সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান এম মোশাররফ হোসেন(৫২) মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। তিনি এ সময় স্থানীয় যুবলীগ অফিসে বসেছিলেন। চেয়ারম্যান মোশারফ হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত সৈলুদ্দিন কাগুজির ছেলে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজিব হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোশাররফ স্থানীয় যুবলীগ অফিসে বসেছিলেন। এ সময় পাঁচ ছয় জন যুবক মোটর সাইকেলে এসেই বাজারে কয়েকটি ককটেল বোমা ফাটায়। এতে আতংকিত হয়ে দোকান পাট বন্ধ হবার সুযোগে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের গালে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপরও…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
খাদ্যের জন্য কারো কাছে যেন হাত পাততে না হয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, কৃষিবিদদের লক্ষ্য রাখতে হবে বাংলাদেশকে আবার যেন খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। তিনি বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং খাদ্যের জন্য যেন আর কোনদিন বাংলাদেশকে কারো কাছে হাত পাততে না হয়, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনালয়তনে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি)-র ৬ষ্ঠ জাতীয় কনভেনশন এবং এ উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের নির্বাচন আমরা একটানা…
Read Moreযাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেফতার
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিরপুর মডেল থানায় দুলাল নামে এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই রিয়াজুল ইসলাম জানান, দুলাল নামের এক ব্যক্তি থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। ওই মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
Read Moreশেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে : গবেষণার তথ্য
বাংলাদেশের অর্থনীতি আশানুরূপভাবে এগিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইনসাইট অ্যান্ড সার্ভের করা এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়- শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ৬২ ভাগ নাগরিক মনে করে অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশ সঠিক পথে আছে এবং অর্থনৈতিক উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৬৯ ভাগ নাগরিক। এ ছাড়াও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে। ৬৬ ভাগ নাগরিকের কাছে জনপ্রিয় শেখ হাসিনা। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি ৬৪ ভাগ নাগরিকের সমর্থন রয়েছে। গবেষণা প্রতিবেদনে প্রদান করা নোটে বলা হয়েছে, জনগণের নিরাপত্তা…
Read Moreঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক আর নেই
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাকের সিনিয়র সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার দুপুরে রাজধানীর শেরে-বাংলা নগর (শ্যামলী) জাতীয় কিডনী ইনস্টিটিউট এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কিডনি ও হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন।
Read More১২০টি স্বর্ণের বার উদ্ধার, ৬ চোরাকারবারী আটক
নরসিংদীর পাঁচদোনা এলাকায় একটি যাত্রীবাসী বাসে তল্লাশি চালিয়ে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে র্যাব। এ সময় ৬ চোরাকারবারীকে আটক করা হয়। সোমবার সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, নরসিংদীর পাঁচদোনা এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৪ কেজি। এ বিষয়ে কারওয়ান বাজারে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
Read Moreদিল্লিতে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক শুরু আজ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মহাপরিচালক (ডিজি) পর্যায়ে সীমান্ত সম্মেলন আজ ভারতের নয়াদিল্লিতে শুরু হবে। পাঁচদিনের এই সম্মেলন শেষ হবে আগামী ৭ সেপ্টেম্বর। নয়াদিল্লির বিএসএফের চাওলা ক্যাম্পে আজ স্থানীয় সময় বিকাল ৪টায় সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে। সম্মেলনের আলোচনার বিষয়ের মধ্যে রয়েছে, সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, হত্যা ও আহতের ঘটনা। এছাড়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য চোরাচালান নিয়েও আলোচনা হবে। ভারত সফরকালে বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামের…
Read Moreপ্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আজ রবিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল ৪টার দিকে গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমসটেক চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশরাফি বিনতে শামস বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরের প্রথম দিন শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভূটানের প্রধান উপদেষ্টা দাশো সেরিং ওয়াংচুক…
Read Moreরিজার্ভ চুরি : রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের টাকা ফেরত পাওয়ার বিষয়ে নিউ ইয়র্কের আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সম্প্রতি বলেছেন এ মামলার প্রস্তুতি হিসাবে যুক্তরাষ্ট্রের একটি ল ফার্মকে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেওয়া হবে। সূত্র জানায়, চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার জন্য ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করা হবে। যেহেতু জানুয়ারির মধ্যেই মামলা করতে হবে সেজন্য নভেম্বরের মধ্যে প্রাথমিক সব কাজ সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান আইনজীবী আজমালুল হোসেন কিউসি বাংলাদেশ ব্যাংকের পক্ষের বিষয়গুলো দেখভাল করছেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি…
Read Moreবিশ্ববিদ্যালয়গুলোতে কোনরকম বিশৃঙ্খলা সহ্য করা হবে না : প্রধানমন্ত্রী
ঢাকা, ২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, কোন রকম বিশৃঙ্খলতা কোনভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয়সমূহের মর্যাদা সমুন্নত রাখতে হবে এবং কোনভাবেই কোন ধরনের উশৃঙ্খলতা গ্রহণযোগ্য হবে না। বিশ্ববিদালয়ের নিয়ম মেনেই সকলকে চলতে হবে।’ শেখ হাসিনা আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের ৭মার্চ ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মরণে ঢাবি’র এই ছাত্রী হলের ভবনটির নাম করন করা হয়েছে ৭মার্চ ভবন। প্রধানমন্ত্রী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্বশাসিত। এসব প্রতিষ্ঠান নিজেদের…
Read More