ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারে নগদ টাকাসহ এক ডাকাত সরদারকে আটক করেছে পুলিশ। রাতে সাভারের নামা বাজার এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ডাকাত সরদারের নাম হযরত আলী তিনি ধামরাইর ফোডনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।পুলিশ জানায়,হযরত আলী নামের ওই ডাকাত সরদার দীর্ঘ দিন ধরে সাভার ও ধামরাইয়ে বিভিন্ন বাসা বাড়ি ও যানবাহনে ডাকাতি করে মালামাল লুটপাট করে আসছিলো। এসময় ডাকাতি কাজে বাধা দিলে অনেক মানুষকে মারধরসহ ছুরিকাঘাতে আহতও করতেন তিনি। পরে এলাকাবাসী এই ডাকাত সরদারের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে ধরতে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২১(বিবিনিউজ ): জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাভারের আশুলিয়ায় দুই গ্রুপের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে প্রায় দশ জন ব্যক্তি আহত হয়েছে। এঘটনায় ওই এলাকায় দুই গ্রুপের মাঝে চরম উত্তেজনা ও স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজীরচটের উষাপল্ট্রি এলাকায় এ গুলি বিনিময়নের ঘটনা ঘটে। আবারও নতুন করে সংঘর্ষ ও গুলি বিনিময় হতে পারে এজন্য সেখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, এম এ মতিন নামের এক ব্যক্তি গাজীরচট উষাপল্ট্রি এলাকার বিভিন্ন মানুষের জমি দখল করে আসছেন দীর্ঘদিন ধরে। তার…
Read Moreকুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে , নিহত ২
২৮ জুন ২০২১(বিবিনিউজ ):ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চালক-হেলপার দুই জনেই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের একটি বাসা চান্দিনা বাগুর পালকি সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হন…
Read Moreআশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা সানোয়ারসহ ৯ ডাকাত সদস্য আটক
স্টাফ রিপোর্টার,২৮ জুন ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ নয় ডাকাত সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।সকালে তাদেরকে আটকের বিষয়টি নিশিচত করেছেন র্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।র্যাব ৪ জানায়,আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় ধামসোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন (৩৮), রিপন মিয়া (৩০), সানোয়ার হোসেন পাঠান (৩৫), লিটন রেজা ওরফে রাজা (৩৪), সাইফুল ইসলাম (৩২), আহাদ…
Read Moreসাভারে পরিবহনসংকট ও বাড়তি ভাড়ার প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ
২৮ জুন ২০২১(বিবিনিউজ ): গণপরিবহনের সংকট ও বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদে ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে সাভার রেডিও কলোনি এলাকায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে গণপরিবহন বন্ধ রয়েছে। সকালে কর্মস্থলে যাওয়ার পথে সড়কে পরিবহন না পেয়ে ক্ষুব্ধ হন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। দীর্ঘ সময় অপেক্ষা করে গণপরিবহন না পেয়ে সকাল আটটার দিকে শ্রমিকেরা সাভার রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।…
Read Moreধর্ষণ ও হত্যার চেষ্টার মামলার বাদী নায়িকা পরিমনি সাভার থানায় কয়েক ঘন্টা
স্টাফ রিপোর্টার,২৭ জুন ২০২১(বিবিনিউজ ): চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মামলায় যে আভিযোগ গুলো করা হয়েছিল সে গুলো নিয়ে সরাসরি পুলিশ জিঞ্জাসাবাদ করেছে। মামলার এজাহারভ’ক্ত আসামীদের পুলিশ গ্রেফতার করে আদালত থেকে রিমান্ডে এনে জিঞ্জাসাবাদ করছে এবং এতে তিনি সন্তুু‘ষ্ট বলেও জানান।দুপুর আড়াইটার দিকে পরীমণি ঢাকার সাভার মডেল থানায় পৌঁছান। এ সময় তাকে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহীল কাফির কক্ষে প্রবেশ করতে দেখা যায়।জানা গেছে, মামলার প্রয়োজনে সাভার মডেল থানায় যান তিনি। পরীমণি সেখানে পৌঁছানোর পর থেকে থানায় অনেক জনসাধারণসহ সাংবাদিকদের থানা ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। থানার প্রধান…
Read Moreলকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুন ২০২১(বিবিনিউজ ): বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা গোপালগঞ্জে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।তিনি বলেন, লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।
Read Moreসাভারের নদী ও খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: রাজীব
স্টাফ রিপোর্টার,২৭ জুন ২০২১(বিবিনিউজ ): নদী ও খাল দখল কারীরা যতই প্রভাবশালী হোক না কেন, দখল মুক্ত করে নদী ও খালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন কালে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এ কথা বলেন। এ সময় তিনি হেমায়েতপুরে দখল হয়ে যাওয়া কাটাখালী পরিদর্শন করেন।জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপন কর্মসুচী শুরু হয়েছে। বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও…
Read More১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন
২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। আর সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। আজ শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সূত্রগুলো বলছে, সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থবছরের শেষ সময়…
Read Moreসাভারে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন
২৬ জুন ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষরোপন কর্মসুচী শুরু হয়েছে। শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া কলেজে সাভার উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের কয়েক’শ চারা রোপন করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান তেঁতুলঝোড়া কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read More