পদ্মা সেতু পদ্মার নামেই হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজের নামে পদ্মা সেতুর নামকরণে রাজি নন। গতকাল সোমবার সকালে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে গণভবনে দলীয় নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠককালে শেখ হাসিনা সাফ জানিয়ে দেন যে, এ সেতুর নাম তার নামে হবে না। ওই বৈঠকে উপস্থিত আওয়ামী কার্যনির্বাহী পরিষদের একজন সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, পদ্মা সেতু করব বলছি, পদ্মা সেতু হবেই। কিন্তু সেতুর নাম শেখ হাসিনা সেতু হবে না। এটা পদ্মা সেতুই হবে।’ জানতে চাইলে ওই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের আরও একজন নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী অনানুষ্ঠানিকভাবে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
যে সাংবাদিকের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের ভয়ের কিছু নেই : জয়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কিছু মহল থেকে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করা হচ্ছে। তাদের মূল আপত্তির জায়গা আইনটির বিশেষ কিছু ধারা। আইসিটি ডিভিশন যখন আইনটির খসড়াগুলো তৈরি করে তখন সেগুলো দেখার সুযোগ আমার হয়েছিল। যে সাংবাদিকের মিথ্যা সংবাদ ছাপানোর উদ্দেশ্য নেই, তাদের এ আইন নিয়ে ভয়ের কিছু নেই। রবিবার নিজের ফেসবুক ওয়ালে দেয়া এক স্ট্যাটাসে তিনি এক কথা বলেন। সজীব ওয়াজেদ জয় স্ট্যাটাসে লিখেন, ‘সরকারি অফিসের কম্পিউটারে হ্যাকিং এবং গোপনে নজরদারির ক্ষেত্রে…
Read Moreআইসিটির অপব্যবহার বিশ্ব নিরাপত্তায় হুমকি হতে পারে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘকে নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন এবং তথ্য নিরাপত্তায় নীতিমালা প্রণয়নে সংস্থার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডিজিটাল বিশ্বকে অধিকতর নিরাপদ করে তুলতে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া তথ্য নিরাপত্তা বিধানে নীতিমালা প্রণয়নের কার্যক্রম অব্যাহত থাকা চাই। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ নিরস্ত্রীকরণ বিষয়ক দপ্তর (ইউএনওডিএ) আয়োজিত সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক একটি উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিটি অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়ে শেখ হাসিনা…
Read Moreজাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ এর সংস্কারকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মর্যাদা সমুন্নত রাখার প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই বাহিনীতে সেনা ও পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সংস্কারের প্রতি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।’ তিনি বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা একটি বৈশ্বিক জনকল্যাণমুখী সেবা। এই বাহিনীর মর্যাদা ধরে রাখতে আমাদের সকলকে অবশ্যই একটি ইতিবাচক চিন্তাধারা নিয়ে কাজ করে যেতে হবে। এটা…
Read Moreমার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশের উন্নয়নে অংশ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের পারস্পরিক স্বার্থে ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে এই ব্যপারে সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সামনে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জও রয়েছে। আমি আপনাদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি উভয়ের পারস্পরিক স্বার্থে আপনাদের ব্যবসা, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে বাংলাদেশে আসুন। সোমবার যুক্তরাষ্ট্র চেম্বার্স অব কমার্সের উদ্যোগে গ্রান্ড হায়াত হোটেলে অনুষ্ঠিত এক মধ্যাহ্ন ভোজন বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। ‘অনুগ্রহ করে, আমাদের অংশীদারিত্বমূলক মুনাফা এবং উন্নয়নের যাত্রায় শরিক হোন। আমি এক্ষেত্রে আমার সরকারের পূর্ণ সাহায্য ও সহযোগিতার নিশ্চয়তা প্রদান করছি,’ -যোগ…
Read Moreজগাখিচুড়ি ঐক্য শেষ পর্যন্ত টিকবে না: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জগাখিচুড়ি জাতীয় ঐক্য শেষ পর্যন্ত টিকবে না। নৌকার পক্ষে অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি হতাশ হয়ে পড়েছে। আজ সোমবার সকালে কক্সবাজার শহরের হোটেল বেস্ট ওয়েস্টার্ন হোটেলে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকার একটা সমাবেশেও আওয়ামী লীগের সমপরিমাণ লোক দেখাতে পারেনি বিএনপি। এ কারণে বিএনপির গায়ে জ্বালা, অন্তর্জ্বালা ও হতাশা শুরু হয়েছে। নৌকার পক্ষে ট্রেন যাত্রা, সড়ক যাত্রা অচিন্তনীয়, অবিশ্বাস্য জনস্রোত দেখে বিএনপি একেবারেই হতাশ হয়ে পড়েছে। তারা হতাশা থেকে আবোল-তাবোল বকছে। এ নিয়ে আমাদের কোন…
Read Moreজাতীয় নয়, জনপরিত্যক্ত আদর্শচ্যুত নেতাদের ঐক্য মাত্র’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ড. কামাল হোসেন, বদরুদ্দোজা চৌধুরী, মাহমুদুর রহমান মান্নাসহ বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত ঐক্য জাতীয় ঐক্য নয়, ওটা জনপরিত্যক্ত আদর্শচ্যুত নেতাদের ঐক্য মাত্র। তিনি বলেন, এটা জনগণের কোন ঐক্য নয়। এটা রাজনীতিতে পরিত্যক্ত নেতাদের ঐক্য ছাড়া অন্য কোন কিছু নয়। ড. কামাল হোসেন জনবিচ্ছিন্ন রাজনীতিতে পরিত্যক্ত। তিনি গণতন্ত্রের কথা বলেন কিন্তু তার নিজের দলেই কোন গণতন্ত্র নাই। গণফোরামের সম্মেলন কবে হয়েছে তাও তিনি বলতে পারবেন না। ১৮ বছর ধরে তিনি সম্মেলন ছাড়া সভাপতির দায়িত্ব পালন করছেন।…
Read Moreভোট দিলে ক্ষমতায় থাকবো, না দিলে থাকবো না: শেখ হাসিনা
বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে। শুধু শান্তিতে নেই বিএনপি। আর নতুন করে যোগ হয়েছে যুক্তফ্রন্ট। তিনি বলেন, বিএনপিসহ খুনি, দুর্নীতিবাজ, সুদখোর, বাড়ি দখলকারী-সুবিধাভোগীরা যুক্তফ্রন্ট করেছে। তারা সরকার উত্খাতের ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। স্থানীয় সময় রবিবার রাতে নিউইয়র্কের ম্যানহাটনের হোটেল হিলটনের গ্র্যান্ড বলরুমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অতীতের…
Read Moreরাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন পাঁচদিনের সফরে
২৪ সেপ্টেম্বর, ২০১৮ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ সফর করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে বলেন, ‘রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ দিনের সফরে আজ সোমবার দুপুরে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করবেনৃ তিনি ওই ৩টি উপজেলা সদরের কয়েকটি জনসমাবেশে ভাষণ দেবেন।’ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে গত ২৪ এপ্রিল শপথ গ্রহণের পর এটাই হবে রাষ্ট্রপতি আবদুল হামিদের কিশোরগঞ্জের প্রত্যন্ত এলাকায় তাঁর নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় সফর। কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার…
Read Moreউন্নয়নের বার্তা জনগণের কাছে তুলে ধরার আহ্বান স্পিকারের
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বর্তমান সরকারের সূচিত উন্নয়নের বার্তা জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ রবিবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জের ৩ নম্বর বড়দরগাহ ও ২ নম্বর ভেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ আয়োজিত উন্নয়নমূলক পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সরকারের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। ‘বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সাফল্যগাঁথা’ এখন বিদেশিদের গবেষণার বিষয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ আজ নারী উন্নয়নসহ সব ক্ষেত্রে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ…
Read More