আশুলিয়ায় বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে আহত অন্তত পাঁচ

সাভার,৪ এপ্রিল,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের দেওয়াল ভেঙ্গে পড়েছে একটি বাড়ির উপর। এঘটনায় আহত হয়েছে অনন্ত পাঁচ জন।সকালে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী জানায় টংগাবাড়ি এলাকায় কোন রকম সেপটি না দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে একটি পাঁচ তলা ভবন নির্মাণ করে আসছিলো মানিকগঞ্জের শেলী খাতুন নামের এক নারী। পরে আজ সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি দেওয়াল ভেঙ্গে পড়ে ওই ভবনের পাশে মৃত রওশন আলীর বাড়ির উপর। এঘটনায় ওই বাড়ির অনন্ত পাঁচ জন আহত হয়। এঘটনায় ক্ষতিগ্রস্থ ভবন মালিকের ছেলে শরিফ মিয়া নির্মাণাধীন পাঁচতলা ভবন মালিকের কাছে ক্ষতিগ্রস্থের…

Read More

সাভারে প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার,০৪ এপ্রিল ২০২০(বিবিনিউজ):কারোনা ভাইরাসের কারণে সাভারে কর্মহীন হয়ে পড়া প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে একটি তৈরি পোশাক কারখানা।সকালে সাভারের উলাইল এলাকায় ওই এলাকার দুই হাজার পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন আল মুসলিম গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Read More

করোনা শনাক্তকরণ কিট দিচ্ছেন সাকিব আল হাসান

০৩ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):জনসেবা থেমে নেই সাকিব আল হাসানের। তাঁর ফাউন্ডেশন এবার করোনা শনাক্তকরণ কিট দিচ্ছে। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান। কিন্তু থেমে নেই সাকিবের জনসেবা কার্যক্রম। ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নিয়ে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এরই মধ্যে ২ হাজার দুস্থ পরিবারকে সাহায্য করছে এই সংস্থা।এবার কনফিডেন্স গ্রুপের সঙ্গে এককাট্টা হলো সাকিবের ফাউন্ডেশন। দেশের বড় এই শিল্পগোষ্ঠীর সহায়তায় করোনা শনাক্তকরণ কিট দিতে যাচ্ছে তারা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। এটি করতে পেরে নিজের সন্তুষ্টির কথাই জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার, ‘আমি খুবই গর্বের সঙ্গে…

Read More

গুজব ঠেকাতে সতর্ক  থাকুন: সেতু মন্ত্রী

০৩ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মতলববাজ গোষ্ঠী করোনাভাইরাস নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গুজব ছড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার তৎপরতা চলছে। গুজব ঠেকাতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে। আজ শুক্রবার দুপুরে তাঁর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এমন নির্দেশনা দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রশাসন, সেনাবাহিনী, আমাদের নেতা কর্মী, জনপ্রতিনিধি ও দেশের বিভিন্ন শ্রেণির মানুষ সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসছেন। চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীরা তাদের ওপর দায়িত্ব যথাযথভাবে পালন…

Read More

সাভারে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার,৩ এপ্রিল ২০২০(বিবিনিউজ):সাভারে করোনা ভাইরাস রোধে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাবুর নিজস্ব অর্থায়নে প্রায় কয়েক’শ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,আলুসহ নিত্যাপ্রয়োজনীয় পণ্য। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

করোনা থেকে রক্ষা পেতে ৩১ দফা নির্দেশনা প্রধানমন্ত্রীর

৩ এপ্রিল ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার করোনাভাইরাসের কোন উপসর্গ দেখা দিলে জনগণকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। প্রাণঘাতি করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ৩১ দফা নির্দেশনা প্রদানকালে তিনি এ আহ্বান জানান। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে অবশ্য পালনীয় হিসেবে ৩১ দফা নিদের্শনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সকল নির্দেশনার মধ্যে রয়েছে- এই ভাইরাস সম্পর্কে সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনা উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, হোম কোয়ারেন্টাইনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ,…

Read More

দেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত : আইইডিসিআর

২ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : গত ২৪ ঘন্টায় দেশে আরো ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো.হাবিবুর রহমান এ তথ্য জানান। ডা. হাবিবুর রহমান বলেন, ‘আমরা গত ২৪ ঘন্টায় ১৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করিয়েছি। সর্বমোট ১ হাজার ৯শ’ জনের নমুনা পরীক্ষায় করোনা আছে এমন সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৬ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় নতুন ২ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই ৫৬ জনের মধ্যে…

Read More

ধামরাইয়ে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

২ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে হার্ডিঞ্জ স্কুল মাঠ পাঙ্গনে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে খেটে খাওয়া দিনমজুর দের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সাড়া বিশ্বের করোনা ভাইরাস আতংকে বাংলাদেশে আসা ভাইরাসের কারনে। সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। আসুন আতংকিত না হয়ে সচেতন ও সতর্ক হই করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা করি। বুধবার হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক লোকজনের মাঝে এ দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) সাইদুর…

Read More

দেশে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,০২ এপ্রিল ২০ (বিবিনিউজ):পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের আশুলিয়ার কন্ডা ও শ্রীপুর এলাকায় স্বর্নিভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসে দেশে কর্মহীন হয়ে পড়া সকল মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে কোথাও কোন অনিয়ম হচ্ছে না উল্লেখ করে তিনি আরও বলেন যত দিন সরকারী ছুটি আছে ততদিন দরিদ্র মানুষকে ত্রাণ…

Read More

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন আশুলিয়া ইউপি চেয়ারম্যান

সাভার প্রতিনিধি(বিবিনিউজ):করোনা ভাইরাসের রোগী আনা নেওয়ার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। সকালে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদার কাছে এ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন। দেশের এই ক্লান্তি লগ্নে হাসপাতালে এ্যাম্বুলেন্স প্রদান করায় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে ধন্যবাদ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Read More