প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসেদের (ডাকসু) আজীবন সদস্য করার প্রস্তাব করা হয়েছে।ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিনা অর্ণি শনিবার ডাকসুর প্রথম কার্যকরী সভায় প্রস্তাবটি উত্থাপন করলে তাতে আপত্তি জানান ডাকসুর ভিপি নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। এই দুজন ছাড়া ডাকসুর বাকি সদস্যরা এ প্রস্তাবে সমর্থন দেন। প্রস্তাবে আপত্তি জানিয়ে নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্মানিত ব্যক্তি। এই বিতর্কিত নির্বাচনের মাধ্যমে যে ডাকসু, সেখানে তার মতো সম্মানিত ব্যক্তিকে সদস্য করা ঠিক হবে না। তার কথার সঙ্গে একমত প্রকাশ করেন সমাজসেবা সম্পাদকও। এ বিষয়ে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
জনগনের জীবন মান উন্নয়নে অবিরাম কাজ করছে সরকার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান
সাভার,২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ): বর্তমান সরকার উন্নয়ন ও শিক্ষা বান্ধব সরকার । এজন্য এ সরকারের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্ধ রয়েছে। জনগনের জীবন মান উন্নয়নে অবিরাম কাজ করছে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার পৌর এলাকার ছায়াবিথীতে শহীদ মজনু একাডেমীর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূর্ন মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কে লাইট পোষ্ট স্থাপিত হয়েছে। আসন্ন ২৬ মার্চের পূর্বেই সাভার আলোকিত হবে। এসময় তিনি আরও বলেন আসন্ন উপজেলা নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ…
Read Moreসাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট
সাভার ,২৩ মার্চ,২০১৯(বিবিনিউজ): সাভার গলফ ক্লাবে শেষ হলো তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট।শনিবার বিকেলে গলফ খেলায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সাভার গলফ ক্লাবের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাসান। শুক্রবার সকালে গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট অংশ নিয়েছিলো দেশী বিদেশীসহ চার শতাধিক গলফার । পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ারসহ আরো অনেকে। তিন…
Read Moreসুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ মামলার আসামি রুহুল আমিনের জামিন বাতিল
২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : পনায়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি মো. রুহুল আমিনকে দেয়া এক বছরের অন্তর্র্বতীকালীন জামিন বাতিল করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেয় বলে বাসসকে জানায় হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার সাইফুর রহমান। তিনি জানান, এর আগে গত ১৮ মার্চ এ হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। এছাড়া রুল জারি করেছিল আদালত। এ আসামি তথ্য গোপন করে (সাপরেশন অব ফেক্ট) জামিন আবেদন করে। আজ আদালত ইতোপূর্বে এ আসামিকে দেয়া জামিন আদেশ রি-কল (বাতিল) করার আদেশ দেয়। পরবর্তী…
Read Moreইলিশের উৎপাদন ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে গত ১০ বছরে : ডা. দীপু মনি
২৩ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকারের নানামুখী পদক্ষেপ বাস্তবায়নের ফলে গত ১০ বছরে জাতীয় মাছ ইলিশের উৎপাদন ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির বর্তমান এই ধারা অব্যাহত রাখাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। এজন্য ইলিশের মজুদ নিরূপণ ও সর্বোচ্চ সহনশীল আহরণ মাত্রা নিয়ে বিজ্ঞানীদের আরো নিবিড় গবেষণা পরিচালনা করতে হবে। শনিবার বেলা ১১টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমের প্রভাব, মজুদ নিরূপণ ও জাটকা সংরক্ষণে গবেষণা অগ্রগতি পর্যালোচনা-’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
Read Moreপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া বাড়ি ফিরবে না নন-এমপিওভুক্ত শিক্ষকেরা
২২ মার্চ, ২০১৯(বিবিনিউজ): জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সুনির্দিষ্টভাবে লিখিত আকারে এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনেই অবস্থান করবেন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চলছে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক ও কর্মচারীদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-কর্মচারীরা গত বুধবার থেকে প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় দুপুরে প্রথম আলোকে বলেন, ‘এমপিওভুক্তির কথা বলার…
Read Moreবরিশালে বাস-মাহেন্দ্র সংঘর্ষে কলেজছাত্রীসহ নিহত ৬
২২ মার্চ ২০১৯(বিবিনিউজ):বরিশাল-বানারীপাড়া সড়কে বাস ও মাহেন্দ্রর (থ্রি-হুইলার) সংঘর্ষে বিএম কলেজ ছাত্রীসহ ছয়যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার সকালে নগরীর গরিয়ারপাড় এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউনুস আলী। নিহতরা হলেন, ঝালকাঠির বাসিন্দা ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের মাস্টর্সের ছাত্রী শীলা হালদার (২৪), নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা রং মিস্ত্রি মানিক সিকদার (৪০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডে কাশিপুর এলাকার অটোরিকশাচালক খোকন (৩৫), মাহিন্দ্রচালক কাশিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার বাসিন্দা সোহেল (২৫), পারভীন (৩৫) ও…
Read Moreঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট
২২ মার্চ,২০১৯(বিবিনিউজ):ঢাকার সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিন ব্যাপি ৬ষ্ঠ ওয়ালটন স্বাধীনতা দিবস গলফ টুর্নামেন্ট। শুক্রবার গলফ ক্লাব মাঠে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্ট এর উদ্বোধন করেন সাভার সেনানিবাসের সেনাবাহিনীর ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ডিপাটমেন্ট স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) সেন্টার এন্ড স্কুল এর কমান্ডেট (সিএমপির) ব্রিগেডিয়ার জেনারেল জামাল হোসেন,টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল রকিব উদ্দিন খাঁন,সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী মেজর এ এন এম আব্দুল আহাদসহ আরো অনেকে। তিন দিন ব্যাপি এ টুর্নামেন্ট…
Read Moreবাঘাইছড়িতে পরিকল্পিত ৮ খুনের ঘটনা : তদন্ত কমিটি
২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : বাঘাইছড়িতে ৮ খুনের ঘটনাটি পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের পর তারা এ মন্তব্য করেন। কমিটির প্রধান দীপক চক্রবর্তী বলেন, ঘটনাটি ছিল একেবারেই পরিকল্পিত যতদূর ধারণা, আগে থেকেই ভারী অস্ত্র নিয়ে ওঁৎ পেতে প্রস্তুত ছিল হামলাকারীরা। সোমবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় সদরে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল এলাকায় নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের গাড়িবহরে এলোপাথারি গুলিবর্ষণ করে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে প্রাণ হারায় ৮ জন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ২৫ জন। তারা সবাই ওই…
Read Moreপদ্মা সেতুতে বসানো হলো নবম স্প্যান, দৃশ্যমান সেতু কাঠামোর ১৩৫০ মিটার
২২ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুতে বসানো হলো নবম স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতু কাঠামোর ১৩৫০ মিটার । আজ সকালে পদ্মার জাজিরা প্রান্তে ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর ধূসর রঙের ‘৬ডি’ নম্বর এই স্প্যানটি বসানো হয়। এ নিয়ে জাজিরা অংশে সেতুটি দৃশ্যমান হলো ১২০০ মিটার এবং মাওয়া প্রান্তে আরও দৃশ্যমান রয়েছে ১৫০ মিটার। আরো একটি স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ আরো এক ধাপ এগিয়ে গেল। দেড় শ’ মিটারের এক একটি স্প্যান বসে ক্রমেই দীর্ঘ হচ্ছে পদ্মা বহুমুখী সেতু। এর আগে সকাল সাড়ে ৭টার…
Read More