১৪ জুন, ২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ ধান কাটার লোক পাওয়া যায় না। যদি এত বেশি বেকার থাকতো; তাহলে ধান কাটার লোকের অভাব হতো না। কর্মসংস্থানের সুযোগ আছে বলেই দেশে এখন ধান কাটার লোকের অভাব হচ্ছে।’ শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক পত্রিকায় দেখেছি ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। তারা অনেক বেশি টাকা চায়। শ্রমের যে মূল্য বেড়ে গেছে, কারণ তাদের ডিমান্ড বেড়ে গেছে। আজকে বেকার লোকের অভাব আছে বলেই তো মূল্য বেড়েছে। সেটাও একটু বিবেচনা করে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
শিশুদের পড়াশোনার জন্য চাপ না দিতে অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
১৩ জুন, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শিশুদের পড়াশুনা অথবা অন্যান্য কোন বিষয়ে চাপ না দিতে এবং তাদের প্রতিভা বিকাশের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘শিশুদের অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেবেন না। অসুস্থ প্রতিযোগিতা তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে।’ রাষ্ট্রপ্রধান শুধুমাত্র জিপিএ-৫ এর পিছনে না ছুটে শিশুদের জন্য প্রকৃতি থেকে শিক্ষা লাভের এবং প্রয়োজনীয় মানবিক মূল্যবোধের সাথে বেড়ে উঠার সুযোগ সৃষ্টির জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। শিশুদেরকে সকল ক্ষেত্রে আত্মনির্ভরশীল করে…
Read Moreএবারের ঈদযাত্রায় সড়কে প্রাণ গেছে ২৪৭ জনের
১২ জুন, ২০১৯(বিবিনিউজ): এবারের ঈদুল ফিতরের আগে ও পরে মোট ১২ দিনে ১৮৫ সড়ক দুর্ঘটনায় সারাদেশে ২২১ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় ৬৫২ জন আহত ও ৩৭৫ জন পঙ্গু হয়েছেন। বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। ঈদের আগে ৩০ মে থেকে ঈদ পরবর্তী ১০ জুন পর্যন্ত মোট ১২ দিন হিসেবে এই সংখ্যা হিসাব করা হয়েছে। এ সময় আরও বলা হয়, সড়কে ২২১ জন নিহত হলেও সড়ক, রেল ও নৌপথে সম্মিলিত ২১২ দুর্ঘটনায় ২৪৭ নিহত ও ৬৬৪ জন…
Read Moreআজ একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু
১১ জুন, ২০১৯ (বিবিনিউজ) : একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা দিয়েছেন। ফলে বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । এদিকে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু…
Read Moreশিশুদের মধ্যে মেধা, দেশাত্ববোধ ও মূল্যবোধ জাগাতে স্বপ্ন দেখাতে হবে : তথ্যমন্ত্রী
১০ জুন, ২০১৯ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উন্নত বাংলাদেশ গড়তে শিশুদের মধ্যে মেধা, দেশাত্ববোধ ও মূল্যবোধ জাগ্রত করার উপর গুরুত্বারোপ করেছেন। তথ্যমন্ত্রী বলেন, “শিশুদের মধ্যে মনন তৈরী ও দেশাত্ববোধ, মূল্যবোধ জাগ্রত করার জন্য স্বপ্ন দেখাতে হবে। জীবনটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধে জিততে হলে স্বপ্ন দেখতে হবে। জীবন চলার পথে অনেক আচ্ছাদন হারিয়ে যাবে, তাতে থেমে গেলে চলবেনা। ‘স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘স্বপ্ন দেখার পাশাপাশি যদি বাস্তবায়নের প্রাণান্তকর প্রচেষ্টা থাকে তাহলে অনেক স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’ হাছান মাহমুদ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা…
Read Moreবঙ্গবন্ধুকে নিয়ে ভুল তথ্যের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন এ কে খন্দকার
১ জুন, ২০১৯ (বিবিনিউজ) : মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর-উত্তম নিজের লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভুল তথ্যের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি বইয়ের বিতর্কিত অংশটুকু প্রত্যাহারের ঘোষণা দিয়ে উল্লেখিত অসত্য তথ্যের জন্য জাতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার কাছেও ক্ষমা চান। বইয়ে উল্লেখিত ভুল তথ্যটিকে সারাজীবনে করা ভুলের মধ্যে বড় ভুল উল্লেখ করে লিখিত বক্তব্যে এ কে খন্দকার বলেন, ‘আমার…
Read Moreজাপানের এনার্জি কোম্পানি জেরার সামিট গ্রুপের সমঝোতা সই
২৯ মে,২০১৯(বিবিনিউজ):জাপানের এনার্জি কোম্পানি জারার সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশের সামিট গ্রুপ। বুধবার টোকিও সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়। সামিট গ্রুপের পক্ষে ফয়সাল করিম খান এবং জারার পক্ষে তশিরো কদোমা সমঝোতা স্মারকে সই করেন। পরে জাপান-বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাকুরাই হিরোকি তার সংগঠন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মধ্যে স্বাক্ষরিত চুক্তিপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
Read Moreরপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য দেখতে চাই: প্রধানমন্ত্রী
২৯ মে,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আমাদের রপ্তানি বাণিজ্যে বৈচিত্র্য দেখতে চাই। এক্ষেত্রে জাপারি ব্যবসায়ীদের বাংলাদেশে রপ্তানি কেন্দ্রিক খাতগুলোতে বিনিয়োগের জন্য নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের আহ্বান জানাই। বিদেশি বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অন্যতম উদার রাষ্ট্র উল্লেখ করে তিনি বলেন, আইনের মাধ্যমে বিদেশি বিনিয়োগ সুরক্ষা, উদার ট্যাক্স পলিসি, মেশিনারি আমদানিতে কর রেয়াত সুবিধা দিচ্ছে বাংলাদেশ। শতভাগ বিদেশি মালিকানা, লভ্যাংশ এবং মূলধনের পূর্ণ প্রত্যাবর্তন সুবিধা দেওয়া হচ্ছে। বুধবার সকালে টোকিওতে জাপান-বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, ব্যয়, মানব সম্পদ, বিশাল অভ্যন্তরীণ বাজার,…
Read Moreআন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বুধবার
২৮ মে, ২০১৯ (বিবিনিউজ) : আগামীকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্যাপনে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে বিমান বাহিনীর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে শান্তিরক্ষীদের স্মরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে এবং বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে…
Read Moreরোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইলো :পরিকল্পনা মন্ত্রী
২৮ মে, ২০১৯ (বিবিনিউজ) : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি সমর্থন দান এবং এ সমস্যার স্থায়ী সমাধানে এগিয়ে আসার জন্য সোমবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা দশ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয়দান আমাদের উন্নয়ন প্রচেষ্টার ওপর বিরাট চাপ সৃষ্টি করছে- এটা আপনাদের জানা। অতএব এই জোরপূর্বক বাস্তুচ্যুত লোকদের সহায়তায় এগিয়ে আসা এবং এই সমস্যার একটা স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে এই দুর্ভাগা লোকেরা তাদের অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে পারে।’ এখানে…
Read More