সাভারে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আনোয়ার হোসেন (৩০) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত গার্মেন্টস শ্রমিক আনোয়ার হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত কুদ্দুস মিয়ার ছেলে। পুলিশ জানায়,সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার জনৈক ওলির বাড়ির ভাড়াটিয়া স্থানীয় একটি গার্মেন্টস এর শ্রমিক আনোয়ার হোসেনকে ঘরের জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের…

Read More

সাভারে মাদক বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক বিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ মোটর শোভাযাত্রার আয়োজন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। মাদক বিরোধী এ মোটর শোভাযাত্রায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষজন অংশ গ্রহন করেন। মাদক বিরোধী মোটর শোভাযাত্রা থেকে এসময় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে বিভিন্ন বিভিন্ন দিক নির্দেশনা মুলক প্রচারণা করা হয় স্থানীয়দের মাঝে।

Read More

ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন চলচিত্র অভিনেতা ডিপজল

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।ধামরাইয়ের রুপনগর এলাকায় প্রায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন,করোনা ভাইরাসের শুরু থেকে এফডিসিতে অস্বচ্ছল শিল্পীসহ দেশের অসহায় মানুষের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন ।ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

আশুলিয়ার শ্রীপুরে প্রায় আট শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার, ২ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ার শ্রীপুরের পাশে লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জ্বালানোর অভিযোগে ছয়জন বাড়িওয়ালাকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ও ভবিষ্যতে অবৈধ গ্যাস সংযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করে দেওয়া হয় বাড়ির মালিকদেরকে।এলাকাবাসী জানায়,আশুলিয়ার শ্রীপুরের পাশে লতিফপুরসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকসহ মানুষের ঘনবসতি হওয়ায় প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে নগদ ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রতিটি বাড়িতে অবৈধ গ্যাস…

Read More

আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নিখোঁজ জুলেখার এখনো সন্ধান মেলেনি

শেখ এ কে আজাদ ,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে নিখোঁজ বগুড়ার জেলার সারিয়াকান্দি থানার হিন্দুকান্দি গ্রামের মানসিক ভারসাম্যহীন জুলেখার এখনো সন্ধান মেলেনি। মোঃ তারাজুল ইসলাম ইসলাম জানান, তার মা কয়েকদিন আগে বেড়াতে আসলে গত ১৯ আগষ্ট বিকেল আলী মাষ্টার বাড়ী,কাঠগড়া এলাকা থানা-আশুলিয়া,ঢাকা থেকে বাড়ীর সামনের দোকানে পান খেতে বাহির হয়ে নিখোঁজ হয়েছেন। তিনি আত্মীয়স্বজনের বাড়ী ও এলাকায় মাইকিং করলেও সন্ধান পাওয়া যায় নি । তিনি জানিয়েছেন কেউ তার মায়ের সন্ধান পেলে আশুলিয়া থানা অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল এবং সন্ধানদাতাকে পুরুস্কৃত করা হবে। সন্ধানপ্রার্থী হিসেবে মোঃতারাজুল…

Read More

নিউজপোর্টালের জন্য রেডিও, টিভি চ্যানেল ও সংবাদপত্রকে নিবন্ধন করতে হবে

৩১ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : লাইসেন্সকৃত টেলিভিশন এবং রেডিও চ্যানেলগুলোকে তাদের অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন করতে হবে এবং পত্রিকাগুলোকে তাদের মুদ্রণ সংস্করণ থেকে অনলাইন সংস্করণে ভিন্নতা আনার ক্ষেত্রেও একই পদ্ধতি মেনে চলতে হবে।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে ২০১৭ সালের অনলাইন মিডিয়া নীতিতে কিছু সংশোধন করে জাতীয় অনলাইন মিডিয়া নীতি ২০১৭ (সংশোধন ২০২০)-এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী গণভবন থেকে এ ভার্চুয়াল বৈঠকে যোগ দেন এবং তাঁর মন্ত্রিসভার সহকর্মীরা সচিবালয় থেকে সংযুক্ত হন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন,…

Read More

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা স্মরণে ঝিনাইদহে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

৩১ আগস্ট ,২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, জেলা কৃষকলীগের…

Read More

ধামরাইয়ে আমতা ইউনিয়নের চেয়ারম্যান পদপার্থীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সমাজ সেবক আরিফ হোসেনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়। রবিবার সকাল ১০ টায় উপজেলার বালিয়া বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা – ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ (এমপি)।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২১৭৪ জন

৩১ আগস্ট ,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৩ জন, আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে।সব মিলিয়ে দেশে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনের করোনা শনাক্ত হলো। সব মিলে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২৮১ জন। আজ সোমবার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতির নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ…

Read More

সাভারে অবৈধ ভাবে বালু ভরাটের অভিযোগে ৬ শ্রমিক আটক

ষ্টাফ রিপোর্টার, ৩১ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারে তুরাগ নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু ভরাটের অভিযোগে ছয় শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ।রাতে সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া নৌ পুলিশ।নৌ পুলিশ জানায়,রাতে সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদীর তীর ভূমি দখল করে বেশ কয়েকজন শ্রমিক অবৈধ ভাবে বালু ভর্তি বলগেড থেকে অন্য বলগেডে ড্রেজার দিয়ে বালু ভরাট করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই (উপ-পরিদর্শক) মমিন উদ্দিন। এসময় তিনি হাতে নাতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বলগেডে বালু ভরাব অভিযোগে ছয়জন শ্রমিককে…

Read More