সাভারে মেট্রোরেলের চলমান প্রকল্পে হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,২৭ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ ) : যোগাযোগ খাতে সরকারের অগ্রাধিকার মেট্রোরেলের এমআরাটি-৫, এমআরটি-৬ এর আওতায় চলমান প্রকল্পে হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। সাভার উপজেলা পরিষদের আমতলা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মেট্রোরেল হেমায়েতপুর থেকে নবীনগর অথবা দিয়াবাড়ি থেকে সাভারের রেডিও কলোনী পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয়। মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্রাব) সভাপতি মোঃ কামরুজামান খান। এসময় তিনি বলেন, মেট্রোরেলের প্রকল্প সাভার পৌর এলাকার শেষ সীমানা পর্যন্ত সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা…

Read More

নারায়নগঞ্জে আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠান ভালো (Bhalo) উদ্বোধন করলেন শামীম ওসমান

২৩ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন এক শ্রেনীর মানুষ আছে তারা শুধু খাই খাই করে। পারলে তারা মানচিত্র খেয়ে ফেলে। তিনি বলেন নতুন প্রজন্মকে ভালো কাজ করতে হবে। সবাই যদি ভালো কাজ করি তাহলে পৃথিবী ভালো হয়ে যাবে। তিনি বলেন বিশ্বে আজকে যাঁরা যুদ্ধে লিপ্ত এবং দুই বছর যুদ্ধ বন্ধ রাখে তাহলে সে-ই অর্থ বেচে যাবে সব অর্থ দিয়ে তা দিয়ে পৃথিবীর না খেয়ে থাকা মানুষ না খেয়ে মরবে না।তিনি রবিবার বিকেলে আমেরিকা ভিত্তিক নারায়ণগঞ্জে সন্তানদের গড়ে তোলা মানব সেবা মুলক সংগঠন ভালো (Bhola) এর নারায়ণগঞ্জ…

Read More

সাভারে অনুষ্ঠিত হলো নারী উদ্যোক্তাদের নিয়ে সেমিনার ও মেলা

স্টাফ রিপোর্টার,২২ এপ্রিল, ২০২৪ (বিবিনিউজ) : সাভারে নারী উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো টেকসই উন্নয়ন লক্ষ্যে সেমিনার ও মেলা। সোমবার দুপুরে সাভারের আনন্দপুর এলাকায় চার্চ অব বাংলাদেশে এ সেমিনার ও মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই ডি ই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সামির কারকি। এসময় সেমিনারে কর্মচ্যুত নারী শ্রমিকদের বাজারভিত্তিক নিয়মের মধ্যে বিকাশ সাধনে অপরাজিতা প্রকল্পের মাধ্যমে বাজার সংযোগ স্থাপনের উদ্যোগে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন এন্ট্রাপ্রেনিউর নেটওয়ার্ক ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) ও আই ডি ই এ সেমিনার ও মেলার আয়োজন করেন। এতে কয়েকশ নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।এসময় নারী…

Read More

মানিকগঞ্জে দুই ভাইয়ের হাতাহাতিতে বড় ভাই নিহত

১৮ এপ্রিল ২০২৪(বিবিনিউজ):মানিকগঞ্জ পৌরসভায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের হাতাহাতিতে বড় ভাই কমল রায় (৬২) নিহত হয়েছেন।বুধবার বিকেলে মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্বদাশড়া এলাকার এই ঘটনা ঘটে। নিহত কমল রায় মানিকগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্বদাশড়া এলাকার মৃত কৃষ্ণ রায়ের ছেলে। এঘটনায় ছোট ভাই মিঠু রায়কে জিজ্ঞাসাবাদ আটক করেছে পুলিশ। স্থানীয়দের বরাতে পুলিশ জানান, জরিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই কমল রায়ের সাথে ছোট ভাই মিঠু রায়ের সাথে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ের দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাতিহাতির ঘটনায় বড় ভাই কমল রায় অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা কমল রায়কে উদ্ধার করে…

Read More

সাভারে তেলবাহি ট্যাংকার বিষ্ফোরণে নিহত ২ এবং অগ্নিদগ্ধসহ আহত ১০

স্টাফ রিপোর্টার,২্এপ্রিল ২০২৪(বিবিনিউজ):সাভারে তেলবাহি ট্যাংকার বিষ্ফোরণে দুই জন নিহত এবং অগ্নিদগ্ধসহ আহত হয়েছে অন্তত দশ জন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর পাঁচ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়,ঢাকা আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় পাথরের ইউটার্ন বানিয়েছে সড়ক বিভাগ। ভোরে একটি তেলবাহি ট্যাংকার গাবতলী থেকে সাভারের দিকে যাওয়ার সময় জোড়পুল এলাকায় পৌছলে ইউটার্নের পাথরে লেগে তেলবাহি ট্যাংকারটি উল্টে গিয়ে ভয়াবহ আগুন ধরে। এসময় মুহুতের মধ্যে তেলবাহি ট্যাংকারের পাশ দিয়ে যাওয়ার সময় আরও পাঁচটি গাড়িতে ভয়াবহ আগুন লাগে।…

Read More

সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,১৯ মার্চ ২০২৪(বিবিনিউজ): পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকার সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে সাভারের বিরুলিয়ার প্রিয়াংকা শ্যুাটিং জোনে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় বিরুলিয়াসহ বিভিন্ন এলাকার কয়েক’শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,তেল,পিয়াজ,চিনি,আলু,ছোলা,মুড়িসহ নিত্য প্রয়োজনীয় পণ্য।এ আয়োজনের সার্বিক সহযোগীতা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইদুর রহমান সজল। খাদ্য সামগ্রী বিতরণে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধ আব্দুল হক। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন,বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মণি।এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ…

Read More

স্বাধীনতা পুরস্কার লাভ করায় ড. মোবারক আহমদ খানকে জাবি উপাচার্যের অভিনন্দন

১৬ মার্চ ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক, বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার লাভ করায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. মোবারক আহমদ খানের এ পুরস্কার অর্জন পাট নিয়ে গবেষণায় তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতি। তাঁর এ পুরস্কার অর্জনে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় প্রশাসন আনন্দিত ও গর্বিত। এতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সম্মানিতবোধ করছে। উপাচার্য আশা প্রকাশ করেন, বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস

১১ মার্চ ২০২৪(বিবিনিউজ):’নারীর সম-অধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এদিন সকাল সাড়ে নয়টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ চত্ত্বরে নারী দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার। পরে বিজনেস স্টাডিজ চত্ত্বর থেকে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মহিলা ক্লাব পরিচালিত রাগিনী সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নারী দিবসের অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক…

Read More

সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-ও পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৩ ফেব্রুয়ারি ২০২৪(বিবিনিউজ ) : বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ সাভারে অবস্থিত রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ৩এসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান আরভিএন্ডএফ ডিপোতে পৌছালে তাঁকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার সাভার এরিয়াসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ। সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আরভিএন্ডএফ কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য…

Read More

সাভারে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

১৯ ফেব্রুয়ারি ২০২৪(বিবিনিউজ ) : সাভারে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়,রাজধানীর বসুন্ধরা এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএতে পড়াশুনা করে আসছিলো বগুড়া জেলার সদর থানার গাবতলী গ্রামের মিজানুর রহমানের ছেলে আবির মাশরুর ডায়মন্ড। শনিবার তিনি বসুন্ধরার নিজ ভাড়া বাসা থেকে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির কয়েকজন বন্ধুর বাসায় বেড়াতে আসে। পরে তিনি গভীর রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে পাঁচ তলার ছাদ থেকে মাটিতে পড়ে যান। এসময় তার বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের…

Read More