সঠিক ফলাফল ঘোষণার ব্যাপারে সতর্ক থাকতে সিইসির নির্দেশ

ঢাকা, ১৯ ডিসেম্বর : সঠিক ফলাফল ঘোষণার মাধ্যমে সঠিক ব্যক্তির কাছে যেন দায়িত্ব পৌঁছায় এ ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা। তিনি বলেন, ‘সুন্দরভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মাঠে গিয়ে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আপনাদেরকে তা প্রমাণ করতে হবে। সঠিক ফলাফল ঘোষণা করে সঠিক ব্যক্তির কাছে যেন সঠিক দায়িত্ব পৌঁছে যায় এবং সঠিকভাবে দেশ যেন পরিচালিত হয়। সেটা আপনাদের খেয়াল রাখতে হবে।’ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আজ ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), ক্যানডিডেট ইনফরমেশান ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম…

Read More

আস্থার পরিবেশ তৈরি করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রতি সিইসির নির্দেশ

ঢাকা, ১১ ডিসেম্বর : ভোট দিয়ে নিরাপদে যাতে বাড়ি ফিরতে পারে মানুষের মধ্যে সেই আস্থার পরিবেশ তৈরি করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিচারিক ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশ দেন। সিইসি বলেন, ‘সেই অনাদিকাল থেকে বিচারকদের মানুষ শ্রদ্ধা করেন। কাজীর আমল থেকেই বিচারকরা যে সিদ্ধান্ত দিতেন সেটা মানুষ মান্য করতেন, এখনো করেন। নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী, আপনারা যদি মাঠে থাকেন, আপনাদের পদচারণায় এই নির্বাচনের পরিবেশ সুন্দর হবে। মানুষের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি…

Read More

মানবাধিকার রক্ষায় সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

ঢাকা, ৯ ডিসেম্বর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নারী, শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সকল নাগরিকের মানবাধিকার রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহ্বান জানান। আগামীকাল ১০ ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে এ দিবস পালিত হবে। মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর থেকে প্রতি…

Read More

পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে আগামী জুলাইয়ে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বছরের জুলাই মাসে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেয়া হবে। সরকারের ধারাবাহিকতা ধরে রাখা গেলে আগামী বাজেটের আকার হবে ১০ লাখ কোটি টাকা। শুক্রবার ক্যাম্পাস উন্নয়ন কেন্দ্র আয়োজিত যুগশ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা স্বর্ণপদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ক্যাম্পাসের ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষা প্রসারে অসামান্য অবদান রাখায় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। অর্থমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। তাই সব…

Read More

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক থেকে সন্তানকে দূরে রাখতে মায়েদের বেশি ভূমিকা পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ৯ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতা-পিতাকে বিশেষ করে মায়েদের তাদের সন্তানকে বেগম রোকেয়ার আদর্শে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যতœবান হবার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের নারীরা সুশিক্ষিত হবে এবং নিজের সন্তানকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। জঙ্গিবাদ ,সন্ত্রাস এবং মাদক থেকে ছেলে-মেয়েরা যেন দূরে থাকে সেজন্য মায়েদের বিশেষভাবে নজর দিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘রোকেয়া পদক-২০১৮’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা ছেলে-মেয়েদের সঙ্গে কোন দূরত্ব না রেখে বরং বন্ধুত্বপূর্ণ…

Read More

বিদ্রোহী প্রার্থীদের কাছে শেখ হাসিনার অনুরোধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা বিভিন্ন আসনে নির্বাচন করতে চাইছেন, তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে কাজে নামার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের জন্য ত্যাগ স্বীকারের মূল্যায়নের আশ্বাসও তাদের দিয়েছেন তিনি। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে আজ শনিবার দুপুরে দলের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর দেয়া একটি চিঠিসহ বিজ্ঞপ্তি পাঠান। ওই চিঠিতে দলের বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেছেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা…

Read More

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নের চূড়ান্ত তালিকা আজ : ওবায়দুল কাদের

ঢাকা, ৮ ডিসেম্বর  : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে কারা মনোনয়ন পেয়েছেন আজ শনিবার নির্বাচন কমিশনে তালিকা জমা দেয়ার সময় জানানো হবে। তিনি বলেন, ‘কারা মনোনায়ন পেলেন এ তালিকা আজ নির্বাচন কমিশনে জমা দেয়া হচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের তালিকা ইসিতে জমা দেয়া হবে। তখন মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ…

Read More

আপিল শুনানীর শেষ দিনে ২৩৩ জনের আবেদনের নিষ্পত্তি করছে ইসি

ঢাকা, ৮ ডিসেম্বর  : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন শুনানীর আজ শেষ দিনে ২৩৩টি আবেদনের নিষ্পত্তি করছে নির্বাচন কমিশনে (ইসি)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩ জন আপিল করেছেন। এর মধ্যে গত দুইদিন ৩১০ জনের আপিল আবেদনের শুনানী নিষ্পত্তি করা হয়েছে। আপিল শুনানীতে দুই দিনে ১৫৮ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। বাতিল বা খারিজ হয়েছে ১৪১ জনের আপিল। বাকি ১১টি আবেদন স্থগিত রাখা হয়। প্রথম দিন বৃহস্পতিবার ১৬০ জনের আবেদনের শুনানী শেষে ৮০ জন প্রার্থীর আবেদন গ্রহণ করে তাদের…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৭ডিসেম্বর :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি যেকোন তথ্য যাচাই-বাছাই করে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার করার আহবান জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে ‘মিথ্যা রুখো, সত্য জানো’ স্লোগানে গুজববিরোধী একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের (টিভিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘গুজব দিয়াশলাই আগুনের মত ভয়ংকর। একটা দিয়াশলাইয়ের আগুন যেভাবে সবকিছু মুহুর্তে ধ্বংস করে দিতে পারে, তেমনি গুজবও ভয়ংকর। একটা বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব মুহূর্তেই…

Read More

একাধিক মনোনয়নের আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করে চিঠি

ঢাকা, ৭ ডিসেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে একাধিক মনোনয়ন দেয়া প্রার্থীদের মধ্য থেকে একজনের দলীয় চূড়ান্ত মনোনয়নের চিঠি দিয়েছে আওয়ামী লীগ। মহাজোট ও কেন্দ্রীয় ১৪ দলের প্রার্থীদেরও মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তারা নৌকা মার্কা প্রতীক নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর-৬ আসন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিয়েছেন। রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আজ দলের ১৭ আসনের চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । এসময় তিনি চূড়ান্ত মনোনয়নের চিঠি শরীক দলগুলোর হাতে…

Read More