চলমান লকডাউন থাকছে আরও এক সপ্তাহ

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, আজকের সভায় লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দু–এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে করোনা মোকাবিলা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল রোববার রাতে কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এই সুপারিশ করা হয়। এরপর সপ্তাহ শেষে আবার করোনাভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে…

Read More

৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্নআয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ কৃষকসহ ৩৬ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করবেন।তিনি নিম্নআয়ের মানুষের পরিবার প্রতি আড়াই হাজার টাকা করে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন। এ বাবদ সরকারের ৯শ’ ৩০ কোটি টাকা ব্যয় হবে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে মাথাপিছু ২৫০০ এবং ৫০০০…

Read More

সাভারে করোনায় ৬ জনের মৃত্যু

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,রাতে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ছয়জন ব্যক্তি। এদের মধ্যে দুই জন নারী ও চারজন পুরুষ। এছাড়া মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

Read More

জনপ্রিয় অভিনয়শিল্পী ওয়াসিম আর নেই

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজন ):বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের সুপারস্টার, এক সময়ের পর্দা কাঁপানো নায়ক, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী ওয়াসিম আর নেই৷শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজীর ছোট বোনকে। তাদের দুটি সন্তান। পুত্র দেওয়ান ফারদিন এবং কন্য বুশরা আহমেদ। ২০০০ সালে তার স্ত্রী মারা যায়। ২০০৬ সালে ওয়াসিমের কন্যা বুশরা আহমেদ চৌদ্দ বছর বয়সে মারা যান। অন্যদিকে পুত্র ফারদিন লন্ডনের…

Read More

করোনা কেড়ে নিল অভিনেতা এসএম মহসীনকে

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): দেশের গুণী অভিনেতা এসএম মহসীন মরা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি …রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে বাসেদ মহসীন। জানা গেছে, আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এসএম মহসীন। ৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা…

Read More

বনানীতে সমাহিত হবেন নায়ক ওয়াসিম

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিমকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে বাদ জোহর সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন এ চিত্রনায়ক। তিনি কিডনী রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। ওয়াসিমকে বনানী কবরস্থানে সমাহিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ওয়াসিম ভাইকে এখন গোসল করানো হচ্ছে। এরপর তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে। আজ রোববার জোহরের নামাজের পর…

Read More

দেশে করোনায় এক দিনে আবারও শতাধিক মৃত্যু

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পর পর দুদিন করোনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭৩ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৮৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন…

Read More

কবরীর মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ): কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ এক শোকবার্তায় তিনি প্রয়াত সারাহ বেগম কবরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান

Read More

বনানী কবরস্থানে সমাহিত হবেন সারাহ বেগম কবরী

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ):বনানী কবরস্থানে সমাহিত করা হবে বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরীকে। আজ শনিবার বাদ জোহর কবরস্থান এলাকায় তাঁর জানাজা হবে। জানাজা শুরুর আগে বনানী কবরস্থানের সামনেই মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে। প্রথম আলোকে সকাল পৌনে ১০টায় খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে শাকের চিশতী। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। রাতে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। কবরীর ছেলে শাকের চিশতী জানান, হিমঘর থেকে মায়ের মরদেহ নেওয়া হবে মোহাম্মদপুর আল মারকাজুলে। সেখানে গোসল করানো…

Read More

বিমানের ৪ ফ্লাইট বাতিল

১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ):দুই বছর তিন মাস পর দেশে ফিরে ছুটি কাটিয়ে সৌদি আরব ফিরবেন জোবায়ের আহমেদ। সিলেট থেকে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন। করোনার পরীক্ষাও করেছেন। আজ শনিবার বেলা ২টা ৫০ মিনিটে তাঁর ফ্লাইট। ভোর থেকে বিমানবন্দরে অপেক্ষা করছেন। কিন্তু জানেন না, ফ্লাইট যাবে কি না! তাঁর মতো আরও শতাধিক যাত্রী এমন অপেক্ষায় আছেন। যাত্রীরা জানান, তাঁদের অনিশ্চয়তার শুরুটা ভোর থেকেই। আজ সকাল সোয়া ছয়টায় রিয়াদের উদ্দেশে বিমানের ফ্লাইটটি বাতিল হয়েছে। যাত্রীদের উদ্বেগের ভিত্তিতে বিমান বাংলাদেশে খোঁজ নিয়ে জানা যায়, আজ বিমানের চারটি ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সন্ধ্যায় একটি ফ্লাইট ছাড়ার…

Read More