সাভারে সরকারি বিধিনিষেধ অমান্য করায় অর্ধশতাধিক মামলা

২ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে করোনাভাইরাস রোধে সরকার আরোপিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সাভার উপজেলা প্রশাসন। লকডাউনের দ্বিতীয় দিনে সাভারে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব ও এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাভার উপজেলায় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও ব্যক্তিগত গাড়ী নিয়ে বের হওয়ায় আজ শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি মামলা দায়েরসহ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে সাভার উপজেলা প্রশাসন। বৃহস্পতিবারও ১২ টি মামলায় ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত নির্দেশনা…

Read More

সাভারে ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

২ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে একটি বেসরকারি ব্যাংকের শাখায় আগুন লেগেছে। শুক্রবার বিকালে সাভার বাজার রোড এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক সাভার শাখায় এ ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর ছড়িয়ে পড়লে কঠোর লকডাউনেও ঘটনাস্থলে ভিড় করে অনেক মানুষ। এদের অনেকের মুখেই ছিল না মাস্ক। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।…

Read More

ডেঙ্গুর হানা, ১১ দিনে হাসপাতালে ১৮৫ রোগী

২ জুলাই,২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের (কোভিড-১৯) ডেল্টা ভ্যারিয়েন্টের (ধরন) থাবায় বিপর্যস্ত বাংলাদেশ। মৃত্যুর মিছিল আর শনাক্তে নতুন নতুন রেকর্ড হচ্ছে। এমন ভয়াহতার মাছে হানা দিল ডেঙ্গু। রাজধানীসহ সারাদেশে এর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ১১ দিনে সারা দেশে ১৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৯১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। এর মধ্যে গত ৩০ জুন একদিনেই ভর্তি হন ৮১ জন।এ বছর শনাক্ত হওয়া ৩৯১ জনের মধ্যে শুধু জুনেই ডেঙ্গু শনাক্ত হয় ২৭১…

Read More

বৃষ্টির পানিতে ডুবে গেল মা ও শিশু হাসপাতাল

২ জুলাই,২০২১(বিবিনিউজ ):চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিচতলায় আছে ১০টি বহির্বিভাগ। এসব বিভাগে দৈনিক রোগী দেখা হয় ৪০০ থেকে ৫০০ জন। এ ছাড়া আছে জরুরি বিভাগ, শিশুস্বাস্থ্য ওয়ার্ড, শিশু মানসিক বিকাশ কেন্দ্র। কিন্তু এমন জরুরি স্বাস্থ্যসেবা প্রদান প্রতিষ্ঠানটি বৃষ্টি হলেই তলিয়ে যায় পানিতে। সঙ্গে থাকে জোয়ারের পানির আতঙ্ক। ফলে চট্টগ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় বাতিঘরে খ্যাত প্রতিষ্ঠানটিতে বর্ষা মৌসুমে সঙ্গী হয় দুর্ভোগ। রোগীদের পড়তে হয় ভোগান্তিতে। হাঁটুপানি মাড়িয়েই নিতে হয় সেবা। করুণ দশা তৈরি হয় চট্টগ্রামের গরিব-অসহায় রোগীদের ভরসার ঠিকানা এ হাসপাতালটির। বুধবার রাত ও গতকালের বৃষ্টিতেও যথারীতি তলিয়ে যায় হাসপাতালের…

Read More

ধামরাইয়ে গ্রাম্য সালিশে বিচার না পেয়ে বিষপাণে বিধবা নারীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,২ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে গ্রাম্য সালিশে ধর্ষণের বিচার না পাওয়ার অপমানে বিষপাণে আত্মহত্যা করেছেন এক বিধবা নারী (৩৫)। গতকাল বিকেলে উপজেলার সূয়াপুর ইউনিয়নের রৌহারটেক গ্রামে ওই নারীর নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত শামেলা বেগম (৩৫) ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের রৌহারটেক গ্রামের বাসিন্দা। তার তিনটি সন্তান রয়েছে। অপরদিকে অভিযুক্ত ইমাম আশরাফুলের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। এলাকাবাসীরা জানান, নিহত শামেলা বেগমের স্বামী দুবছর আগে মারা যায়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। পরবর্তীতে একই গ্রামের মসজিদের ঈমাম মো. আশরাফুল ইসলামের সঙ্গে বিধবা ওই নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।…

Read More

সাভারে কঠোর লকডাউনের ২য় দিন চলছে ঢিলেঢালাভাবে

স্টাফ রিপোর্টার,২ জুলাই,২০২১(বিবিনিউজ ): ৭ দিনের কঠোর লকডাউনের চলছে ২য় দিন, লকডাউন উপেক্ষা করে সড়ক মহসড়কে যানবাহন চলছে নির্বিঘ্নে। নানান অজুহাতে সড়কে চলাচল করতে দেখা গেছে প্রাইভেট যান বাহন।আজ শুক্রবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট্যন্ডের কাচা বাজারগুলোতে দেখা গেছে মানুষের উপচেপড়া ভীর। এছাড়াও গেন্ডা কাচাবাজারে মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব।সকাল থেকে ঢাকা আরিচা মহা সড়কের রেডিও কলোনী বাসষ্ট্যান্ড, হেমায়েতপুর, উলাইল বাসষ্ট্যান্ডে দেখা গেছে একই চিত্র। কঠোর বিধিনিষেধ কার্যকর করতে ও মানুষকে সচেতন করতে ভ্রাম্মমান আদালত পরিচালনা করছে সাভার উপজেলা প্রশাসনের ৪টি টিম। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালনা করা ভ্রাম্মমান…

Read More

আশুলিয়ার চেয়ারম্যান শাহাব উদ্দিনের বাড়িতে হামলার ও হুমকির অভিযোগ হেফাজত নেতার বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার,২ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক হেফাজত নেতার বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ওই হেফাজত কর্মীর কঠোর শাস্তি দাবি করে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানায়,আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাসজিদুন নূর নামের একটি মসজিদে ইমামতি করতেন মাসুদ মোস্তফা নামের এক ব্যক্তি। পরে গত কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ওই মসজিদের ইমাম হেফাজত নেতাকর্মীদের নিয়ে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসলে প্রতিহতের ঘোষনা দেন…

Read More

আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনের বাড়িতে হামলা

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য শাহাব উদ্দিন মাদবরের বাড়িতে হামলা চালিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক হেফাজত কর্মীর বিরুদ্ধে। এঘটনায় এলাকাবাসী ওই হেফাজত কর্মীর কঠোর শাস্তি দাবি করে অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গেল ২৯ মার্চ এঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,আশুলিয়ার খেজুরবাগান এলাকায় মাসজিদুন নূর নামের একটি মসজিদে ইমামতি করতেন মাসুদ মোস্তফা নামের এক ব্যক্তি। পরে গত কয়েক মাস আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ওই মসজিদের ইমাম হেফাজত নেতাকর্মীদের নিয়ে নরেন্দ্র মোদিকে…

Read More

ধামরাইয়ে ৩৫ মণের কোরবানির গরু বিক্রির অপেক্ষায় খামারি

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামে ৩৫ মণ ওজনের গোপালকে (কোরবানির গরু) ঈদুল আযহার কোরবানির জন্য তৈরি করা হয়েছে। খামারি শখের বশে হয়ে ওই গরুর নাম দিয়েছে গোপাল। ৩৫ মণ ওজনের এ গরুটির দাম উঠেছে মাত্র ১২ লাখ টাকা। খামাররি প্রত্যাশা আরও বেশি। এখন গোপাল কি পারবে খামারি মো. সাজাহান মিয়ার প্রত্যাশা পূরণ করতে। ২০-২২ লাখ টাকা হলেই গরুটি বিক্রি করা হবে বলে জানিয়েছেন খামারি মো. সাজাহান মিয়া। গত বছর কোরবানির সময় এ গরুটির দাম হয়েছিল ৮ লাখ টাকা। কাঙ্ক্ষিত মূল্য না হওয়ায় সাজাহান মিয়া গত ঈদে…

Read More

ধামরাইয়ে ছেলের বিরুদ্ধে মা বাবার ওপর হামলার অভিযোগ

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে ছেলের বিরুদ্ধে মা বাবার ওপর হামলা ও বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ ওঠেছে। এমনকি বাবা মাকে বেদম পিটিয়ে আহত করেছেন ওই ছেলে। এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (৩০ জুন) ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, কুল্লা ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মঙ্গল মিয়ার (৬০) বড় ছেলে মাসুদ হোসেন (৩৫) ও ছোট ছেলে আলমগীর হোসেন (৩০)। দুই ছেলের কেউ বাবা মাকে দেখাশোনা করেন না। মঙ্গল মিয়া স্ত্রী আমেনা খাতুনকে (৫৫) নিয়ে আলাদা ঘরে থাকেন। দুইদিন পূর্বে মঙ্গল মিয়া স্ত্রীর…

Read More