সংবাদপত্র সম্পাদক পরিষদের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় সাভার প্রেসক্লাবের পক্ষ থেকে সাকিবকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের সদস্য সচিব নির্বাচিত হওয়া সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকির সম্পাদক নাজমুস সাকিবকে সংবর্ধনা দেওয়া হয়েছে সাভারে। শুক্রবার সন্ধ্যায় সাভার থানা রোডের একটি রেস্টুরেন্ট মিলনায়তনেে এ সংবর্ধনার আয়োজন করেন সাভার প্রেসক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার। এসময় সহকারী কমিশনার এস এম রাসেল নুর, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়াসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

জাবিতে ৩৬ দফা দাবি জানিয়ে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,২৭ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পূর্ণগঠন ও সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের পক্ষে ৩৬ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের ব্যানারের শিক্ষার্থীরা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন করেন তারা।সংবাদ সম্মেলনের পূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলনের একটি আহবায়ক কমিটি ঘোষণা করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আহবায়ক হিসেবে ইয়াহিয়া জিসান ও সদস্য সচিব আবু বকর আলীর নাম ঘোষনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কারে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জাকসু, হল সংসদ এবং বিভাগীয় সংসদ কার্যকর করা সহ ৩৬ দফা দাবি পেশ করেন।…

Read More

সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসায় সীরাতুননবী (সঃ) মাহফিল উপলক্ষ্যে ৫০টি পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):ঢাকার সাভারের ব্যাংক কলোনীতে আল জামিয়াতুন ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসায় সীরাতুন নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এ আয়োজনে ছিল মাদ্রাসার ছাত্র পাঠাগার।দিন ব্যাপী মাহফিলের সভাপতিত্ব করেন, আল জামিয়াতুন ইসলামিয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ ও মসজিদের প্রধান ইমাম মাওনালা মোঃ আব্দুল্লাহ। দিনব্যাপী সভার বিভিন্ন সময়ে উপস্থিত ছিলেন,অত্র মসজিদ ও মাদ্রাসার কার্যকরী কমিটির সম্মানিত সদস্য বর্গের মধ্যে আলহাজ ¦ মোঃ শাহ শহিদুল আলম টগর, এড.মোঃ তারিক হোসেন, মোঃ রমিজউদ্দিন, এটিএন বাংলা ও বাংলাদেশ বেতারের সিনিয়র সাংবাদিক শেখ বাশার ,মাদ্রাসার ছাত্র পাঠাগারের সভাপতি মনিরুজ্জামান খান ও সাধারন সম্পাদক জহিরুল…

Read More

ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আতিকুলের হত্যা মামলার আসামী ফারুক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে আতিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামী ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। ভোর রাতে ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়,ভোর রাতে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আতিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামী ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম।

Read More

মানিকগঞ্জে বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৩

২৬ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার  বোয়ালী ব্রীজ এলাকায়  বাসা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত হয়েছেন ৩ জন।  গুরুতর আহত হয়েছন আরো অন্তত ৮ জন যাত্রী। আজ বৃহস্পতিবার  সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছে। আহত হয়েছে ওই বাসে থাকায় ৮ জন যাত্রী। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি । হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস , হাইওয়ে পুলিশ…

Read More

সাভারে নিখোঁজ যুবকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা

স্টাফ রিপোর্টার.২৬ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): রাজধানীতে নিখোঁজ এক যুবকের সন্ধান চেয়ে সাভারে সংবাদ সম্মেলন করেছে নিখোঁজের পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে ঢাকার সাভারের উত্তর কলমা এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে নিখোঁজ যুবকের বাবাসহ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে নিখোঁজের বাবা নয়ন দেবনাথ বলেন,তার ছেলে পলাশ দেবনাথ দীর্ঘদিন ধরে পুরান ঢাকার কোতোয়ালী থানাধীন তাঁতীবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে সেখানে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে রিসিপশষ্টি পদে চাকরি করতেন। পরে ৮ সেপ্টেম্বর সকালে তিনি ভাড়া বাসা থেকে নিজ কর্মস্থলে যাওয়ার রওয়া দেন। পরে তিনি…

Read More

রোহিঙ্গাদের সহায়তায় ১৯ কোটি ৯০ লাখ ডলার প্রদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

২৫সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র বাংলাদেশে আশ্রিত মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের এবং স্থানীয় জনগোষ্টির জন্য মানবিক সহায়তা হিসেবে অতিরিক্ত ১৯ কোটি ৯০ লাখ ডলার সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে।নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের এক পাশ্ব বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।নতুন সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) থেকে ১২ কোটি ৯০ লাখ ডলার এবং পররাষ্ট্র দপ্তর থেকে প্রায় ৭০ মিলিয়ন…

Read More

শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সাভারে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সোমবার ঢাকার সাভার মডেল থানা প্রাঙ্গনে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সাংবাদিক ,হিন্দু সম্প্রদায়,ছাত্রসমাজ ও স্থানীয়পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সাভারে ১৩০ টি পূজা মন্ডপ তৈরী হয়েছে। সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল কবীর,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাভার উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, সাভার উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস,যুবদল নেতা উত্তম ঘোষ,ছাত্র সংগঠনের নেতা মাহিদ হাসান রাফসান,এনজিও কর্মকর্তা মোঃ কায়কোবাদ , গ্রামীন উৎদোকের…

Read More

আজ থেকে শিল্পাঅঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা

স্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): টানা কয়েকদিনের শ্রমিক অসন্তোষ কাটিয়ে আজ থেকে শিল্পাঅঞ্চল আশুলিয়ার সকল তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। সকাল আটটা থেকে শ্রমিকরা স্ব স্ব শিল্প প্রতিষ্ঠানে যোগ দিয়ে সুই সুতা দিয়ে উৎপাদন শুরু করেন। এখন পর্যন্ত শিল্পাঅঞ্চল আশুলিয়ায় কোন শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ছোট বড় মিলিয়ে সকল তৈরি পোশাক কারখানায় উৎপাদন পুরো দমে চলছে। এদিকে সকালে শ্রমিক অসন্তোষ নিরসনে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সাভারের সাবেক সংসদ সদস্য ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। এসময় তিনি…

Read More

জাবিতে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার দায়ে শিক্ষার্থী মাহমুদুল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে পিটিয়ে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সকাল দশটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ। এর আগে শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী। এর আগে সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও পরে মামলা করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।পুলিশ…

Read More