ষ্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):টাকা চুরি অভিযোগে সাভারে একটি কীট নাশক তৈরি কারখানার চার কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। রাতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক চার কর্মকর্তা হলো যাদুরচর এলাকার কীট নাশক তৈরি কারখানা সেতু পেস্টিসাইডস লিমিটেডের ট্রান্সপোর্ট অফিসার নাসির মিয়া (৩০),ইলেকট্রিশিয়ান খায়রুল ইসলাম (৪২),সিকিউরিটি সুপারভাইজার বেনজীর আহমেদ (৪০),ও জিয়াউল হাসান (৪৩)।পুলিশ বলছে,চলতি বছরের ১০ সেপ্টেম্বর হেমায়েতপুরের যাদুরচর এলাকার কীট নাশক তৈরি কারখানা সেতু পেস্টিসাইডস লিমিটেডের অফিস রুমের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ সাত লক্ষ ৪৭ হাজার সাত’শ ২১ টাকা চুরি করে দুর্বৃওরা। এঘটনায় সেই…
Read MoreCategory: জেলার খবর
জেলার খবর
ধামরাইয়ে নিন্মমানের খাদ্য খেয়ে ১২শ মুরগির মৃত্যু
স্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামে নিন্মমানের খাদ্য খাইয়ে ১ হাজার ২০০ লেয়ার মুরগির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন খামার মালিক মহিউদ্দিন। তিনি নিম্নমানের পোট্রি খাদ্য বিক্রেতার বিরুদ্ধে রাতে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।জানা গেছে, ধামরাইয়ের বালিয়াপাড়া জালসা গ্রামের মনি পোট্রি খামার মালিক মহিউদ্দিন তার খামারে দুই হাজার লেয়ার মুরগি পালন করে আসছেন। এসব মুরগির খাদ্য তিনি ধামরাইয়ের বাথুলি বাজারের আব্দুল খালেকের দোকান থেকে লাকী ফিড নামে এ খাদ্য ক্রয় করেন। গত ২২ অক্টোবরও তার দোকান থেকে ১৩ বস্তা খাদ্য কিনেন তিনি। ওই…
Read Moreমানিকগঞ্জে পানিতে ডুবে মৃত্যু ১
৭ নভেম্বর,২০২৯(বিবিনিউজ): মানিকগঞ্জ ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে পানিতে ডুবে নুসরাত (২) নামে এক শিশু মারা গেছে। শিশু নুসরাত মোঃ সোলায়মানের ছোট মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩ টার দিকে সবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ির পাশের ডোবার পানিতে পরে যায়। অনেক খোঁজার পর বাড়ির পশের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Read Moreসাভারে সেভ দ্যা চিলড্রেন এর উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
ষ্টাফ রিপোর্টার,৭ নভেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস রোধে সাভারে এলাকাবাসীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন সাভার পৌর মেয়র আব্দুল গণি।সাভারের ইমান্দিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেসরকারী প্রতিষ্ঠান সেভদ্য চিলড্রেন এর উদ্যোগে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এপর্যন্ত পৌর এলাকায় প্রায় ছয় হাজার পাঁচ’শ জন পরিবারের মাঝে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে এসময় স্থানীয় পৌর সভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন,সেভদ্য চিলড্রেন এর সমন্বয়কারী আফসানা আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read More‘ফেসবুক লাইভে’গিয়ে তরুণের আত্মহত্যা
৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরে আলহাজ উদ্দিন (২০) নামের এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে গিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। আলহাজ উদ্দিন মৃত্যুর আগে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছু মানুষ নিঃস্বার্থভাবে ভালোবাসে। তারা অনেক স্বার্থপর হয় প্রিয় মানুষটার বিষয়ে। সবকিছু দিয়ে তাদের পেতে চায়। আর আমি কোনোভাবে পাইনি। চলে যাচ্ছি না ফেরার দেশে। ভালোবেসো না, ঠকে যাবে।’ গতকাল বুধবার রাত নয়টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার আলমপুরে এ ঘটনা ঘটে। নিহত তরুণ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর…
Read Moreঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীন এক্সপার্ট মেশিনের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা রোগ নির্ণয় করার জন্য “জীন এক্সপার্ট মেশিন” এর উদ্বোধন করা হয়েছে। ৪ নভেম্বর বুধবার সকালে এই যক্ষা রোগ নির্ণয় করার জন্য “জীন এক্সপার্ট মেশিন” এর উদ্বোধন করা হয়। এ সময় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা এর সভাপতিত্বে যক্ষা রোগ নির্ণয় করার জন্য জীন এক্সপার্ট মেশিন এর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।উদ্বোধন শেষে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা…
Read Moreঢাকার ধামরাইয়ে অপহরণের ১৫ ঘন্টা পর শিশু উদ্ধার,অপহরণকারী গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ৫ নভেম্বর,২০২০(বিবিনিউজ):অপহরণের ১৫ ঘন্টা পরে ঢাকার ধামরাইয়ে দশ বছরের এক শিশুকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারীকেও আটক করা হয়। অহরণের পরে উদ্ধার হওয়া ঐশিশুর নাম তালহা। সে ধামরাইয়ের ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার আবু বক্করের ছেলে।পুলিশ বলছে,গতকাল সকাল ছয় টার দিকে ধামরাইর ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার পাইকপাড়া মাদ্রাসার দশ বছরের শিশু তালহাকে অপহরণ করেন একই এলাকার শামসুল হক নামের এক অপহরণকারী। পরে অপহরণকারী ঐ শিশুকে নিজের বাড়িতে নিয়ে হাত পা দড়ি দিয়ে বেধে নির্যাতন করেন। পরে গতকাল সন্ধ্যায় শিশুটির বাবা ধামরাই থানায় অপহরণের লিখিত…
Read Moreসাভারে ভারতীয় ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪
ষ্টাফ রিপোর্টার,০৪ নভেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪।বুধবার সকালে সাভারের হেমায়েতপুরে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব -৪। র্যাব জানায়, সাভারের হেমায়েতপুরে সকালে মাদক ব্যবসায়ী গোলাম রাব্বানী,আমির হামজা ও আফতাব তামিম ২০ বোতল ভারতীয় ফেনসিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবিষয়ে র্যাব এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে…
Read Moreঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
ষ্টাফ রিপোর্টার,৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সুমন নামের (২২) এক যুবককে আটক করেছে পুলিশ।আজ ভোর রাতে ধামরাইর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ বলছে,গতকাল রাতে ধামরাইর পৌর এলাকার বখাটে যুবক সুমন বাইশ বছরের এক গৃহবধুকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিজের ভাড়া ঘরে উঠিয়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঐ গৃহবধু গতকাল রাতেই ধর্ষণকারী যুবক সুমন কে প্রধান আসামী করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আজ ভোর রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার…
Read Moreদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১,৫৬৮
১ নভেম্বর,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৫৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৯ হাজার ২৫২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১২ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ।…
Read More