ঘন কুয়াশায় পদ্মায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত রাত থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শতাধিক যাত্রী নিয়ে পদ্মায় আটকা পড়েছে চারটি ফেরি। দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, আজ ভোর থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দুই ঘাটে তিন শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। ঘন কুয়াশার করাণে ফেরি থেকে পানিও ঠিকমত দেখা যাচ্ছে না।

Read More

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরের দিকে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর সাথে র‌্যাব-৮ এর গোলা-গুলি হয়। এতে ওই বনদস্যু বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এসময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

Read More

সাভারে শিশু শিক্ষার্থীকে বলাৎকার, শিক্ষক আটক

সাভারে মাদ্রাসার ভেতরে এক শিশু শিক্ষার্থীকে হাত-পা ও মুখ বেঁধে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। শিশু বলাৎকারের ঘটনাটি ঘটেছে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায়। এ ঘটনায় শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফিরোজ হোসেনকে মাদ্রাসা থেকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, সাভারের মোগড়াকান্দা এলাকায় স্থানীয় মেজবা উদ্দিনের ছেলে মহিবুল্লাহ আলম (১০) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় হেফজখানায় পড়াশোনা করেন। মঙ্গলবার রাতে দোতলা মাদ্রাসার নিচ তলায় সব ছাত্র যখন…

Read More

সাভারে ২ জনকে কুপিয়ে জখম

দিয়া ইসলাম , সাভার (ঢাকা): সাভারে সিদ্দিকুর রহমান (৪০) ও আরাফাত হোসেন দিনু (২০) নামে দু’জনকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জামসিং এলাকায় এ ঘটনা ঘটে। ‍আহত সিদ্দিকুর সাভারের বাড্ডা এলাকার মরু মিয়ার ছেলে এবং দিনু সাভারের ভাটপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনার পরে এলাকাবাসী ওই হামলা‌কারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। হামলা‌কারী হোসেন (১৯) সাভার ভাটপাড়া এলাকার আবুল মিয়ার ছেলে। সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা বাংলানিউজকে জানান, দুপুরে সাভারের জামসিং এলাকায় তার কার্যালয়ের সামনে দিয়ে ছোড়া…

Read More

আগুন পোহাতে গিয়ে পুড়ে মৃত্যু

প্রচণ্ড শীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খড়কুটো জ্বেলে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে ডাবলু  সেখ (৩২) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ডাবলু সেখ উপজেলার বড়হর ইউনিয়নের অলিপুর গ্রামের ছানোয়ার শেখের ছেলে। স্থানীয় বড়হর ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, ডাবলুসহ কয়েকজন অলিপুর বাজারে বসে আগুন পোহাচ্ছিলেন। এ সময় ডাবলুর গায়ে শীতের পোশাকে আগুন লেগে যায়। অন্যান্য তার শরীরের আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে যায় শরীরে প্রায় ৭০ ভাগ অংশ। আগুন নেভানোর চেষ্টাকালে আরো তিন শ্রমিকের হাত-পা পুড়ে…

Read More

মিঠাপুকুরে ২ বাসের সংঘর্ষে নিহত ২, আহত ৩০

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে দুটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। আজ মঙ্গলবার সকালে বলদীপুর ও বৈরাগীগঞ্জের মাঝামাঝি শাহ্ আমানত পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বড় দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে কুড়িগ্রামের উলিপুরগামী একটি নৈশকোচের সাথে রংপুর থেকে রাজশাহীগামী বসুন্ধরা এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাসদুটি দুমড়ে-মুচড়ে যায়। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই দুই যাত্রী মারা যান। নিহতরা হলেন- হারুন-অর রশীদ (৩০) ও লাল মিয়া (৩৫)। তাদের বাড়ি রংপুর সদর উপজেলায়। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে…

Read More

আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে একজন কর্মীকে পিটিয়ে গুরুতর আহত

সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে এক হাসপাতাল কর্মীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃওরা। গতকাল গভীর রাতে আশুলিয়ার বগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম আশিকুর রহমান (২৮)। এলাকাবাসী জানায় আশুলিয়ার বগবাড়ি এলাকায় আসাদ জেনারেল হাসপাতালে আশিকুর রহমান সুপার ভাইজার পদে চাকুরী করে আসছিলো। পরে গতকাল রাতে চার যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাসপাতালের সামনে থেকে ধরে নিয়ে যায় আশিকুর রহমানকে। পরে তাকে বাইপাইলের বসুন্ধরা এলাকায় একটি দোকান ঘরের ভিতরে নিয়ে তার পরিবারের কাছে মুঠোফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন দুর্বৃওরা।  পরে তার স্বজনরা…

Read More

রাণীনগরে তীব্র শীতে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু!

গত কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ার কারণে উত্তরবঙ্গে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। এতে রবিবার আব্দুল জলিল (৬৫) নামে এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃদ্ধ আব্দুল জলিল রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়, দুপুরে রাণীনগর উপজেলার সিম্বা এলাকায় একটি গভীর নলকূপের ড্রেনম্যান আব্দুল জলিল পানি সেচ করার সময় প্রচণ্ড শীতে জমিতে পরে যায়। লোকজন দেখতে পেয়ে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গভীর নলকূপ মালিক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস জানান, প্রচণ্ড শীতের কারণে তিনি জমিতে পরে গিয়ে…

Read More

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সিলেটের টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। রবিবার রাত পৌনে ৯টার দিকে টিলাগড় পয়েন্টে এ ঘটনা ঘটে বলে শাহ পরান থানার ওসি আখতার হোসেন জানান। নিহত তানিম খান (২৫) সিলেট সরকারি কলেজের ডিগ্রি পাস কোর্সের ছাত্র। সিলেটের ওসমানীনগর উপজেলায় ভুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে তানিম ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। চলতি বছরের ৪ জানুয়ারি সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছিল। এ জেরে এ হামলা বলে ধারণা করেছেন ওসি আখতার। তিনি বলেন, “রাতে টিলাগড় পয়েন্টে একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিল তানিমসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ…

Read More

ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে: মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পাচার বন্ধে জাতীয় মাছ ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, আমরা ইলিশ রফতানির দিকে যেতে চাচ্ছি। আমাদের যেহেতু উত্পাদন হচ্ছে, আন্তর্জাতিক বাজারে চাহিদাও আছে। সেজন্য আমরা কিছুটা রফতানি করতে চাই। রফতানির অনুমতি না দিলেও এ মাছ বিভিন্ন চোরাই পথে চলে যায়। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। তাই আমরা যদি রফতানি করি, পথটা যদি ওপেন করে দেয়া হয়, তবে গোপনে যাওয়ার পথ সংকুচিত হবে। পূর্ণ মন্ত্রী হওয়ার পর নারায়ণ চন্দ্র আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ…

Read More