবাল…

Read More

সাভারের আশুলিয়ায় ২৭ টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ): মুজিববর্ষ উপলক্ষে সাভারের আশুলিয়ায় ২৭ টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের এর ঘর প্রদান করা হয়েছে। আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় এ ঘর গুলোর চাবি উপকার ভোগীদের হাতে হস্তান্তর করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। ঘর গুলো টেকসই ও মজবুত হওয়ায় উপহকার ভোগীরা সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন। ঘরের চাহি হস্তান্তর অনুষ্ঠানে এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান পিন্স,সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।…

Read More

বৃষ্টিতে ভেঙে পড়ল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):আড়াই ঘণ্টার বৃষ্টিতেই ভেঙে পড়েছে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের দুটি ঘর। সম্প্রতি গোপালগঞ্জের সদর উপজেলার মধুপুর গ্রামের ‘মধুপুর প্রকল্প’ এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। ভেঙে পড়া একটি ঘরের মালিক মো. ইব্রাহীম জানান, ‘পেশাগত কাজে বাইরে থাকায় ঘটনার সময় তার স্ত্রী-সন্তানরা ঘরে ছিলেন না। কাজ থেকে ফিরে এসে দেখেন বারান্দাসহ ঘরের অনেকটা অংশ ভেঙে পড়েছে।’ ভুক্তভোগী আরেক বাসিন্দা মাহফুজা বলেন, ওইদিন বিকালের বৃষ্টিতে বালু সরে গিয়ে আমার ঘরেরও অনেকটা অংশ ভেঙে পড়েছে। প্রকল্পের অনেক বাসিন্দা অভিযোগ করে বলেছেন, অন্য ঘরগুলোও নানা ঝুঁকিতে রয়েছে।…

Read More

কঠোর লকলাউনের তৃতীয় দিনে ঢাকায় ১৮৪ জন গ্রেফতার

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের (লকডাউন) তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করেছে। ।এডিসি ইফতেখায়রুল জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম…

Read More

ধামরাইয়ের জঙ্গি নেতা নাহিদের ১৭ বছর পর উপলব্ধি

৩ জুলাই,২০২১(বিবিনিউ্জ ):সহিংসতা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। যারা সহিংসতার মাধ্যমে ইসলাম বা খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তারা ভুল করছে। তরুণ বয়সে আমি ভুল নেতৃত্বে চালিত হয়ে জঙ্গিবাদে জড়িয়েছিলাম। ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি যে, এই পথ সঠিক ছিল না। আমার মতো অসংখ্য তরুণকে আসলে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। কারণ, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনোভাবেই জোর-জবরদস্তি করা যাবে না। খুব সাধারণভাবে দ্বীনের পথে কাজ করতে হবে, কোনও সহিংসতা করা যাবে না।’ জঙ্গিবাদে জড়িয়ে দীর্ঘ ১৭ বছর পর এই উপলব্ধি হয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)…

Read More

পৃথক ঘটনায় সাভার থেকে পাঁচ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ও আজ সকালে তাদের লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।পুলিশ বলছে,সকালে সাভারের ট্যানারিতে একটি কারখানায় জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় এক শ্রমিকের লাশ দেখতে পায় অন্য শ্রমিকরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। অপরদিকে হেমায়েতপুর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে আশুলিয়ার দিয়াখালী থেকে এক নারী,বিশমাইল থেকে এক যুবক ও ভাদাইল থেকে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ গুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী…

Read More

সাভারের হেমায়েতপুর ট্যানারির থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভার হেমায়েতপুরের বিসিক শিল্পনগরীর মুক্তি নামক ট্যানারি ভিতরে মাহবুবুর রহমান (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ট্যানারি ফাঁড়ি পুলিশ ।স্থানীয় এক শ্রমিক জানাই, শনিবার ভোর সকাল ৬ টা নাগাদ তিনি কাজে যোগদান করার সময় ,জানালা দিয়ে মুক্তি ট্যানারি দ্বিতীয় তলায় ,জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মাহবুব রহমানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাহবুবুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করেন ।জানা যায়,মৃত মাহবুবুর রহমানের বাড়ি, গোবিন্দপুর, চন্দ্রগঞ্জ, লক্ষীপুর এলাকায় ,মাহবুবুর রহমান পিতা-মৃত মৌলভী আব্দুর রহমান এর ছেলে ।লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে ।তবে…

Read More