৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):রাজশাহী জুটমিলের শ্রমিকদের আন্দোলনে রাজশাহী-নাটোর মহাসড়কে যানচলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা। নাটোরের দিক থেকে আসা যাত্রীদের পুঠিয়া বেলপুকুর ও রাজশাহী থেকে যাওয়া যাত্রীদের ভদ্রা ও তালাইমারী নামতে হয়েছে। ফলে যানবাহন সংঙ্কটে পড়তে হয়েছে অনেককে। এর ফলে সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার বকেয়া বেতন-ভাতাসহ ৯ দফা দাবিতে রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন জুট মিল শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছে তারা। মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বেতনের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ ও অবরোধের কারণে রাজশাহী-ঢাকা মহাসড়কের যানবাহনগুলো সিটি বাইপাস হয়ে শহরে…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
রাজধানীর খিলগাঁও কাঁচাবাজারে অগ্নিকান্ডে ২৫ দোকান পুড়ে গেছে
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : খিলগাঁও রেলগেইট সংলগ্ন কাঁচাবাজার ও বস্তিতে অগ্নিকান্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে এ আগুন লাগে বলে জানাযায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন আগুন লাগার খবর নিশ্চিত করেন। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান বাসসকে জানান, ওই…
Read Moreআলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে : প্রধানমন্ত্রী
০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা আলোচনা করেছি, চুক্তি সম্পাদন করেছি এবং তাদের (মিয়ানমার) সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এদেরকে (রোহিঙ্গা) নিজ দেশে ফরত পাঠানোটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা এখনও কাজ করে যাচ্ছি। মিয়ানমারের সঙ্গে আমরা ঝগড়া বাঁধাতে যাইনি।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে এসে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন। একই সঙ্গে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও…
Read Moreসাভারের আশুলিয়ায় চার বছরের শিশুর লাশ উদ্ধার
সাভার ,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):সাভারে চার বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বিকেলে ওই শিশু বাড়ির পাশে একটি ডোবার পানিতে পড়ে মারা যায়। পরে আজ সকালে পরিবারের সদস্যরা ওই শিশুর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Read Moreমাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিলেন ইউপি চেয়ারম্যান
সাভার,৪ এপ্রিল,২০১৯(বিবিনিউজ):মহল্লায় কোন ব্যক্তি মাদক বিক্রি বা সেবন করলে এলাকায় বসবাস করতে পারবেন না বলে হুশিয়ারি দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচড় এলাকায় এলজি এসপি ৩ এর আওতায় ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন সংলাপ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসময় আরও বলেন যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তারা দেশ ও সমাজের শক্রু তাদেরকে আমরা সামাজিম ভাবে প্রতিহত করবো মাদব ব্যবসায়ীরা মহল্লায় বসবাস করতে পারবে না। মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তি শালী হোক না…
Read Moreচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ
০৪ এপ্রিল, ২০১৯(বিবিনিউজ):চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক থেকে ৪৪২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক নজরুল ইসলামকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৭-এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম প্রথম আলোকে বলেন, ট্রাকচালক নজরুল ইসলাম মাদারীপুরের শিবচর উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের মনসুরাবাদ এলাকায় বসবাস করেন। জব্দ হওয়া ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসছিলেন নজরুল। এসব ফেনসিডিল সীতাকুণ্ডের ভাটিয়ারি বাজারে খালাস করার কথা ছিল। এই র্যাব কর্মকর্তা…
Read Moreকুষ্টিয়ায় শিশুকন্যা অন্তঃসত্ত্বা ঘটনার মামলায় গ্রেপ্তার ১
০৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)।কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার গ্রেপ্তার ওসমান আলী ওরফে হামার (৬০)। কুষ্টিয়ার মিরপুরে ১১ বছর বয়সী শিশুকন্যা অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনায় করা মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত তিনটার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাবুলী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ওসমান আলী ওরফে হামারের (৬০) বাড়ি নওগাঁর পতœীতলায়। তিনি কুষ্টিয়া পৌর এলাকায় থেকে মাছের ব্যবসা করতেন। গত রোববার ১১ বছর বয়সী…
Read Moreডিজঅর্ডার সম্পন্ন ব্যক্তিবর্গকে নিবিড়ভাবে সম্পৃক্ত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান :মোমেন
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এজেন্ডা ২০৩০ এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অটিজম এবং অন্যান্য নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সম্পন্ন ব্যক্তিবর্গকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ ও কাতার মিশনের যৌথ উদ্যোগে এবং অটিজম স্পীকস্ এর সহযোগিতায় ৩ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ‘অটিজম : প্রতিপালন সেবা কাঠামো এবং পরিবার কেন্দ্রিক যতœ’ শীর্ষক এক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে সূচনা বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। ভারত, যুক্তরাষ্ট্র, বেলারুশ, ওমান, ইতালী এবং দক্ষিণ কোরিয়া ছিল ইভেন্টটির সহযোগী…
Read Moreআগামীকাল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে আরো বলা হয়, আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
Read Moreবাংলাদেশে শিগগিরই যক্ষ্মা রোগের ওষুধ তৈরি হবে : স্বাস্থ্যমন্ত্রী
৪ এপ্রিল, ২০১৯ (বিবিনিউজ) : শিগগিরই বাংলাদেশে যক্ষ্মা রোগের ওষুধ তৈরি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) একটি নতুন প্ল্যান্ট তৈরি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে ওষুধ তৈরি হবে। ওষুধের অভাব এখনও নেই, তখন সক্ষমতা আরও বাড়বে। ৭০০ কোটি টাকার এটা শুরু হয়ে গেছে। সেখানে টিবি ড্রাগ (যক্ষ্মার ওষুধ) তৈরির পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।…
Read More