সাভার প্রতিনিধি ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকার সাভাওে ও ধামরাইয়ে কেক কাটা , র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলায় বঙ্গবন্ধুর সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান । র্যালি শেষে উপজেলার হলরুমে কেক কাটা হয়। অনুষ্ঠানে এসময় সংসদ…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
মান্দায় যুবকের রহস্যজনক মৃত্যু
নওগাঁর মান্দায় আনন্দ মেলার অদূরে আলী হাসান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি মোড়ের অদূরে বৌমারী বিলের নির্জন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আলী হাসান রাজশাহী মোহনপুর উপজেলার কাজী ভাতুড়িয়া গ্রামের আব্দুর রশিদ প্রামানিকের বড় ছেলে। এদিকে উদ্ধার হওয়া লাশ নিয়ে স্থানীয়দের মাঝে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে বাড়ি থেকে অন্তত ৪০ কিলোমিটার দূরে বৌমারী বিলের নির্জন এলাকায় এসে ‘আত্মহত্যা’র বিষয় নিয়ে। হদিস পাওয়া যায়নি তার ব্যবহূত ওয়াল্টন অ্যান্ড্রয়েট মোবাইলফোনটিও। নিহতের ভাই আব্দুল কাদের জানায়, নিহত আলী হাসান রাজশাহী…
Read Moreআশুলিয়ায় কামাল টেক্সটাইল মিলে আগুন
সাভারের আশুলিয়ায় একটি টেক্সটাইল মিলে আগুন লেগে কয়েক লাখ টাকার সূতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এই অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল কাইচাবাড়ি এলাকার কামাল টেক্সটাইল মিলে এই আগুনের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, কারখানার নিরাপত্তা কর্মীরা রাতে হঠাৎ ১তলা বিশিষ্ট টিনেশড ভবনের কারখানাটির গুদামে আগুন দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। এসময় নিরাপত্তা কর্মীরা ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ৩টি…
Read Moreহবিগঞ্জে আটক ১৯
হবিগঞ্জ, ১৬ মার্চ : জেলায় পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১৭ আসামীসহ ১৯ জনকে গ্রেফতার করেছে। ১২ ঘন্টার এ অভিযান আজ শুক্রবার সকাল ৯টায় শেষ হয়েছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিমুদ্দিন বলেন, তাদেরকে বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। নাশকতার অভিযোগ ও বিবিধ কারণে বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে।
Read Moreআশুলিয়ায় যৌন উত্তেজক হালুয়ায় প্রাণ গেল দু’জনের
দিয়া ইসলাম : আশুলিয়ায় যৌন উত্তেজক হালুয়া খেয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন আরও দুইজন। বুধবার রাতে নিজেদের তৈরি হালুয়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন ওই চারজন। এদের মধ্যে হাসপাতালে নেয়ার পথেই দুইজন মারা যান। হতাহতরা সবাই ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিভিন্ন কারখানার শ্রমিক বলে জানা গেছে। ডিইপিজেডের পার্শ্ববর্তী ভাদাইল এলাকার মন্ডল কলোনিতে ভাড়া থাকতেন তারা। নিহতরা হলেন, আব্দুল মোতালেব (২৫) এবং জিল্লুর রহমান (২৪)। আর আইসিইউতে চিকিৎসাধীন আছেন ফরিদ হোসেন (৪৯) এবং শামীম (২০)। আইসিইউতে চিকিৎসাধীন ফরিদ হোসেন ডিইপিজেডের স্কাইরেক্স…
Read Moreসাভারে বাড়িতে আগুন, নিহত ১
দিয়া ইসলাম : সাভারের হেমায়েতপুরে একটি বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনায় মরিয়ম বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মরিয়ম বেগম দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার সাউদগারী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে হেমায়েতপুরের হরিণধরা এলাকার মুসা মিয়ার টিনসেড বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ জানান, দুপুরে ওই বাড়িতে গ্যাস সিলিন্ডারের আগুন গেলে মুহূর্তেই তা ছড়িয়ে পরে কয়েকটি কক্ষে পুড়ে যায়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এসময় একটি কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা…
Read Moreস্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছে স্বামী ইমরান বিশ্বাস (২৭)। আজ বৃহস্পতিবার সকালে নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন ইমরান। এর আগে গতকাল বুধবার রাতে নিজ স্ত্রী সুমাইয়া আক্তারকে গলাটিপে হত্যা করেন তিনি। সুমাইয়া জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরোষপুর গ্রামের আবুবকর শেখের মেয়ে। ইমরান একই গ্রামের জাফর বিশ্বাসের ছেলে। সুমাইয়া আক্তারের চাচী হেনা বেগম মুঠোফোনে বলেন, ৭ মাস আগে একই গ্রামের ইমরানের সাথে আমরা পারিবারিকভাবে সুমাইয়াকে বিয়ে দেই। তারপর থেকে সুমাইয়া সেখানে সংসার করছিল। বুধবার বিকেলে সুমাইয়া-ইমরান আমাদের (সুমাইয়ার বাবার বাড়ি) বাড়ি থেকে ইমরানের বাড়িতে যায়।…
Read Moreআশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের টাকা দিয়ে অট্রলিকা বাড়ী বানালেন রাজু আহম্মেদ
সাভার প্রতিনিধি : আশুলিয়ায় প্রভাবশালীদের দেওয়া প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ,আউকপাড়া ও বেলমা এলাকায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায় এক বছর আগে আশুলিয়ার চারাবাগ,বেলমা ও আউকপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল ইসলামের…
Read Moreআশুলিয়ায় প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
দিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় টোকিও প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই কারখানায় বৈদ্যুতক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুন কারখানার পাশে একটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়লে প্রায় ১৪টি টিনসেড রুম পুড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
Read Moreব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ঢাকা, ১৩ মার্চ : ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’ তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী এলাকায় নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কমিশন সূত্র জানায়, ব্রাহ্মণবাড়ীয়া-১ নির্বাচনী এলাকার প্রতিটি সাধারণ ভোটকেন্দ্রে ৮ জন পুলিশসহ ২২ জন…
Read More