সাভারের আশুলিয়ার দিন দিন বাড়ছে মাদকাসক্তের সংখ্যা

স্টাফ রিপোর্টার ,২৬ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) :সাভারের আশুলিয়ার বিভিন্ন এলাকায় বেড়েছে মাদকাসক্তের সংখ্যা। ছোট থেকে বড় সব বয়সের মানুষের কাছেই ইয়াবা ও গাঁজা অলিতে-গলিতে দেখা মেলে প্রতিনিয়ত। তবে মাদকের ব্যবসার সাথে যারা জড়িত তারা সু-কৌশলে বহিরাগত কিছু মাদকসেবিদের দিয়ে সাপ্লাইয়ের কাজটি করান। যাতে করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাঝে মধ্যে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থাকে মূল হোতারা। এদিকে আশুলিয়ার জিরাবো, বাগানবাড়ি, ঘোষবাগ, কালুরবাজার ও পুকুরপাড়, কুন্ডলবাগ এলাকায় বেড়েই চলছে মাদকাসক্ত ও মাদকসেবিদের সংখ্যা।মাদকের টাকা জোগাড় করতে মাদকাসক্ত ব্যক্তিরা জড়িয়ে পরছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকা-ের সাথে।নাম প্রকাশে অনিচ্ছুক জিরাবো বাগানবাড়ি এলাকার এক…

Read More

সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতি

স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভোর রাতে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবোর দেওয়ান বাড়ি এলাকায় ইউনুস দেওয়ানের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির মালিক ইউনুস দেওয়ান বলেন,ভোর রাতে দোতলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটের বেলকুনির গ্রিল কেটে ছয় থেকে সাত সদস্যের একদল মুখোশ ধারী ডাকাত দল ওই ফ্ল্যাটে প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে বিশ ভরি স্বর্ণালঙ্কার,নগদ দুই লক্ষ ৩২ হাজার টাকাসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়। পরে সকালে বাড়ির মালিকের কাছ…

Read More

একজন আসক্ত ব্যক্তি খারাপ নয়, পাগল নয়, কিন্তু অসুস্থ

স্টাফ রিপোর্টার ,২৫ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : বাংলাদেশ ইউথ ফাস্ট কন্ সান্স এর হলরুমে রবিবার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক সেমিনার আয়োজন করা হয় সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল একজন আসক্ত ব্যক্তি খারাপ নয় ,পাগল নয় ,কিন্তু অসুস্থ পরিপূর্ণভাবে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতি পূর্ণ না করে তাদের পাশে দাঁড়ালেই এবং তাদের পরিপূর্ণ চিকিৎসা দিলে আবারো তারা মানুষের মাঝে ভালো রূপে ফিরে আসবে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার মোঃ রাহানুল ইসলাম এ কথা বলেন। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ রাহানুল ইসলাম (আবাসিক মনোরোগ বিশেষজ্ঞ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র) বিশেষ অতিথি হিসেবে…

Read More

সাভারের আশুলিয়ার কিশোর গাং সদস্যের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সুমন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১৭ অক্টোবর,২০২২(বিবিনিউজ) : অবশেষে সাভারের আশুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কিশোর গাং সদস্যদের প্রধান ও শীর্ষ সন্ত্রাসী সুমন মির। এঘটনায় পুরো আশুলিয়ায় এলাকায় স্থানীয়দের মাঝে স্বস্তি নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত এই গাং সন্ত্রাসীর কঠোর শাস্তি দাবি করেছেন।আশুলিয়া থানা পুলিশ বলছে,দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় কিশোর গাং বাহিনী গঠন করে নিরিহ মানুষ,গার্মেন্টস শ্রমিককে মারধর চাঁদাবাজীসহ অসখ্য অপরাধ করে সন্ত্রাসী কার্যকালাপ করে আসছিলেন স্থানীয় তমিজ উদ্দিনের ছেলে সুমন মির (৩৩)। পরে ১৫ অক্টোম্বর ওই এলাকার ব্যবসায়ী মারুফ ভুঁইয়াকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের…

Read More

মহাসমাবেশের নামে ‘ফ্লপ সমাবেশ’ করেছে বিএনপি : ড. হাছান মাহমুদ

১৫ অক্টোবর, ২০২২(বিবিনিউজ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তিন মাস হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে চট্টগ্রামে একটি ‘ফ্লপ সমাবেশ’ করেছে। তিনি বলেন, ‘বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের চট্টগ্রামে এনে হোটেল ভাড়া করে রেখেছে। পরদিন তাদের নিয়ে সমাবেশ করেছে। চট্টগ্রামে জব্বারের বলী খেলায়ও এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। এই সমাবেশে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা ছিল না।’ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মন্ত্রী।তিনি…

Read More

সাভারের আশুলিয়ায় মহাসড়কে ডাকাতিকালে ৩ জনকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,১০ অক্টোবর,২০২২(বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় মহাসড়কে চলন্ত প্রাইভেটকারে ঢিল ছুড়ে গতিরোধ করে ডাকাতিকালে ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন দেশি অস্ত্র জব্দ করা হয়।আজ ভোরে নবীনগর-চন্দ্র মহাড়কের আশুলিয়ার কবিরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানার এস আই নাছির উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আটককৃতরা হলেন-দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মনোহরা গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে ইমরুল হাসান ইমন (২২), সিরাজগঞ্জ জেলার সদর থানার পাঁচ ঠাকুরি গ্রামের সফিকুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২২) ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গুটিমারা গ্রামের…

Read More

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যানকে ওয়ার্ড বুক অফ রেকর্ডস পুরুস্কার প্রদান

স্টাফ রিপোর্টার,১০ অক্টোবর,২০২২(বিবিনিউজ) :সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড.মোঃ সবুর খানকে ওয়ার্ড বুক অফ রেকর্ডস পুরুস্কার দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশন ইউনিভার্সিটির হল রুমে ইউনিভার্সিটির চেয়ারম্যান ড.সবুর খানের হাতে এ পুরুস্কার তুলে দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন।বাংলাদেশের শিক্ষা ও আইসিটি সেক্টরে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস পুরুস্কারে ভুষিত হন তিনি।এসময় এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু,ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের বাংলাদেশ বিভাগের সভাপতি রওমান স্মিথা। এছাড়া অনুষ্ঠানে…

Read More

সাভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার,২৯ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তুহিন মাহমুদ জয় (১৬) সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে। সে রেডিও কলোনি মডেল স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। অপরদিকে এ ঘটনায় আহত রাসেল (২৫) পটুয়াখালী জেলার আব্দুল জব্বার মিয়ার ছেলে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ওপর দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল জয় ও রাসেল। এসময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত…

Read More

সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে অবৈধ কয়েল তৈরির কারখানা

স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে ভয়াভহ আগুনে পুড়ে গেছে একটি অবৈধ কয়েল তৈরির কারখানা। ভোর রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকার এসি ওয়ান ক্যামিকেল কয়েল তৈরির কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়,বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া এলাকায় জনবসতি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে অবৈধ ভাবে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে একটি কয়েল তৈরির কারখানা গড়ে তোলেন মজিবর নামের এক চতুর লোক। পরে আজ ভোর রাতে কারখানাটিতে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে ভয়াভহ আগুন লাগে। পরে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টা খানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে…

Read More

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে পালিয়েছে মালিক। এঘটনায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই কারখানার শ্রমিকরা।শ্রমিকরা জানায়,আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্স ওয়ার্ল্ড কারখানায় কাজ করে আসছিলেন এক’শ চল্লিশ জন নারী ও পুরুষ শ্রমিক। পরে শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানাটির মালিক নয়ন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন ১ সেপ্টেম্বর। পরে গতকাল শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার তারিখ…

Read More