বাংলাদেশ বিরোধী অপপ্রচারের সমুচিত জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের যোগ্য জবাব দিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অভূতপূর্ব উন্নয়নের বাস্তব চিত্র তুলে ধরতে এবং বিশ্বে বাংলাদেশ যে মর্যাদা ও সম্মান অর্জন করেছে তা ধরে রেখে মাথা উঁচু করে বিশ্বব্যাপী চলার আহ্বান জানান তিনি।নিউইয়র্কে তার অবস্থানকালিন হোটেল থেকে শনিবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া ভার্চুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে চালানো অপপ্রচারের তাৎক্ষণিক উপযুক্ত জবাব দিন।”প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী ও জাতির পিতার খুনিদের আত্মীয়-স্বজনদের পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া অর্থপাচারকারিসহ নানা অপরাধীরা রযেছে এই অপপ্রচারের নেপথ্যে।তিনি বলেন,…

Read More

ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে আগামীকাল কমিটির সভা অনুষ্ঠিত হবে

২৫ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে । রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর, সোমবার ২০২২ খ্রি. সন্ধ্যা ৬টা ৩০টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা…

Read More

নিখোজের ৭ দিনেও সন্ধান মেলেনি সজিবের

স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): গত ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে সাভারের ব্যাংক কলোনী থেকে সজিব( ১০ )নামের ছেলেটি হারিয়ে গিয়েছে। তার পিতা: দুলাল মন্ডল।অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি । এবিষয়ে সাভার মডেল থানায় একটি জিডি করা হয়েছে। উল্লেখ্য, ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী।ছেলেটির সন্ধান কেউ দিতে পারলে পুরস্কৃত করা হবে।যোগাযোগ:দুলাল মন্ডল।ফোন নাম্বার:০১৯৮৬৭৯৬৯২৮।

Read More

বন্ধ করা যাচ্ছে না সাভার ও আশুলিয়ার অবৈধ গ্যাস সংযোগ

স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): কোন অবস্থাতেই বন্ধ করা যাচ্ছে না ঢাকার সাভার ও আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে গ্যাস চোর সিন্ডিকেট ব্যক্তিরা নিম্ন মানের পাইপ দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে যার ফলে বৈধ গ্রাহকরা গ্যাসের প্রেসার কম পাচ্ছেন। গ্যাস চোর সিন্ডিকেট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ না করায় দিন দিন বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কার্যকম। এলাকাবাসীর বরাত দিয়ে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়,গত কয়েকদিন যাবৎ আশুলিয়ার ঠগড়া.জামগড়া.চিত্রশাইল,তাজপুর,বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় এক শ্রেণীর প্রতারক চক্র রাতের আধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ…

Read More

সাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাভারে পৃথক ঘটনায় পাঁচ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে ও আজ সকালে লাশ গুলো উদ্ধার করে পুলিশ। এর আগে গতকাল দুপুরে প্রকাশ্যে সাভারের চাঁপাইনের তালবাগ এলাকায় রহিজ উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা। এছাড়াও গত পাঁচ দিন আগে সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত তিন যুবককে হত্যা করেছিলো দুর্বৃওরা। প্রতিনিয়ত এসব এলাকায় লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক আর উৎকষ্ঠা বিরাজ করছে।এলাকাবাসী বলছে,সকালে সাভারের রাজাশন এলাকা থেকে এক যুবক,সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এক নারী,বনগাঁও ইউনিয়ন থেকে এক নারী,আমিনবাজার থেকে এক নারীর লাশ উদ্ধার করে…

Read More

ঢাকা ইপিজেডের আভান্ট গার্ডে ফ্যাশন বিক্রি করে শ্রমিকদের বকেয়া ১৬ কোটি টাকা পরিশোধ করেছে বেপজা

স্টাফ রিপোর্টার,২৪ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারের আশুলিয়ায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া করণ এলাকার ডিইপিজেডের আভান্ট গার্ডে ফ্যাশন নামে একটি তৈরি পোশাক কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া ১৬ কোটি টাকা পরিশোধ করেছে বেপজা । ঢাকা ইপিজেড এলাকায় বেপজা কার্যালয়ে শ্রমিকদের বেতনের চেক তুলে দেন বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান। বেপজার নির্বাহী পরিচালক আব্দুস সোবাহান জানান, দীর্ঘদিন ধরে ঢাকা ইপিজেডে এভান্ট গার্ডে ফ্যাশন কোম্পানী লিমিটেড নামের একটি কারখানা চালু করেন ইন্দোনেশিয়ান। সেখানে কাজ করে আসছিলেন ১০৪৯ জন শ্রমিক। পরে কারখানার মালিক শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে ২০২০ সালের মার্চে কারখানাটি অনির্দিষ্ট কালের…

Read More

প্রশ্ন ফাঁসে দিনাজপুর বোর্ডের ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

২১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):প্রশ্ন ফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দিনাজপুর বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রশ্ন ফাঁসের এ ঘটনা ধরা পড়েছে। এ জন্য গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। রুটিন অনুযায়ী গণিত পরীক্ষা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) শনিবার (২৪ সেপ্টেম্বর), কৃষিশিক্ষা রোববার (২৫ সেপ্টেম্বর) এবং রসায়ন (তত্ত্বীয়) সোমবার (২৬ সেপ্টেম্বর) হওয়ার কথা। জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব মো. জহির উদ্দিন বলেন, এ ঘটনার প্রেক্ষাপটে তাঁরা কুড়িগ্রামে গিয়েছিলেন। এরপর সেখানে স্থানীয় প্রশাসন ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয়…

Read More

জাবিতে সবার দৃষ্টি কেড়েছে প্রজাপতি গার্ডেন

স্টাফ রিপোর্টার,২১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):ঢাকার অদূরে সাভারে প্রকৃতির কোলে গড়ে ওঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই বিশ্ববিদ্যালয়ে এলাকায় রয়েছে নানা জীববৈচিত্র্য। তবে সবকিছু ছাপিয়ে সম্প্রতি সবার দৃষ্টি কেড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি গার্ডেন। প্রজাপতি গার্ডেন মূলত হরেক নাম আর রঙের প্রজাপতির এক পরিকল্পিত আবাস। সেখানে প্রজাপতিদের জন্য রয়েছে আলাদা আলাদা ঘর আর প্রজননকেন্দ্র। এখানে প্রজাপতিদের কেউ বিরক্ত করে না, তারা আপন মনে ফুলে ফুলে ঘুরে বেড়ায়, মধু খায়। সকাল, দুপুর, সাঁঝে তারা পাখা মেলে। আকাশে ছড়ায় রঙ।জাহাঙ্গীরনগরের সবুজ ক্যাম্পাস হয়ে উঠেছে প্রজাপতির অভয়ারণ্য। সবুজ বনানী, নরম ঘাসের ডগায় দিনভর চলে তাদের ওড়াউড়ি।…

Read More

সাভারে এক বিদেশী নাগরিকসহ তিন জনের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,২১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ):সাভারে এক বিদেশী নাগরিকসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে এসব লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,২০২১ সালে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মাষ্টাস পাশ করেন ইতুপিয়ার নাগরিক বেলেতি (৪৭)। পরে তিনি আশুলিয়ার চারাবাগ এলাকায় একটি ম্যাচে রুম ভাড়া নিয়ে একাই বসবাস করতেন। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে ১৩ আগষ্ট চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি হাসপাতালে মারা যান। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী…

Read More

সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত ৩ যুবকের লাশ উদ্ধার

২০ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): গত দুই দিনে সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অজ্ঞাত তিন যুবকেই হত্যাকান্ডের শিকার হয়েছেন। এঘটনায় ওইসব এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কিন্তু লাশ উদ্ধারের দুই দিন পার হলেও নিহতদের নাম পরিচয় বাবা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।পুলিশ বলছে,গতকাল সকালে সাভারের ভাকুর্তার ধলেশ^রী নদীর চাইরা থেকে অজ্ঞাত ২৫ বছর বয়সী,আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর থেকে অজ্ঞাত চল্লিশ বছর বয়সী ও আশুলিয়ার কবিরপুরের কামারবান বিল থেকে অজ্ঞাত (৪০) বছর বয়সী তিন যুবকের লাশ উদ্ধার করে সংশ্রিষ্ট থানা পুলিশ। পরে পুলিশ…

Read More