ধামরাইয়ে শহীদ সাদের নামে রাস্তার কাজ উদ্বোধন করলেন পৌর প্রশাসন

১৬ এপ্রিল, ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ০৫ আগস্টে নিহত শহীদ সাদের স্মৃতিরক্ষায় ধামরাই পৌরসভার ০১ নং ওয়ার্ডে শহীদ সাদের নামে একটি রাস্তার কাজ উদ্বোধন করেছে পৌর প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) বেলা এগারোটার দিকে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এ রাস্তার কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ সাদের নামে এ রাস্তা দুটির নামকরণ করা হয়েছে। অচিরেই রাস্তার কাজ সম্পূর্ণ হবে। ধামরাই পৌরসভার জনগণের স্বার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Related posts

Leave a Comment