সংরক্ষিত নারী আসনে যাদের চূড়ান্ত করল আওয়ামী লীগ

১৪ ফেব্রুয়ারি ২০২৪(বিবিনিউজ ) :দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন। মনোনীতরা হলেন: রেজিয়া ইসলাম (পঞ্চগড়), দ্রোপদী দেবী আগরওয়াল (ঠাকুরগাঁও), আশিকা সুলতানা (নীলফামারী), আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা (জয়পুরহাট), কোহেলী কুদ্দুস মুক্তি (নাটোর), জারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ), রুনু রেজা (খুলনা), ফরিদা আক্তার বানু (বাগেরহাট), ফরজানা সুমি (বরগুনা), খালেদা বাহার বিউটি (ভোলা), নাজনীন নাহার…

Read More

সাভারে শুরু হলো ভাকুর্তা শর্ট নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ

স্টাফ রিপোর্টার,১২ ফেব্রুয়ারি ২০২৪(বিবিনিউজ ) : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সাভারে শুরু হলো কান্দি ভাকুর্তা শর্ট নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ। রোববার রাতে ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় ভাকুর্তা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এ শর্ট নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের ট্রপি উম্মোচনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন ও এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা চিত্র নায়ক ডি এ তায়েব। খেলায় এসময় বেইপ ব্যাটালিয়নকে পঞ্চাশ রাতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এস এ কিং। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার নারী পুরুষ দর্শক উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা…

Read More

হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

২০ ডিসেম্বর,২০২৩(বিবিনিউজ): আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে আজ সকালে এখানে পৌঁছান শেখ হাসিনা, প্রথমে তিনি বিভাগীয় নগরীতে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।তিনি সেখানে কিছু সময় কাটান, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।সেখানে তিনি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।উভয় স্থানেই প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।রাস্তার…

Read More

বাংলাদেশ ও কসোভোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চান প্রধানমন্ত্রী

১৮ ডিসেম্বর,২০২৩(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও কসোভো পারষ্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পারে।তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং কসোভো সাশ্রয়ী মূল্যে উন্নত মানের তৈরি পোশাক এবং ঔষধ বাংলাদেশ থেকে আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে।’বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।শেখ হাসিনা তাঁর দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কসোভো’র রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।কসোভো…

Read More

ঢাকার ধামরাইয়ে পেঁয়াজের বাম্পার ফলন

স্টাফ রিপোর্টার,১৮ ডিসেম্বর,২০২৩(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এ বছর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। মাঠ থেকে পেঁয়াজ বাড়িতে এনে পরিষ্কার-পরিচ্ছন্ন করে বাজারজাতকরণের কাজে এখন ব্যস্ত চাষীরা। বাম্পার ফলনের সাথে সাথে বাজারদরও ভালো হওয়ায় এখন হাসি ফুটেছে কৃষকের মুখে। বিভিন্ন মাটিতে ফলানো এই পেঁয়াজ বাজারে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,ধামরাইয়ের বিভিন্ন গ্রামে এবার পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। ফসলি জমি থেকে কৃষকরা পেঁয়াজ উঠিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা করে পাতা সহ প্রতিদিন সন্ধ্যায় ঢাকা জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার রোয়াইল বাজারে নিয়ে আসেন। পরে সেখানে ব্যাপারীরা ন্যায্য দামনে…

Read More

বাংলা চলচিত্র শক্তি থেকে মুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): বাঙালির রাজনৈতিক ইতিহাসের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শিক দর্শন ও তার উত্তরসুরী বিশ^ নন্দিত রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন পরিক্রমার তত্ব তথ্য ও উপাত্তের ভিত্তিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আলোকে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচিত্র শক্তি থেকে মুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুপুরে সাভারের বিরুলিয়ার প্রিয়াংকা শ্যুটিং জোন ও এফডিসির জহির রায়হান ক্যালার ল্যাব প্রজেকশন হলে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী ভিত্তিক…

Read More

ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই ও সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার, ৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): ঢাকার ধামরাই ও সাভারে পৃথক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়া এসব দূর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। পুলিশ নিহতদের মরদেহগুলো উদ্ধার করেছে।  বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের থানাস্ট্যান্ড ও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এসব দূর্ঘটনা ঘটে। পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস রেষারেষি করে ধামরাই থানাস্ট্যান্ড এলাকায় পৌছালে সড়কে দাড়িয়ে থানা ৩ জন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন এবং আহত হন আরো দুজন। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে…

Read More

জাবিতে সাংবাদিক নিপীড়নের দায়ে ৬ শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংঘর্ষের ঘটনায় ৪৩ শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ রিপোর্টার, ৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নিপীড়নের দায়ে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের বিভিন্ন মেয়াদে বহিষ্কার, জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।শিক্ষার্থীরা হলেন–আমিনুর রহমান সুমন, তাওসিফ সারার তুনান, হৃদয় রায়, নাঈম হোসেন, ইমতিয়াজ হোসাইন জিদান ও আব্দুল্লাহ আল আদনান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এদের মধ্যে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক, অন্যরা ছাত্রলীগের সম্পাদক হাবিবুর রহমান লিটনের অনুসারী হিসেবে পরিচিত।সিন্ডিকেট সদস্য বলেন,গতকাল…

Read More

সাভারে অবৈধ ভাবে গড়ে উঠেছে তিনটি পাথর ভাঙার মিক্সার কারখানা

স্টাফ রিপোর্টার, ৭ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ): সাভারে অবৈধ ভাবে পরিবেশ দূষণ করে গড়ে উঠেছে তিনটি পাথর ভাঙার মিক্সার কারখানা। ফসলি জমি ও বাসা বাড়ির পাশে এসব মিক্সার কারখানা গড়ে উঠায় বিকট শব্দ ও দুগন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। সেখানে এলাকাবাসীর টেকা যেন দায় হয়ে পড়েছে। মিক্সার কারখানার বিকট শব্দ ও ধুলা বালির কারণে মসজিদে নামাজ পড়া ব্যহত হচ্ছে প্রতিনিয়ত। কারখানাগুলোর ধুলা বালিতে বাড়ি ঘরের টিন দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে। এমন দূষিত কারখানা দেখেও যেন না দেখার ভান করছে প্রশাসন। কারখানা বন্ধে নেই কোন পদক্ষেপ। এলাকাবাসী জানায়,সাভারের বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট ও বনগাঁও…

Read More

ঘূর্ণিঝড় মিগজাউমের কোন প্রভাব বাংলাদেশে পড়বে না : ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,০৫ ডিসেম্বর, ২০২৩ (বিবিনিউজ) : ঘূর্ণিঝড় মিগজাউমের কোন প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।প্রতিমন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে মিগজাউম আঘাত হানলেও বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভাবনা নেই। বাংলাদেশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আমরা নিয়মিত এ ব্যাপারটি মনিটরিং করছি।

Read More