আশুলিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ার জিরানী এলাকার একটি ভাড়া বাসায় যুবতী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে মো. খোরশেদ আলম নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছে। অভিযুক্ত মাদারিপুর সদর থানার ডিসিসি বাড়ির খন্দকার বদরুল হকের ছেলে। অভিযোগকারী জানায়, খোরশেদ আলম নামক এক ব্যক্তির সাথে বছর খানেক আগে ঢাকার এফডিসিতে পরিচয় হয়। তারপর থেকে খোরশেদ আলম আমার মুঠোফোনে যোগাযোগ অব্যাহত রেখে বিয়ের প্রস্তাব দেয়। এই সুযোগে সে আমাকে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকে এবং দৈহিক মেলামেশা শুরু…

Read More

অপহরণের ২দিন পর তরুণ উদ্ধার , আটক ৪

স্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় থেকে অপহরণের দুই দিন পর খোকন (২১) নামের এক তরুণকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এঘটনায় অপহরণকারী কিশোর পাপ্পু গ্যাং এর ৪ সদস্যকে আটক করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ। এর আগে রাতে অভিযান চালিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।আটকরা হলেন, মানিকগঞ্জ জেলার মোঃ পাপ্পু মোল্লা (২৬), মোঃ নাহিদ (২১) গাইবান্ধা জেলার মোঃ রিমন (২০), মোঃ রাকিব (১৯)। তারা পাপ্পু গ্যাংয়ের সদস্য। র‌্যাব জানায়, গত ২০ জুন তারিখ খোকন তার বোনের বাড়ি আশুলিয়ায়…

Read More

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে বিদ্যুতের সাব-স্টেশনে ডাকাতি

২৪ জুন ২০২১(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের বালিয়া-মাদারপুর নতুন বিদ্যুতের সাব-স্টেশনে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুন) রাতে ডাকাতরা ওই সাব-স্টেশনের ইঞ্জিনিয়ারসহ চার লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় গুরুতর আহতদের স্থানীয় সীমান্ত জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাইয়ের বালিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত ট্রাকযোগে এসে…

Read More

সাভারে পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার ,গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, ২৪ জুন ২০২১(বিবিনিউজ): সাভারে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় তিন জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন নির্যাতিতা। গেল ২২ জুন রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ জানায়,গেল ২২ জুন রাতে পোশাক কারখানায় কাজ শেষ করে জয়নাবাড়ি এলাকার একটি রাস্তা দিয়ে ওই নারী শ্রমিক নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। এসময় ওই নারীর পূর্ব পরিচিত যুবক তারেক ও রাব্বী তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে তাদের ভাড়া বাসায় মুখ চেপে ধরে…

Read More

সাভারের আশুলিয়ায় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

২৪ জুন ২০২১(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের মেরামতের কাজ করার সময় দেয়াল ধসে মোঃ শফিকুল ইসলাম (৩২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বাড়ইপাড়া এলাকার আলী হোসেন শিকদারের বাড়ির ৪ তলার ২য় তলায় কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।নিহত শফিকুল ইসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পাইকপাড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে। তিনি ওই এলাকার নুরুল ইসলামের বাড়ীতে ভাড়া থেকে নির্মান শ্রমিকের কাজ করতেন।পুলিশ জানায়, সকাল থেকে ওই এলাকার আলী হোসেন শিকদারের বাড়ীতে ভবন মেরামতের কাজ করছিল শফিকুল। ভবনের দ্বিতীয় তলায় মেরামতের কাজ…

Read More

মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক আব্দুল লতিফ

২৩ জুন ২০২১(বিবিনিউজ): মানিকগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে মুহাম্মদ আব্দুল লতিফ দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বিদায়ী জেলা প্রশাসক এস এম ফেরদৌসের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। মুহাম্মদ আব্দুল লতিফ ২৪তম বিসিএস ক্যাডার কর্মকর্তা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ইংল্যান্ডের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এদিন দায়িত্ব গ্রহণের পর সার্কিট হাউজ হলরুমে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে তাকে ফুল দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মুহাম্মদ…

Read More

কুষ্টিয়ায় করোনা আক্রান্ত দেড় মাস বয়েসের শিশু

২৩ জুন ২০২১(বিবিনিউজ): কুষ্টিয়ায় এবার করোনা আক্রান্ত হয়েছে দেড় মাস বয়েসের শিশু, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে। কুষ্টিয়া জেলা জুড়েই বেশ কয়েক দিন ধরেই করোনা সংক্রমনের উর্ধগতি চলছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের এবং মৃত্যেও সংখ্যা। তবে এবার ঘটেছে একেবারেই একটি ভিন্ন রকম ঘটনা প্রিন্স নামেরমাত্র দেড় মাস(৪৫) বয়সের এক শিশুর দেহে সনাক্ত হয়েছেকরোনাভাইরাসের। মঙ্গলবার (২১ জুন) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। কুষ্টিয়ায় এটিই সবচেয়ে কম বয়সী কারো করোনা আক্রান্তের ঘটনা। শিশুটি এখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কারোনা ইউনিটে চিকিৎসাধীন আছে। কুষ্টিয়া শহরের…

Read More

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) খামারি মাঠ দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,আওয়ামী লীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাই বর্তমান সরকারকে আন্দোলনের ভয়ভীতি দেখিয়ে বিএনপির কোন লাভ নেই। তিনি আরও বলেন,সারা দেশে লকডাউনে মহাসড়ক গুলোতে গো,খাদ্য বাহনী কোন ট্রাক আটক না করতে তিনি মহাসড়কে দায়িত্বরত…

Read More

সাভারে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২১(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় পালিত হয়েছে বাংলাদেশের ঐহিত্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিলে যোগদান করেন প্রতিমন্ত্রী। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে যোগদান করেন…

Read More

সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

২২ জুন ২০২১(বিবিনিউজ):ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে বরিশালে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মিছিল এবং সমাবেশ থেকে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা সদর রোড অবরোধ থাকায় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। তবে পুলিশ ছিলো একেবারে নির্বিকার। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে নগরীর সদর…

Read More