সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যানকে ওয়ার্ড বুক অফ রেকর্ডস পুরুস্কার প্রদান

স্টাফ রিপোর্টার,১০ অক্টোবর,২০২২(বিবিনিউজ) :সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড.মোঃ সবুর খানকে ওয়ার্ড বুক অফ রেকর্ডস পুরুস্কার দেওয়া হয়েছে। দুপুরে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশন ইউনিভার্সিটির হল রুমে ইউনিভার্সিটির চেয়ারম্যান ড.সবুর খানের হাতে এ পুরুস্কার তুলে দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইর সভাপতি জসিম উদ্দিন।
বাংলাদেশের শিক্ষা ও আইসিটি সেক্টরে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস পুরুস্কারে ভুষিত হন তিনি।
এসময় এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু,ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের বাংলাদেশ বিভাগের সভাপতি রওমান স্মিথা। এছাড়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের গ্লোবাল সভাপতি ড.দিবাকর সুকল।
ড.সবুর খান এই পুরুস্কারে ভুষিত হওয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষাথীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।

Related posts

Leave a Comment