ষ্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় কৃষি ফার্ম গড়ে তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ফার্মে গরু, মুরগি, হরিণ, ইমু পাখি, হাঁস ও ভেড়া পালন করা হয়। রয়েছে সবজি ও ফলের বাগানও। রাজধানীর কোলাহল এড়িয়ে, তুমুল ব্যস্ততাকে পাশে রেখে মাঝে মাঝেই মন্ত্রী ছুটে যান সেখানে। প্রকৃতি-প্রাণির সমন্বয়ে গড়ে তোলা এ ফার্মটিতে এসে ফেলেন স্বস্তির নিঃশ্বাস।রবিবার ছুটির দিন বিকেলে মন্ত্রী যান সেখানে। মুক্ত বাতাস ছুঁয়ে আড্ডায় মেতে চমৎকার কিছু সময় কাটিয়েছেন ফার্মের কর্মীদের সঙ্গে। ঘুরে ঘুরে দেখেছেন ফার্মের পালিত প্রাণিগুলো।সাভারের আশুলিয়ার বাইশমাইলে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান সাভার রি-ফ্যাক্টরিজ লিমিটেড। এই…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
সাভারে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী ও ভুয়া ম্যাজিষ্ট্রেট আটক
ষ্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী ও র্যাবের এক ভুয়া ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসষ্ট্যান্ড থেকে একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব ৪।র্যাব ৪ জানায়,সকালে রাজধানীর ঢাকা থেকে একটি ট্রাকে করে দুই মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে সাভারে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসষ্ট্যান্ড এলাকায় তল্লাশী চৌকি বসায় র্যাব ৪। এসময় র্যাব ৪ ট্রাকটি আটক করলে ট্রাকে তল্লাশী চালিয়ে এক’শ ৭৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (৩২) ও…
Read Moreঅপহরণের তিন দিন পর এক শিশুকে উদ্ধার , অপহরণকারী আটক
ষ্টাফ রিপোর্টার ,৩০ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পরে ওমর আলী (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় কুখ্যাত অপহরণকারী আনিছুর রহমানকে (৩১) আটক করেছে পুলিশ।রাতে উত্তরার আব্দুল্লাহপুর থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।পুলিশ জানায়,আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় পোশাক শ্রমিক নুরুল ইসলাম শ্যামল ঘোষ নামের এক বাড়িওয়ালার বাড়িতে একটি কক্ষ নিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতো। সেই বাড়িতে গত কয়েকদিন আগে ভাড়াটিয়া হিসেবে একটি রুম ভাড়া নেন কুখ্যাত অপহরণকারী আনিছুর রহমান। পরে গত ২৭ আগষ্ট প্রতিবেশী শিশু ওমর আলীকে দোকান থেকে খেলনা…
Read Moreসরকার জনগনের উন্নয়নে কাজ করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার ,৩০ আগস্ট ২০২০(বিবিনিউজ):বাংলাদেশকে এখনো বিএনপি ,জামায়াত পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের নামাবাজার এলাকায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকি নিউটনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বিএনপি ,জামায়াত, শিবির এখনো দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দিন রাত অপপ্রচার চালাচ্ছে । তাদের পায়ের নিচ থেকে মাটি…
Read Moreসাভারে সড়ক দুর্ঘটনায় চিত্র শিল্পী নিহত
ষ্টাফ রিপোর্টার,৩০ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামের এক চিত্র শিল্পী নিহত হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়,সকালে হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন চিত্র শিল্পী আব্দুস সালাম (৫৫)। এসময় মহাসড়কে চলাচলরত দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় চিত্র শিল্পী আব্দুস সালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।…
Read Moreযৌতুকের টাকা না পেয়ে আশুলিয়ায় ৩ ভাইকে কুপিয়ে জখম করেছে বোন জামাই
ষ্টাফ রিপোর্টার,২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ):যৌতুকের টাকা না দেওয়ায় সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন ভাইকে কুপিয়ে জখম করেছে এক বোন জামাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের মধ্য চারাবাগ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী জানায়,গত এক বছর আগে মধ্য চারাবাগ এলাকার মৃত ফয়েজ মিয়ার মেয়ে ফারজানা খাতুনের সাথে বিয়ে হয় ওই এলাকার মানিক মুন্সির ছেলে মনির হোসেনের সাথে। পরে বিয়ের পর থেকে ফারজানা খাতুনের স্বামী মনির হোসেন কয়েক লক্ষ টাকা যৌতুক দাবি করেন ফারজানা খাতুনের ভাইদের কাছ…
Read Moreকুয়েতে ঢাকার ধামরাইয়ের মা ও মেয়ে দুর্বৃত্তদের হাতে খুন
ষ্টাফ রিপোর্টার,২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ): কুয়েতে ঢাকার ধামরাইয়ের মামা ও মেয়ে নির্মম ভাবে খুন হয়েছেন দুর্বৃত্তদের হাতে । এঘটনায় নিহত মা ও মেয়ের ধামরাই এলাকায় নিজ বাড়িতে চলছে শোকের মাতম। সংসারের একমাত্র উপারজনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলে দিশে হারা হয়ে পড়েছেন নিহতদের পরিবারের সদস্যরা।পুলিশ জানায়,গেল পচিশ বছর আগে সংসারের অভাব গোচাতে ঢাকার ধামরাইয়ের নতুন দক্ষিণপাড়া এলাকার মৃত মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শিকদারের স্ত্রী মমতা বেগম (৫৬) কুয়েতে একটি কোম্পানীতে চাকুরী করতে যান। পরে ওই নারী তিনি ধীরে ধীরে ওই কোম্পানীতে শক্ত অবস্থান করে নিলে মালিকপক্ষ তার কাজে কর্মে সন্তষ্ট হয়ে বেতন বাড়িয়ে দিলে…
Read Moreপবিত্র আশুরার মর্মবানী ধারণ করে বৈষম্যহীন দেশ গড়তে আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।তিনি আজ পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।”তিনি বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তাঁর পরিবারবর্গ কারবালার…
Read Moreসাভারের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক :ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার ,২৮ আগস্ট ২০২০(বিবিনিউজ):বর্তমানে সাভারের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি অত্যান্ত সন্তোষ জনক বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দেশে এখন অপরাধ অনেক কমে গিয়েছে সাভারে মাদক ও চাঁদাবাজী নিয়ন্ত্রণে রয়েছে জনগণও শাস্তিতে বসবাস করছে শিল্প মালিকরা যারা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস ব্যবসা করছে তারাও এখন শান্তিতে বসবাস করছে এবং আগের চেয়ে অনেক ভালো আছে উল্লেখ করে…
Read More২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল
২৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : করোনা সংক্রমণের কারণে চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।এর আগে একই কারণে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।উল্লেখ্য্য, শিক্ষা মন্ত্রণালয় কয়েক দিন আগে এই পরীক্ষা…
Read More