জাবির ছাত্র জাহিদ ৭দিন ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র জাহিদ হাসান রাজু এক সপ্তাহ ধরে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জাহিদের সন্ধানের দাবি জানিয়েছে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। কর্মক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। হন্য হয়ে সন্তানকে খুঁজছেন মা। কিন্তু কেউই সন্ধান দিতে পারছেন না। উল্টো কয়েকটি প্রতারক চক্র ছেলেকে পাওয়া গেছে দাবি করে টাকা হাতিয়ে নিয়েছেন। এভাবেই নাজুক পরিস্থিতিতে দিন কাটছে পরিবারটির। নিখোঁজ শিক্ষার্থীর মা আকলিমা বেগম বলেন, আমার ছেলে ঢাকার মিরপুরে থাকতো। গত বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাগরিবের নামাজ পড়তে বের হয় জাহিদ। তবে…

Read More

ধামরাইয়ের বালিথায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ১০ লাখ টাকা লুট

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে পল্লীবিদ্যুৎ সাবস্টেশনে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই বালিথা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান। জানা গেছে, রাত দেড়টার দিকে ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বালিথা গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ির দেয়াল টপকে হাফ প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে। এরপর বাসার কলাপ্সিবল গেটের তালা ভেঙে প্রথমে নিচতলায়…

Read More

সাভারে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসুচী পালন

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ কর্মসুচী পালন করেছে সাভার উপজেলা যুবলীগের নেতা-কর্মী।বৃহস্পতিবার (১ জুলাই) উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় বৃক্ষরোপণ করেন তারা। বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফয়সাল আহমেদ। এসময় কয়েক’শ ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান জনি, বনগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক আশরাফসহ স্থানীয় আরো অনেকে।

Read More

বিধিনিষেধ না মানায় দেড় শতাধিক আটক

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): কঠোর বিধিনিষেধ না মেনে রাস্তায় বের হওয়ায় রাজধানীর মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, হাতিরঝিল এলাকা থেকে দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাঁরা বের হয়েছেন তাঁরা কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, তেজগাঁও থানায় ৩০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৮ জন, মোহাম্মদপুর থানায় ২৬ জন, আদাবর থানায় ১৮ জন, শেরেবাংলা নগর থানায় ৪৩ জন ও হাতিরঝিল থানায় ৪২ জনকে আটক করা হয়। অকারণে বাসা থেকে বের হওয়ায় তাঁদের আটক করা হয়েছে। পুলিশের মিরপুর…

Read More

সপ্তাহ ব্যাপী কঠোর লকডাউনে সাভার ও ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিকদের চরম দুর্ভোগ

স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ):সপ্তাহ ব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিন সাভার,আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে গার্মেন্টস শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে। সকাল থেকে বিভিন্ন তৈরি পোশাক কারখানা কর্তপক্ষ শ্রমিকদের যাতায়াতের গাড়ি না দিতে পারায় শ্রমিকরা পায়ে হেটেই অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। অনেকে আবার দশ টাকার গাড়ি ভাড়া যেখানে সেখানে পঞ্চাশ টাকা দিয়ে ভ্যানে অথবা রিকসায় করে কারখানায় যাচ্ছেন গাদাগাদি করে। এতে করে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক কারখানায় শ্রমিকদের প্রবেশে জীবানু নাশক স্প্রে মেশিন থাকলেও অনেক কারখানায় তা নেই। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার,ধামরাই,বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়ক ও নবীনগর চন্দ্রা…

Read More

সাভারে ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

৩০ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারে অভিযান চালিয়ে ১১৪৭ পিচ ইয়াবাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪।দুপুরে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেছেন র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী।র‌্যাব ৪ জানায়,রাতে সাভারের আনন্দপুর এলাকায় একদল মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করেন। এসময় ১১৪৭ পিচ ইয়াবা,দুই ক্যান বিয়ার ও মাদক বিক্রির ১৭,২৪ টাকাসহ আট মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো । বিপ্লব হোসেন (৩৮),জহির ইসলাম (৩৮),রোকেয়া (৩৬),সানোয়ার হোসেন (৩৬), ওমর সরদার (৩০), মহি আক্তার (২৩),আরিফুর রহমান (৫২),রাকিব হাসান (১৮),। পরে…

Read More

সাভারের হেমায়েতপুরে ফার্মেসি দিয়ে ডাক্তার বলে দাবী করেন কবির

৩০ জুন ২০২১(বিবিনিউজ ):আমার ঘুমের ডিসটার্ব করছেন কেন? আমি একজন ডাক্তার, আমাকে ঘুমাতে দিন। এভাবেই গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাব দিলেন একজন কথিত ডাক্তার। গতকাল মঙ্গলবার বিকেল প্রায় সাড়ে তিনটায় ওই কথিত ডাক্তারকে চেম্বারে না পেয়ে মোবাইল ফোনে কল করলে তিনি এ জবাব দেন। উনি অনেক বড় ডাক্তার। নামের আগে জুড়েছেন এমবিবিএসের পদবী “ডাঃ” শব্দটি। সাইনবোর্ডে বড় করে লেখা আছে “ডাঃ কবির”। প্রকৃত অর্থে তিনি ডাক্তার নন। এলাকাবাসীর মতে, তিনি হাতুড়ে ডাক্তার। সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ফার্মেসি দিয়ে ডাক্তার বনে গেছেন ওই এলাকার কবির। তিনি এখন ডাঃ কবির। কোন ডিগ্রী না…

Read More

কোরবানির জন্য এবারও গবাদিপশুর সংকট হবে না

৩০ জুন ২০২১(বিবিনিউজ ): দেশে পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য এবারও গবাদিপশুর সংকট হবে না। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, গরু, ছাগল, ভেড়া ও উট মিলিয়ে মোট ১ কোটি ১৯ লাখের মতো পশু রয়েছে, যা কোরবানি উপলক্ষে হাটে উঠবে। অধিদপ্তরের প্রাক্কলন অনুযায়ী, গত বছর দেশে ৯৫ লাখের মতো পশু কোরবানি হয়েছিল, যদিও প্রাক্কলন ছিল ১ কোটি ১০ লাখ। বিপরীতে বাজারে আনার মতো পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ। তবে হাটে কেনাবেচা শুরুর প্রথম দিকে দাম কম থাকায় খামারিরা গরু–ছাগল বিক্রিতে নিরুৎসাহিত হন। এতে ২৩ লাখের মতো পশু অবিক্রীত থাকে। মৎস্য ও…

Read More

নায়িকা পরীমণির দায়ের করা মামলার আসামী নাসির ও অমির জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২১(বিবিনিউজ ): ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে ঢাকা জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট {সিজিএম}শাহজাদি তাহমিনা জামিন মঞ্জুর করেছেন । আজ আসামীদের আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত এ রায় দেন। গত ২দিন পূর্বে এ মামলার বাদী পরিমনি মামলার তদন্তে অগ্রগতি এবং অভিযোগের বিস্তারিত জানাতে সাভার মডেল থানায় এসে ছিলেন।ইতিপূর্বে চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। গত বুধবার রাতে আদালত থেকে…

Read More

সাভারে অসহায় কৃষকদের মাঝে হাঁস ও কৃষি উপকরণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে সমাজের অসহায় হতদরিদ্র কৃষক ও কৃষাণীদেরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার লক্ষে বিনামূল্যে হাঁসসহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কৃষি উপকরণ বিতরণ করেন। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজি এসপি-৩ এর অর্থায়নে কয়েক’শ নারী কৃষাণীকে হাঁস ও পুরুষ কৃষকদের মাঝে কৃষি উপকরণসহ সবজি খেতে পোকা মাকড় দমন করার স্প্রে মেশিন বিতরণ করা হয়। এতে ওই ইউনিয়নের কয়েক’শ অসহায় নারী কৃষাণী…

Read More