শেখ এ কে আজাদ,সাভার,৫ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছে প্রেসিডেন্সি স্কুলে ২০২৬ বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সারাদিন ব্যাপী বিদ্যালয় ভবন প্রাঙ্গনে বিভিন্ন খেলা, সাংস্কৃতিক, কবিতা,ছড়া,যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ল্যাবরেটরি ট্রাস্টের সেক্রেটারি মো:জিয়াউল হক। লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলোয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ করে থাকে এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ল্যাবরেটরি কলেজের অধ্যক্ষ ও প্রেসিডেন্সি স্কুলের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রেসিডেন্সি স্কুলের…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব, সভাপতি নিরব সম্পাদক তাহমিদ
স্টাফ রিপোর্টার, ৫ ফেব্রুয়ারি,২০২৬(বিবিনিউজ):সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ হাসান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়। ১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহিদুজ্জামান সিয়াম, অর্থ সম্পাদক মো: রাজিউল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মবিনুল ইসলাম রাশা, দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি, ক্রীড়া সম্পাদক জান্নাতুল লামিশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবাই ইসলাম চয়ন, কার্যনির্বাহী সদস্য শামিম রেজা ও শরীফুল ইসলাম…
Read Moreধামরাইয়ের রোয়াইলে মসজিদ-মাদ্রাসার ইমামদের ফ্রি ইসলামী বই বিতরণ
স্টাফ রিপোর্টার,০৫ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের রোয়াইলে মসজিদ-মাদ্রাসার ইমামদের মাঝে অনুষ্ঠানিক ভাবে ফ্রি ইসলামী বই বিতরণ করা হয়েছে। সম্প্রতি এ কোর-আন ও সুন্নতের উপর ইসলামী ফ্রি বই বিতরণ করেন সাভারের অনেষ্ট ক্লোথিং এর কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক এবং রোয়াইল ইউপির সাবেক মেম্বার ফরহাদ হোসেনের পুত্র সেলিম মিয়া। এ ছাড়া ইতি পূর্বে তিনি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের জন্য অনুষ্ঠানিক ভাবে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করেছেন। ধামরাই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে।মোঃ সেলিম মিয়া বলেন, তার এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এলাকার বিত্তবান ব্যক্তিদের আহবান করছি তারা যেন,…
Read More১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবেই:সাভারে স্বরাষ্ট্র উপদেষ্টা
৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। মঙ্গলবার বিকেলে ঢাকা সাভারের তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,সাভার উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস উদ্যোগে মক ভোটিং কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন,যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছে তারা অল্প লোক তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধার কথা বলছেন তাদের সাহস…
Read Moreসাভার উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেনের পিতা ইন্তেকাল করেছেন
শেখ এ কে আজাদ,৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :রাজধানী ঢাকার উপ কন্ঠে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী মাহমুদুল হাসান আলাল এবং সাভারের উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেনের এর পিতা হাজী শামসুল হুদা মন্ডল সোমবার দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসী এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু। আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে শোক সহ্য করার শক্তি…
Read Moreসাভার বাজার রোড ব্যাবসায়ী সংগঠনের ধানের শীষ প্রতীকে ব্যাপক গনসংযোগ
শেখ এ কে আজাদ,৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকা-১৯ সাভার আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় সাভার বাজার রোড ব্যাবসায়ী কল্যান সমিতির উদ্যোগে ডা:দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এর পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক জনসংযোগ করছেন সাধারণ সম্পাদক ও সাভার পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ন কবিরের নেতৃত্বে সমিতির সদস্যবৃন্দ। সোমবার বিকেলে বাজার রোডে, ব্যাংক কলোনি এলাকায় ভোট প্রার্থনা করে ধানের শীষে শ্রোগানে শ্লোগানে ব্যাবসায়ী,পথচারী জনতা,বাসা বাড়ী মহল্লায় ভোট প্রার্থনা করেন।এসময় সাভার বাজার রোড ব্যাবসায়ী কল্যান সমিতির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব ,মুহাম্মদ আবুল কালাম আজাদ,জাহাঙ্গীর আলমসহ…
Read Moreত্রয়োদশ জাতীয় নির্বাচনে সাভার উপজেলায় সহিংসতা ঠেকাতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সাভারে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে মক ভোটকেন্দ্রে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় জানানো হয়, নির্বাচনের দিন যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বাহিনীর সদস্যরা। সাভার উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা এ মহড়ায় অংশ নেন। মহড়ায় ভোটকেন্দ্র দখলচেষ্টা,…
Read Moreনির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ওঠেপড়ে লেগেছে:যশোরে তারেক রহমান
২ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল ওঠেপড়ে লেগেছে। আপনাদের অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে। আজ সোমবার বেলা আড়াইটায় যশোর উপশহর কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান আজ সোমবার দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। পরে তিনি যশোরে আসেন। জনসভায় তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। জনসভায় তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ…
Read Moreসাভারে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার,২ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) :সাভারে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প। ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো ফিরোজ ও সুজন।হেমায়েতপুর আর্মি ক্যাম্প জানায়,ভোর রাতে গোপন সংবাদের ভিতিত্বে সেখানে অভিযান পরিচালনা করেন হেমায়েতপুর আর্মি ক্যাম্প। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে এসময় ২০ লিটার বিদেশী মদ, ২৫০ গ্রাম গাঁজা, ০৬টি কাঁচি, ০৪টি ইয়াবা সেবনের পাত্র, ০৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ০৩টি মোবাইল ফোন…
Read Moreসাভারে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদরে বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : সাভারে ঝিনাইদহ হরিণাকুন্ডু উপজেলা সমিতির উদ্যোগে দশ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সকালে উপজেলার হেমায়েতপুরের জোরপুল এলাকায় লাজ পল্লী কনভেনশন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হরিণাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদ ও সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন। এসময় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হরিণাকুন্ডু উপজেলা সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল মজিদকে সভাপতি ও নাসির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে আগামী দুই…
Read More