সাভারে জমি দখলকে কেন্দ্র করে ১০০ রাউন্ড ফাঁকা গুলি

সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারখোদা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে স্থানীয়দের বাড়ি-ঘর লক্ষ্য করে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বন বিভাগের কর্মকর্তারা।   বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।   এলাকাবাসী জানায়, গত কয়েকদিন আগে বিরুলিয়ার শ্যামপুর কুমারখোদা এলাকায় মোটা অংকের টাকার বিনিময়ে বন বিভাগের কয়েক শতাংশ জমি দখল করে বাড়িঘর নির্মাণ করে দেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। বুধবার দুপুরে গাজীপুর বন বিভাগের কর্মকর্তারা তাদের জমি উদ্ধার করতে গেলে স্থানীয়রা তাতে বাধা দেয়। এসময় বন বিভাগের কর্মকর্তারা…

Read More

বিএনপির রংপুর কাণ্ডারি কাওছার জামান: রসিক নির্বাচন

কে হচ্ছেন নগর পিতা- এনিয়ে গোটা শহরে চলছে নানা জল্পনা-কল্পনা। এবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মধ্য থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন নগর পিতা, এমনটাই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী কাওছার জামান। এক নজরে তার সম্পর্কে টুকটাক জেনে নেয়া যাক। কাওছার জামান দলের মহানগর কমিটির সহ সভাপতি। তথ্য অনুযায়ি, ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারি আলী আকবর ও সামছুন নাহার দম্পত্তির ঘরে জন্ম কাওছার জামানের। ৭ ভাই দুই বোনের…

Read More

সরফুদ্দীনের জ্যেষ্ঠ রাজনীতিক হয়ে ওঠার গল্প: রসিক নির্বাচন

প্রথমবারের মত দলীয় প্রতীকে এই ভোটযুদ্ধের মধ্য দিয়ে নির্বাচিত হতে যাচ্ছেন রংপুরের দ্বিতীয় নগর পিতা। কে হচ্ছেন নগর পিতা- এনিয়ে গোটা শহরে চলছে নানা জল্পনা-কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মধ্য থেকেই নির্বাচিত হতে যাচ্ছেন নগর পিতা। এক নজরে দেখে নেয়া যাক, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুর বেড়ে ওঠা আর রাজনীতির গল্প। ঝন্টু জীবনের অধিকাংশ সময় দিয়েছেন রাজনীতিতে। করেছেন মুক্তিযুদ্ধ। বিভিন্ন সময় বরণ করেছেন কারাবাস। নির্বাচিত হয়েছেন উপজেলা…

Read More

রাজশাহীতে ট্রেন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ‘: ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেন থেকে আনুমানিক ৪৫ বছরের এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকা থেকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছুলে লাশটি লোকজনের নজরে আসে। রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক ময়দান আলী জানান, ট্রেনটির ‘ঘ’ এবং ‘ঙ’ নম্বর বগির বাইরের মাঝামাঝি করিডরে লাশটি পড়ে ছিল। এসময় জনতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, অজ্ঞাত ওই নিহত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছিলো। তার পরনে ছিল শার্ট এবং…

Read More

জয়পুরহাটে এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানো হবে

জয়পুরহাট, ২০ ডিসেম্বর : শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে জেলায় এবার এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র বাসস’কে জানায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন নার্সিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার জানান, জেলা স্বাস্থ্য বিভাগ জেলায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় পর্যায়) সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে । জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন…

Read More

লক্ষ্মীপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

লক্ষ্মীপুর, ১৯ ডিসেম্বর : জেলায় দরিদ্র ৪ হাজার ৬শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডের দরিদ্র পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু। জানা গেছে, তার ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।

Read More

মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

ঢাকা, ১৯ ডিসেম্বর : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার সকাল ১০ টার দিকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯৬ হাজার ইউরো, ৪১ হাজার ৯৪০ সুইস ফ্রাঙ্ক, ২৪০ ইউএস ডলার, ২ হাজার ৪০ থাইবাথ, ১০ লাখ ৫ হাজার ইয়েন ও ১২ হাজার ৮৫০ ভারতীয় রূপি এবং বাংলাদেশি ৭ হাজার ৫৩৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদিশিক মুদ্রার বংলাদেশী মূল্যমান ২ কোটি ২৮ লাখ ৬ হাজার ২৭ টাকা ।…

Read More

সাভারে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ধর্ষক আটক

সাভারে এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে এক চায়ের দোকানদার। এ ঘটনায় ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা জমাদ্দারপাড়া এলাকায় ওই শিশুর বাড়িতে শনিবার এ ধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ জানায়, ১১ বছরের ওই শিশু তার দাদির সাথে থাকতো। শিশুটিকে বাড়িতে রেখে শনিবার তার দাদি একটি দোকানে সদাই কিনতে যায়। এসময় সুযোগ বুঝে স্থানীয় চায়ের দোকানদার মজিবর রহমান (৩৫) ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে বললে তিনি সাভার মডেল থানায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ওই…

Read More

কুবির বাসে হামলা আহত ১০, আটক একজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাসে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।  রবিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসে এ হামলার ঘটনা ঘটে। এতে বাস চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি। কর্মচারী সমিতির আহ্বায়ক মো: নজরুল ইসলাম এবং সদস্য সচিব মো: মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির এ সময়সীমার কথা বলা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস দৌলতপুর চৌরাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল পেছন থেকে পাশ কাটিয়ে…

Read More

জাল নোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে একসাথে কাজ করবে বাংলাদেশ ও ভারত

ঢাকা, ১৮ ডিসেম্বর : জাল নোটের উৎস চিহ্নিত এবং জালনোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে।এজন্য উভয় দেশের কর্মকর্তারা প্রশিক্ষণ,কাজের অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য বিনিময় করবে। রোববার ঢাকায় পুলিশ সদর দফতরে বাংলাদেশ ও ভারত জাল নোট সংক্রান্ত যৌথ টাস্ক ফোর্সের ৩ দিনব্যাপী চতুর্থ সভায় উভয় দেশের প্রতিনিধিরা এই সিদ্ধান্ত গ্রহণ করে। পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশনস্) মো: মোখলেসুর রহমান সভা উদ্বোধন করেন। এ সময় তিনি সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত…

Read More