টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে জানা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অংশে চার লেন প্রকল্পের কাজ চলমান ও সেইসঙ্গে গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা থাকার কারণে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে। আজ রবিবার মহাসড়কের বিভিন্ন স্থানে গিয়ে দেখা গেছে, ভাঙা রাস্তায় যানবাহন আটকে এবং ঘন কুয়াশার কারণে যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক। পরিবহন শ্রমিকরা ও যাত্রীরা অভিযোগ করেছেন-রামনা বাইপাস, করটিয়া, নাটিয়াপাড়া, জামুর্কি, ইচাইল, ধেরুয়া, হাঁটুভাঙ্গা ও কালিয়াকৈর এলাকায় ৭-৮টি মালবাহী ট্রাক ও দুটি…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
দিরাইয়ে বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু
সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে স্কুলছাত্রীর মৃত্যু হয়। শনিবার রাত আটটার দিকে দিরাই উপজেলার দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, মুন্নী আক্তার নামের ওই ছাত্রী দিরাই বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা হিফজুর রহমান ইটালিতে থাকেন। রাত আটটার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ইয়াহিয়া মুন্নীদের ঘরে ঢুকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে…
Read Moreমেলান্দহে সড়ক দুর্ঘটনায় ৪ যুবকের মৃত্যু
জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় মোটারসাইকেল আরোহী ৪ যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৬টার দিকে। নিহতরা হলেন- মেঘারবাড়ি গ্রামের ফুলুর ছেলে মামুন (২৫), হেলালের ছেলে আনোয়ার হেসেন (২৪), ডিগ্রিরচর গ্রামের সাইফুল (৩২) ও জাহাঙ্গীর আলম (৩২)। আহত আরেক যুবক হলেন- মেঘারবাড়ি গ্রামের ফটকুর ছেলে সুজন (৩০)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে চলে যায়। এতে মেলান্দহ থেকে ইসলামপুরগামী দু’টি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় আহত জামালপুর হাসপাতালে ভর্তি করেছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
Read Moreমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রী বলেন, গণমানুষের অন্তরে এই বর্ষীয়ান জননেতা চিরদিন বেঁচে থাকবেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে মারা যান। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক।…
Read Moreস্মৃতিসৌধে লাখো মানুষের ঢল
আজ ১৬ ডিসেম্বর। যথাযথ মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি। ৪৬তম বিজয় উৎসব পালন করতে সাভার জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নেমেছে। সকাল ৬টা ৩৪মিনিটে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা নিরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। এর আগে রীতি অনুযায়ী প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। অসংখ্য মানুষের আত্মত্যাগ, সমগ্র জাতির একতা এবং দীর্ঘ ৯মাস মরণ-পণ যুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল চুড়ান্ত বিজয়। মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ স্বাধীনতাকামী বাঙালি তাদের জীবন…
Read Moreআলোচনা সভার মঞ্চে বঙ্গবন্ধুর ছবি না থাকায় ভাঙচুর
মুক্তাগাছায় বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভার মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, মুক্তাগাছা পৌরসভা বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। কিন্তু মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না থাকায় সেখানে ভাংচুর চালায় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রতিবাদে পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, আওয়ামী লীগ নেতা কৃষিবিদ নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার মো. খাইরুল ইসলাম জানান,…
Read Moreমাগুরায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমালা অর্পণ
মাগুরার নোমানী ময়দানের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে সকাল ৭টায় পুষ্পমালা অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠান বিজয় দিবসের অনুষ্ঠানিকতা শুরু হয়। এখানে জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমানসহ আওয়ামী লীগ, বিএনপি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে পুলিশ, আনসার ভিডিপ, গার্লস গাইড, রোভার স্কাউটসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুজকাওয়াজে জেলা প্রশাসক অতিকুর রহমান ও পুলিশ সুপার মুনিবুর রহমান সালাম গ্রহণ করেন। পরে শান্তির প্রতীক কবুতর উড়ানো হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও…
Read Moreআজ মহান বিজয় দিবস
ঢাকা, ১৬ ডিসেম্বর : আজ মহান বিজয় দিবস। এ দিনটি হচ্ছে বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয়মাস সশ্রস্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানী বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। যে অস্ত্র দিয়ে বর্বর পাকিস্তানী বাহিনী দীর্ঘ নয় মাস ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে, দু’লাখ মা-বোনের সম্ভ্রম…
Read Moreগোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জে গাড়ি চাপায় শোভা মিনা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শোভা মিনার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা মধ্যপাড়া গ্রামে। কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, দুপুর ১ টার দিকে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসাপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
Read Moreরাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
স্থানীয় আওয়ামী লীগের ডাকে রাঙ্গামাটিতে আজ বৃহস্পতিবার সকাল থেকে হরতাল চলছে। এটি সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানিয়েছে হরতাল আহ্বানকারীরা। গত মঙ্গলবার দুর্বৃত্তদের হামলায় জেলার জুরাছড়িতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অরবিন্দু চাকমাকে হত্যা এবং বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমাকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে এ হরতালের আহ্বান করে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে- হরতাল সমর্থনে সকাল ৬টা থেকে শহর এবং উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। অন্যদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার…
Read More