মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে দেশটির সরকারের উপর চাপ অব্যাহত রাখতে ভিয়েতনামসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে অবশ্যই এখান থেকে তাদের নাগরিকদের ফেরত নিতে হবে। তাদের প্রত্যাবর্তনে আমরা বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাই। ভিয়েতনামের প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী জুয়্যান কুউক দেজং আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহ্বান জানান শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি করেছে। কিন্তু এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বিএসসি’র বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন-২০১৯-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন
রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর বিদেশী শিপমেন্ট বাড়াতে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন-২০১৯-এর খসড়া আজ মন্ত্রিসভা অনুমোদন করেছে। বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নীতিগতভাবে এই অনুমোদন দেয়া হয়। তিনি বলেন, প্রস্তাবিত এই আইনে দেশে আমদানি-রফতানির অন্তত ৫০ শতাংশ বিএসসি’র জাহাজে বহন করা বাধ্যতামূলক বিধানের প্রস্তাব করা হয়। নতুন আইনটি ‘বাংলাদেশ ফ্ল্যাগ ভেসেলস (প্রোটেকশন) অর্ডিন্যান্স, ১৯৮২’- এর স্থলে প্রতিস্থাপিত হবে। এর আওতায় সমুদ্রগামী জাহাজগুলো আমদানি-রফতানির ক্ষেত্রে ৪০ পণ্য পরিবহন করত। এছাড়াও, ইতোপূর্বে সুপ্রিম কোর্ট সামরিক…
Read Moreউপজেলা নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণের আহবান ওবায়দুল কাদেরের
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপিকে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের প্রস্তুতি নিতে বিবেচনার জন্য বিএনপিকে আহবান জানাবো। আপনারা নির্বাচনে আসুন, নির্বাচন সুষ্ঠ হবে। আমরা সরকারে থেকে সহযোগিতা করবো। বিএনপি নির্বাচনে এলে তা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে।’ ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করে সংসদে…
Read Moreউপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব থাকবে না ; খাদ্যামন্ত্রী
উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব টিকিয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যামন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সোমবার দুপুরে সাভারের আমিনবাজারে মিরপুর মফিদ ই আম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাকিস্তানের অনুসারি তাই তাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে। এদেশের মানুষ এখন শুধু উন্নয়ন চায় তাই আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের মানুষ ক্ষমতায় এনেছে। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন আমিনবাজার…
Read Moreপদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩ ভাগ : ওবায়দুল কাদের
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৬৩ ভাগ এবং এ মাসের শেষ সপ্তাহে জাজিরা প্রান্তে আরও একটি স্প্যান স্থাপন করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান। আগামী মাসের মাঝামাঝি সময়ে ট্যানেল বোরিং মেশিনের (টিএমবি) মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কর্ণফুলী টানেলের খনন কাজ শুরু করা হবে বলেও তিনি জানান। ওবায়দুল কাদের জানান, ‘পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর অগ্রগতি শতকরা ৭৩ ভাগ, নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৫০ ভাগ ও মোট ২৬১ টি…
Read Moreনতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকাল ১০টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে সরকারের লক্ষ্য পূরণে সর্বোচ্চ সততা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এরআগে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রধানমন্ত্রীকে টানা তৃতীয়বার সহ মোট চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি…
Read Moreত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান
ত্রাণ বিতরণে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটিতে তাকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী এসময় আরও বলেন সারা দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না দেশের অহসায় ও দুস্থদের মাঝে সরকার বিনামুল্যে ঘর নির্মাণ করে দেবে ইতি মধ্যে দেশের ৬৪টি জেলায় ৬৪ হাজার ঘর নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের বিভিন্ন স্থানে এখন শীত চলছে ত্রাণ মন্ত্রণালয় থেকে সারা দেশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র…
Read Moreদুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ উচ্ছেদ করে শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, মাদক এবং জঙ্গিবাদ উচ্ছেদ করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠায় কাজ করে যাবার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সমাজ ব্যবস্থায় দুর্নীতি একটি কালো ব্যধির ন্যায় ছেয়ে গেছে। কারণ যে দেশে সামরিক সরকাররা ক্ষমতায় আসে তারা প্রথমে সমাজটাকে ধ্বংস করে দেয়। কারণ দুর্নীতিটাকেই তারা নীতি হিসেবে ন্যায় এবং দুর্নীতির সুযোগও সৃষ্টি করে দেয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে টানা তৃতীয় বার এবং মোট চতুর্তবারের মত তাঁর সরকার গঠন উপলক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত…
Read Moreজনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করছেন শেখ হাসিনা
চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে যান। এদিন তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া এ মেয়াদে প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে আগামী ২১ জানুয়ারি। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ওই দিন সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন শেখ হাসিনা।
Read Moreবিএনপি’র সংসদে আসার সময় আছে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, এখনো যে সময় আছে শপথ নিয়ে বিএনপি সংসদে আসতে পারে। তিনি বলেন, আমার বিশ্বাস বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। অন্যথায় জনগণই তাদের পরিণতি দেখবে। মন্ত্রী আজ আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। এসময় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওই প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করবো না। নিজ নির্বাচনী এলাকার কসবায় গণসংবর্ধনায়যোগ দিতে সকালে মহানগর প্রভাতী ট্রেনে ঢাকা থেকে আখাউড়া আসেন আনিসুল হক। তিনি সেখান থেকে সড়ক পথে কসবায় যান। অনুষ্ঠানে আনিসুল…
Read More