সন্দেহ দূর করতে হবে ইভিএম নিয়ে : সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে মানুষের মনের সন্দেহ দূর করতে প্রয়োজনীয় কর্মসূচি নিতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ইভিএম কীভাবে ব্যবহার করতে হবে, সে সম্পর্কিত নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার সিইসি এই কথা বলেন। রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই কর্মশালা শুরু হয়েছে। সিইসি বলেন, ‘ইভিএম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ বা প্রশ্ন থাকবে। কারণ, একজন ব্যক্তি ভোট কোথায় দিলেন, কীভাবে দিলেন, সেটা জানার আগ্রহ তাঁর থাকবে না, সেটা হতেই পারে না। ইভিএম কীভাবে ব্যবহার করা হবে, সেটা জানা না থাকলে তো…

Read More

আগুন সন্ত্রাসীদের প্রতিহত করুন আগামী সংসদ নির্বাচনে : তথ্যমন্ত্রী

২২ সেপ্টেম্বর, ২০১৮ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু দেশকে সন্ত্রাসী মুক্ত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটকে সমর্থন না দেওয়ার জন্য যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সাদুল্লাপুর উপজেলার মীরপুর হাইস্কুল মাঠে উপজেলা জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী উন্নয়নের গতি অব্যাহত রাখতে এবং জঙ্গিবাদ ও অন্যান্য অপরাধ থেকে দেশকে সুরক্ষায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪…

Read More

অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না জনগণের কাছে : ওবায়দুল কাদের

২২ সেপ্টেম্বর, ২০১৮ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের জন্য যারা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না। তিনি বলেন, ‘জনগণ যাকে চাইবে না, তিনি মনোনয়ন পাবেন না। যিনি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন।’ সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি-জামায়াতের সমালোচনা না করে চায়ের দোকানে বসে নিজেদের প্রার্থীর সমালোচনা করবেন, তা হবে না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জরিপ রয়েছে, এই জরিপে যিনি এগিয়ে রয়েছেন তিনিই মনোনয়ন পাবেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে…

Read More

সংসদ অধিবেশন শুরু

সংসদ ভবন, ২০ সেপ্টেম্বর : দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশন আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগদিতে প্রধানমন্ত্রীর লন্ডনের উদ্দেশ্যে কাল ঢাকা ত্যাগ

ঢাকা, ২০ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৩ তম অধিবেশনে যোগদিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে আগামীকাল শুক্রবার সকালে নিউইয়র্কের পথে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ কর্মসূচিতে যোগদান করবেন এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী আজ এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরনার্থীদের প্রতি এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষে শান্তিপূর্ণ কূটনীতি পরিচালনায় অবদানের জন্য ইন্টার প্রেস সার্ভিস এবং গ্লোবাল হোপ-এর কাছ থেকে দু’টি আন্তর্জাতিক পুরস্কার গ্রহন করবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর…

Read More

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন ধার্য হবে কাল

ঢাকা, ১৭ সেপ্টেম্বর : রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ, বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলার ঘটনায় আনা পৃথক মামলার রায় ও আদেশের তারিখ কাল মঙ্গলবার ধার্য হবে। আজ রাষ্ট্রপক্ষের প্রধান কৌসঁলি সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। এরপর ৫ জন আসামীর পক্ষে আইনজীবী মাঈনুদ্দিন আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ করেন। অপর আসামীদের পক্ষে আইনি পয়েন্টে এবং রাষ্ট্রপক্ষের আইনি পয়েন্টের আলোকে সামগ্রিক যুক্তিতর্ক পেশ শুরু করেন আইনজীবী এসএম শাহজাহান। কাল আসামীপক্ষে আইনি পয়েন্টে যুক্তিতর্ক পেশ সমাপ্ত হবে বলে জানান এডভোকেট শাহজাহান। রাষ্ট্রপক্ষেস মোশাররফ কাজল বাসস’কে বলেন, তিনি আসামীপক্ষে পেশ…

Read More

নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরে উবার চালু

প্রথমবারের মতো ঢাকার বাইরে সেবা সম্প্রসারণ করতে যাচ্ছে কার ও বাইকে যাত্রী সেবাদানকারী প্রতিষ্ঠান উবার। এতদিন প্রতিষ্ঠানটির সেবা কেবল ঢাকা মহানগরীতে সীমাবদ্ধ ছিল। তবে গ্রাহক চাহিদা থাকার কারণে মহানগরীর পার্শ্ববর্তী এলাকা ও শহরগুলোতে এর সম্প্রসারণ ঘটাতে যাচ্ছে উবার প্রতিষ্ঠানটি। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানিয়েছে, ব্যবসার কারণে, ফ্যাক্টরি ভিজিটে, বন্ধুদের সাথে ঘুরতে অথবা গ্রামের বাড়িতে বেড়াতে শহরের বাইরে (নারায়ণগঞ্জ, সাভার বা গাজীপুর) যেতে প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন ‘উবার ইন্টারসিটি’। এতদিন কেবল ঢাকা মহানগরীর ভেতরেই সীমাবদ্ধ ছিল উবারে চলাচল। তবে এখন থেকে উবার ইন্টারসিটি সেবার মাধ্যমে সাভার উপজেলা ও ঢাকার…

Read More

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে র‌্যাবের টহল দল রবিবার রাত দেড়টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কাটাশকোল ইক্ষু সেন্টার এলাকায় গেলে কিছু লোকের আনাগোনা দেখতে পায়। র‌্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিয়ে তাদের আত্মসমর্পনের নির্দেশ দেয়। কিন্তু তারা এলোপাতারি গুলিবর্ষণ করে পালানোর চেষ্টা করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। কিছু সময় গুলি বিনিময়ের পর বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ একজনকে সেখানে পড়ে থাকতে দেখে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে…

Read More

যুদ্ধাপরাধে ৩৫তম রায়ের অপেক্ষা

ঢাকা, ১৬ সেপ্টেম্বর : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের মামলায় ৩৫ তম রায় অপেক্ষায় রয়েছে। এ মামলার আসামীরা হচ্ছে- হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আমিনুল ইসলাম ওরফে রজব আলী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল গত ১৬ আগষ্ট শুনানি শেষে এ মামলার রায় ঘোষণা অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দেয়। এটি হবে যুদ্ধাপরাধের মামলার বিচারে গঠিত ট্রাইব্যুনালের ৩৫ তম রায়। ২০১৬ সালের ১ নভেম্বর এ দুজনের বিষয়ে অভিযোগ গঠন করা হয়। এ দুজনের বিরুদ্ধে…

Read More

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা উন্নয়নের পূর্বশর্ত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এবং উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের সেবার মনভাব, সততা এবং আন্তরিকতা সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। শেখ হাসিনা আজ সকালে রংপুর এবং গাজীপুর পুলিশের দু’টি পৃথক মেট্রোপলিটন ইউনিটের উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনগণ এবং রংপুর ও গাজীপুর পুলিশ লাইন্সের সঙ্গে সংযুক্ত থেকে এই ইউনিট দু’টির উদ্বোধন করেন। জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং পুলিশের আইজিপি ড. মোহাম্মদ…

Read More