সাভারের আশুলিয়া থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১ হেফাজত কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার,২১ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া ও নাশকতার পরিকল্পনার অভিযোগে এক হেফাজত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত হেফাজতকর্মীর নাম ফিরোজ আহমেদ টেলু। তিনি আশুলিয়ার পল্লীবিদুৎ এলাকার বাসিন্দা। তিনি হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হকের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।রাজধানীতে হেফাজতের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সকালে আদালতে পাঠায় পুলিশ।রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার স’মিল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম কামরুজ্জামান বলেন,গ্রেপ্তারকৃত হেফাজত কর্মীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Read More

লরির ধাক্কায় ট্রাক হোটেলে ঢুকে নিহত ৩,আহত ৭

২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় লরির ধাক্কায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লকডাউনের সময় ফাঁকা সড়কে এ দুর্ঘটনা ঘটল। নিহত তিনজন হলেন ট্রাকের চালকের সহকারী চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটের আলমগীর হোসেন (২৭), মোটরসাইকেল আরোহী কুমিল্লার চৌদ্দগ্রামের উনকোট গ্রামের পেয়ার আহম্মেদ (৩৫) ও লরিচালক মো. রাসেল (৩৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটগ্রাম পুরাতন সড়কের মাথায় আজ বেলা ১১টার দিকে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় মহাসড়কে ঢাকামুখী একটি লরি তার সামনে থাকা রিকশা ও…

Read More

আশুলিয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ,অভিযুক্ত ইমন পলাতক

২০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ) :ঢাকার আশুলিয়ায় তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। রাতে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত কলেজছাত্র ইমনের বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া গ্রামে। তারা পরিবারসহ আশুলিয়ার বাইপাইলে বসবাস করে। ইমন সাভারের একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, কয়েকদিন আগে গ্রাম থেকে চাকরির জন্য ওই এলাকায় ফুফাতো বোনের বাসায় আসেন ভুক্তভোগী। ইমনও একই বাসার দোতলায় থাকে।ব্যক্তিগত কাজে ফুফাত বোন ও তার স্বামী বাইরে গেলে ইমন জোর করে ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করে। পরে তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই…

Read More

সাভার ও আশুলিয়ায় সেহরিতে ফুটপাতের ছিন্নমূল মানুষের পাশে ছাত্রলীগ

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পবিত্র রমজান উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নির্দেশনায় করোনার সংকটে কর্মহীন ফুটপাতের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সেহরির সময় খাবার বিতরণ করেছে আশুলিয়র ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার (৬ রমজানে) সেহরির সময় আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ি, জামগড়া, ইউনিক, ইপিজেডসহ আশেপাশের কয়েকটি এলাকায় ও রাস্তার ফুটপাতে খাবার বিতরণ করা হয়। আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফের ব্যবস্থাপনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ধর্ম-বিষয়ক উপ-সম্পাদক মনিরুজ্জামান দিপু। সেহরিতে খাবার বিতরণকালে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু…

Read More

মায়ের মুখে অক্সিজেন মাস্ক, পিঠে সিলিন্ডার বেঁধে হাসপাতালে ছুটছেন ছেলে জিয়াউল

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পিঠে সিলিন্ডার বেঁধে করোনাভাইরাসে আক্রান্ত মাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে। মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার এ দৃশ্য নজর কাড়ে সবার। সঙ্গে সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। করোনা আক্রান্ত নারীর নাম রেহানা পারভিন (৫৭)। তিনি বরিশালের নলসিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ছেলের নাম জিয়াউল হাসান। তিনি ঝালকাঠির কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা। শনিবার দুপুরে মাকে নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দিকে ছুটছিলেন জিয়াউল। শেষতক সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মাকে ভর্তি করাতে পেরেছেন তিনি। পটুয়াখালী সড়‌কে চেক‌পোস্ট বসা‌নো হ‌লে দুপুর…

Read More

প্রিমিয়ার লীগের ক্রিকেটার শেখ সাকিব সাভারে অসহায়দের পাশে দাড়ালেন

শেখ সালমা,১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ):সাভারের সাকিব ,অনুর্ধ্ব -১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী হতে না পারলেও মনে প্রাণে তিনি বিশ্বজয়ী। যার বহিঃপ্রকাশ পেল এবার বিশ্বজয়ী অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের সাথে যুক্ত হয়ে বিশ্বজয়ীদের করোনা ফান্ড এ অংশগ্রহণ করে। এরই মধ্যে অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের অংশ ছিলেন সাভারের এই সাকিব।বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দলের এক্স সদস্য শেখ জুবায়ের হাসান সাকিব ছোট কাধেই বড় দায়িত্ব নেয়া শিখে গেছেন । তরুণ এই পেসার রয়েছেন বিশ্বকাপজয়ী টীমের করোনা ফান্ডের লিস্টে। দেশের এই অবস্থায় দুঃস্থদের সহায়তায় পুরুষ ও নারী জাতীয় দলের অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন। গত বছরের ন্যয়…

Read More

করোনায় এক দিনে মৃত্যু ১০০ ছাড়ালো

১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):গত এক বছরের মধ্যে এই প্রথম দেশে করোনায় মৃত্যু শতকের ঘর ছাড়াল। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৯০৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।…

Read More

গাজীপুরে টেক্সটাইল মিলের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

১৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে একটি টেক্সটাইল মিলের কারখানার ব্লু-রুম সেকশনের মেশিনের ডাস্টের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। স্টিল স্টাকচারের এক তলা কারখানায় লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে কারখানার ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে যায়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট, জয়দেবপুর ফায়ার সার্ভিসের…

Read More

কঠোর লকডাউনের মধ্যেই খুলেছে পোশাক কারখানা

১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): সাভারে লকডাউনের মধ্যেই আজ খুলেছে তৈরি পোশাক কারখানা। শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৫’শত তৈরি পোশাক কারখানার শ্রমিক রয়েছে প্রায় ৩০ লাখ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে কারখানা গুলোতে শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। স্বাস্থ্য বিধি মেনে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কারখানায় প্রবেশ করার ব্যবস্থা করেছেন সেই সাথে শ্রমিকদের তাপমাত্রায় মাপা হচ্ছে। এদিকে, সরকারের স্বাস্থ্য বিধি কারখানাগুলোতে মানছে কিনা স্থানীয়রা জনপ্রতিনিধিরা কারখানাগুলো পরিদর্শন করেছেন। এছাড়া সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসেছে পুলিশের চেকপোস্ট। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অধিকাংশ শিল্প-কারখানার নিজস্ব তত্ববধানে শ্রমিক পরিবহনের ব্যবস্থা করেছেন। এদিকে সকাল…

Read More

মাস্ক না পরায় ৫০ টাকা জরিমানা

১৫ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রামে মাস্ক না পরার অপরাধে ৫০ টাকা করে দুইজনকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার কুন্দারহাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শিফা নুসরাত। এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কুন্দারহাট বাজার ব্যবস্থাপনা পরিদর্শনে একসঙ্গে যান দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নবাগত ইউএনও মোছা. শিফা নুসরাত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম। তাদের সঙ্গে ছিলেন থানার এসআই বিকাশ…

Read More