মুভমেন্ট পাস নিয়ে যাচ্ছিলেন শিং মাছ কিনতে, জরিমানা গুনতে হল ৩ হাজার

১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):লকডাউনের মধ্যে জরুরি কাজে যাদের বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। কিন্তু কঠোর এই লকডাউনের মধ্যে বিধিনিষেধ শুরুর দিন বুধবার দুপুরে আজিজ রহমানের (ছদ্মনাম) ইচ্ছা হয় শিং মাছ খাওয়ার। সেজন্য মুভমেন্ট পাস নিয়ে উত্তরার বাসা থেকে রওনা হন রাজধানীর মালিবাগের উদ্দেশে। বাসা থেকে ১৫ কিলোমিটার দূরের গন্তব্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন আজিজ। কিন্তু পথে বাগড়া দেয় পুলিশ। আজিজ পুলিশ সদস্যদের তার মুভমেন্ট পাস দেখান, যা তিনি নিয়েছিলেন বাজার করার জন্য। ট্রাফিক পুলিশের কর্তব্যরত সার্জেন্ট মনে করেছেন, কঠোর বিধিনিষেধের মধ্যে শিং মাছ কিনতে…

Read More

ঢাকায় হেফাজতের আরও ১ নেতা গ্রেপ্তার

১৪ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১১টায় সিদ্ধিরগঞ্জ সানারপাড় লন্ডন মার্কেট এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টির ঘটনায় নেতৃত্ব দিয়েছিলেন। এর যথেষ্ট তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা…

Read More

সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে আটক ২৫

স্টাফ রিপোর্টার,১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মিনি ক্যাসিনো জুয়ার আসরে অভিযান চালিয়ে অন্তত ২৫ জন জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৪। এসময় ক্যাসিনো বোর্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। তিনি জানান, আজ ভোর রাতে আশুলিয়ার বলিভদ্রবাজার ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় ২৪ টি মোবাইল ফোন ও ৯৩ হাজার টাকা। আটকরা হলেন- মোতালেব (১৯), জহিরুল ইসলাম (৩৮), সবুর মন্ডল (৪০), জাকির হোসেন (২৮), ইলিয়াস (৩২), রবিউল ইসলাম (৩৬), তৌফিক হোসেন (২৬), আবুল হোসেন…

Read More

সাভারের আমিনবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ২,আহত ৩

১৩ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত তিনজন।সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।পুলিশ বলছে,সকালে একটি যাত্রীবাহী প্রাইভেটকার সাভার থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌছলে সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। এসময় প্রাইভেটকারের চালক জামাল খাঁন (৩৫) ও যাত্রী পুতুল বেগমন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা…

Read More

সাভারে বেগুনী পাতার ধান চাষ

স্টাফ রিপোর্টার,১২এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে প্রথমবারের মতো বেগুনী পাতার ধান চাষ, ব্যাপক সাড়া। ধানগাছ দেখতে জনসমাগম। সোনালি ধানের দেশে বিষয়টি একটু হোঁচট খাওয়ারই মতো। তবে ঘটনা সত্যি। প্রতিদিনই কেউ না কেউ কাউসারের ক্ষেতে আসনে গাছ দেখতে। সবুজে মোড়া ক্ষেতের মধ্যে হঠাৎ বেগুনি ধানগাছ তো দৃষ্টি কাড়ারই কথা। এমনই বেগুনী পাতার ধান চাষ করেছেন আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মাদারটেক গ্রামের কৃষক কাউসার আহাম্মেদ। প্রথমবারের মতো চাষ করেছেন বেগুনী পাতার ধান। এতে করে ব্যাপক সাড়া পড়েছে স্থানীয়দের মাঝে। কৃষক জানান, যদি ফলন ভালো হয় তবে আগামীতে আরো বেশি জমিতে এই ধানের চাষ করবেন তিনি।…

Read More

ধামরাইয়ে করোনা প্রতিরোধে পুলিশের মাস্ক বিতরন

স্টাফ রিপোর্টার,১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ে দিন দিন রেকর্ড সংখ্যক হারে বেড়েই চলছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা । এক সপ্তাহে পুরো উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৬০ জন । আর দ্বিতীয় দফায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই মাঠে কাজ করে যাচেছন ধামরাই থানা পুলিশ । সকাল থেকে কয়েক ঘন্টা ব্যাপী ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আতিকুর রহমানের নেতৃত্বে কালামপুর বাজার ও ধামরাই পৌরসভা বাজার সহ বেশ কয়েকটি স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারনকে সচেতন করা সহ মাস্ক বিতরন করেছেন । এসময় তার সাথে ছিলেন ধামরাই থানার ওসি তদন্ত মো:…

Read More

সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক রেহেনা আক্তার করোনায় মারা গেলেন

১১এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক রেহেনা আক্তার রেখা।সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে আশুলিয়ার পবনারটেক এলাকার বাসিন্দা সাবেক যুবলীগ নেতা লুৎফর রহমান জয়সহ তার পরিবারের তিন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Read More

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

স্টাফ রিপোর্টার,১০ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় ভয়াভহ আগুন লাগার ঘটনা ঘটেছে একটি তৈরি পোশাক কারখানায়। শনিবার ভোর রাত সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার সিলভার এ্যারেলন্স গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে।দমকল কর্মীরা জানায় ভোর রাতে ওই পোশাক কারখানার তিনতলায় আগুনের সুত্রপাত্র ঘটে। এসময় আগুনের তীব্রতা বেশী হওয়ায় আরও কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পরে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েকঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সময় কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে। কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে…

Read More

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে পড়ে আছে মৃত তিমি

০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বিশাল এক মৃত তিমি পড়ে আছে। আজ শুক্রবার সকালে থেকে তিমি সৈকতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মৃত তিমির ওজন প্রায় আড়াই টন। লম্বায় ৩৫ ফুট ও চওড়া ৫ ফুট। আজ সকালে জোয়ারের পানিতে মৃত তিমি সৈকতে এসে আটকে যায়। পরে বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে পড়ে যায়। স্থানীয় জেলে নূর আহম্মদে বলেন, আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে মৃত তিমি ভেসে আসে। বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে আটকে পুরোপুরি দৃশ্যমান হয়। গভীর সাগরে মাছ…

Read More

করোনায় আক্রান্ত বেনজীর আহমেদ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

স্টাফ রিপোর্টার,০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান,সম্প্রতি সংসদ সদস্য বেনজীর আহমেদ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। পরে তিনি নিজ বাসভবনেই আইসোলেশনে রয়েছেন।এদিকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল নামের এক ব্যবসায়ী।

Read More