সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত ৩ যুবকের লাশ উদ্ধার


২০ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): গত দুই দিনে সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা অজ্ঞাত তিন যুবকেই হত্যাকান্ডের শিকার হয়েছেন। এঘটনায় ওইসব এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কিন্তু লাশ উদ্ধারের দুই দিন পার হলেও নিহতদের নাম পরিচয় বাবা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে,গতকাল সকালে সাভারের ভাকুর্তার ধলেশ^রী নদীর চাইরা থেকে অজ্ঞাত ২৫ বছর বয়সী,আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর থেকে অজ্ঞাত চল্লিশ বছর বয়সী ও আশুলিয়ার কবিরপুরের কামারবান বিল থেকে অজ্ঞাত (৪০) বছর বয়সী তিন যুবকের লাশ উদ্ধার করে সংশ্রিষ্ট থানা পুলিশ। পরে পুলিশ লাশ তিনটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ এখনো কিকারণে তাদেরকে কে বা কারা হত্যা করেছে তা জানাতে পারেনি এবং তাদের নাম পরিচয়ও জানতে পারেনি। এঘটনায় ওইসব এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে সংশ্রিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা বলছে,নিহতদের নাম পরিচয় ও হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে কাজ করছে তারা।

Related posts

Leave a Comment