তৃতীয় হোসাফ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট

সাভার গলফ ক্লাবে শেষ হয়েছে চার দিন ব্যাপি তৃতীয় হোসাফ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। বুধবার বিকেলে গলফ ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সাভার সেনানিবাসের সেন্টার কমান্ড্যান্ট মিলিটারী পুলিশ   ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান। চার দিন ব্যাপি এ গলফ খেলায় ৮৫ জন প্রফেশনাল  গলফার ও ১১ জন এ্যামেচার অংশ গ্রহন করেন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসেন,বিপিজিএ এর সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। গলফ খেলায় ৮ আন্ডার খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাখাওয়াত হোসেন সোহেল।…

Read More

ফেলে যাওয়া প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা

দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় ফেলে যাওয়া একটি প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা পাওয়া গেছে। আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোডের আশুলিয়া পশ্চিম পাড়া গ্রামের পাশের একটি ছোট জঙ্গলে ওই প্রাইভেটকারটির সন্ধান পায় পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ ওই প্রাইভেটকারটির ব্যাকডালা থেকে গাঁজার বস্তাগুলো জব্দ করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর হওয়ার পর থেকে টয়োটা এক্সজিও মডেলের (ঢাকা মেট্রো-গ-২০-০৪৬৭) ওই প্রাইভেটকারটি জঙ্গলে দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটির মালিক কিংবা চালক কাউকে না…

Read More

ঢাকার ধামরাইয়ে কুপিয়ে হত্যা

দিয়া ইসলাম : ঢাকার ধামরাইয়ে জিন্নত আলী নামের (৫০) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী রাসেদা বেগমকে কুপিয়ে জখম করে দুর্বৃওরা। রাতে ধামরাইর নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় দুর্বৃওরা রাতে ওই গ্রামের স্বামী স্ত্রীর রুমে ঢুকে স্বামী জিন্নত আলী ও স্ত্রী রাসেদাকে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ব্যবসায়ী জিন্নত আলী মারা যায়। চিকিৎসকরা জানিয়েছে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম…

Read More

বিজিবি’র অভিযানে ৮৫ কোটি ৮২ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৫ কোটি ৮২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৩লাখ ৫৭হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮হাজার ১৩১ বোতল বিদেশী মদ, ৩৫০ লিটার বাংলা মদ, ২ হাজার ১৭ ক্যান বিয়ার, ২২ হাজার ৯০৮ বোতল ফেনসিডিল, ৯১৯ কেজি গাঁজা, ২ কেজি ৩১৮ গ্রাম হেরোইন, ১ লাখ ৩৯ হাজার ১৬২টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ৮হাজার ৬৩২ নেশাজাতীয় ইনজেকশন এবং ১৬ লাখ ৫৫হাজার ৫১০ টি অন্যান্য ট্যাবলেট, ২ কেজি…

Read More

সাভার গলফ ক্লাবে বাংলাদেশ এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু

দিয়া ইসলাম : সাভার গলফ ক্লাবে বাংলাদেশ প্রফেশনাল গলফারস এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু হয়েছে চার দিন ব্যাপি তৃতীয় হোসাফ ওপেন গলফ টুর্নামেন্ট। রবিবার সকালে গলফ ক্লাবে বেলুন উড়িয়ে চার দিন ব্যাপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার সেনানিবাসের ৭১ পদাতিক বিগ্রেড ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন পিএসসি। চার দিন ব্যাপি এ টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ৮৪ জন প্রফেশনাল গলফার ও ১১ জন এ্যামোচার ভবিষৎ পেশাদার গলফার অংশ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বিপিজিএ’র সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার (অব,) জি এম কামরুল ইসলাম,গলফ ক্লাবের সিইও মেজর (অব,) এ এন এম আব্দুল…

Read More

সাভার ও আশুলিয়ায় বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

শনিবার রাত থেকে সকাল পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেপ্তার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুরুষ শুন্য হয়ে পড়েছে। পুলিশ জানায় যে সকল বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে তাদের নামে সাভার ও আশুলিয়া থানায় একধীক নাশকতার মামলা রয়েছে। দুপুরে আটক নেতাকর্মীদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সংশ্রিষ্ঠ থানা পুলিশ। এদিকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে খালেদা জিয়ার মামলার আগামী ৮ ফেব্রুয়ারির রায় ঁজন্য তাদেরকে আটক করা হয়েছে।

Read More

সাতছড়িতে অভিযানে ট্যাংক বিধ্বংসী ১০টি রকেট গোলা উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী ১০টি রকেট গোলা উদ্ধার করেছে র‌্যাব। বেশ কয়েকটি বাংকার খুঁড়ে ১টি বাংকার থেকে এসব গোলা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ কমান্ডিং অফিসার লে. কর্নেল আলী হায়দার আজাদের নেতৃত্বে শুক্রবার রাত থেকে এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাব মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান। তিনি জানান, গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। কোন সন্ত্রাসী গোষ্ঠী হয়তো এগুলো এখানে এনে জড়ো করেছিল। কিন্তু তারা তা ব্যবহারের সুযোগ পায়নি। তিনি বলেন, সাধারণ সন্ত্রাসীরা এগুলো ব্যবহার করার জন্য এখানে নিয়ে…

Read More

সাভার ও আশুলিয়ার পৃথক স্থান থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

দিয়া ইসলাম : সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থান অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এদের মধ্যে ১০ জনকে সাভার মডেল থানা পুলিশ এবং বাকী ৬ জনকে আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের  ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা জেলার চীফ জুডিশিয়াল মূখ্য বিচারিক হাকিম আদালতে প্রেরন করা হয়। এর আগে গেল রাতে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই বিস্ফোরক ও নাশকতার মামলার পলাতক আসামী। দীর্ঘ দিন ধরে তারা পুলিশের চোখ ফাকি দিয়ে এলাকায় অবস্থান করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গেল…

Read More

পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপের ধাক্কায় বাবুল সরদার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শিমুলতলা নামক স্থানে।   নিহত বাবুল সরদার উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের বজি সরদারের ছেলে।   প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল সরদার একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাহেন্দ্র যোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে এসে নামলে ঢাকাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করেছেন।

Read More

বাড্ডায় ডেন্টাল ক্লিনিকে তরুণীর গলাকাটা লাশ

রাজধানীর মধ্য বাড্ডার ‘হায়দার ডিজিটাল ডেন্টাল ক্লিনিক’ থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লিজা আক্তার (২১)। শুক্রবার তার  লাশটি উদ্ধার করা হয়। নিহত লিজা ওই ক্লিনিকে গত বছরের রমজান মাস থেকে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে । পুলিশ জানায়, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা বা কারা এ ঘটনায় জড়িত তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় ওই ডেন্টাল ক্লিনিকের মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র…

Read More