দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ দিন ধার্য করে দেয়। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, এম আমিনুল ইসলাম, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় নেন। এসময় ডেপুটি অ্যাটনি জেনারেল ড. মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।
Read MoreCategory: আইন ও আদালত
রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ মঙ্গলবার
দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিআরটিসির আবেদনের ওপর আজও শুনানি হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবে আপিল বিভাগ। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ১৭ মে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আদালত। আদালতে বিআরটিসির পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ৮ মে রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ…
Read Moreযুদ্ধাপরাধে রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদন্ড
ঢাকা. ১০ মে : মুক্তিযুদ্ধকালীন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হত্যা, ধর্ষণ, গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে যুক্ত থাকার দায়ে ওই সময়ের আল-বদর কমান্ডার রিয়াজ উদ্দিন ফকিরকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বৃহস্পতিবার এ রায় দেয়। এটি মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত ট্রাইব্যুনালের ৩২ তম রায়। রায়ে বলা হয়, প্রসিকিউশনের আনা চার অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে আসামি ফকিরকে মৃত্যুদন্ড এবং দুটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদন্ড দেয়া হয়েছে। ২০১৬ সালের ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ…
Read Moreগাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে সম্পন্নের নির্দেশ
গাজীপুর সিটি নির্বাচন ২৮ জুনের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। আদালতে ইসির পক্ষে ছিলেন মো. ওবায়দুর রহমান (মোস্তফা)। হাসান উদ্দিন সরকারের পক্ষে জয়নুল আবেদীন, জাহাঙ্গীরের পক্ষে এ এম আমিন উদ্দিন এবং রিটকারী সুরুজের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাসিক নির্বাচন স্থগিত করে গত ৬ মে রুলসহ…
Read Moreযুদ্ধাপরাধ : রিয়াজ উদ্দিন ফকিরের রায় বৃহস্পতিবার
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ময়মনসিংহের ফুলবাড়িয়ার আলবদর বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন ফকিরের রায় ঘোষণা হবে বৃহস্পতিবার। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২১ মার্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখেছিল। আজ বুধবার ট্রাইব্যুনাল জানায়, ওই রায় দেয়া হবে বৃহস্পতিবার। আসামি রিয়াজ উদ্দিন ফকির কারাগারে আছেন। এটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩২তম রায়। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে জড়িতদের বিচারে গঠিত এ ট্রাইব্যুনাল এর আগে আরো ৩১টি মামলার রায় ঘোষণা করেছে। ১৩ মার্চ মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে ৩১তম মামলার রায়…
Read Moreনড়াইলে মানহানি মামলায় খালেদার জামিনের আবেদন না মঞ্জুর
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য ও বঙ্গবন্ধুকে কটূক্তি করার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন না মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (৮মে) দুপুরে নড়াইল সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল (জামিন) না মঞ্জুর করেন। বিবাদীপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার ওই তথ্য জানিয়েছেন। বাদিপক্ষের আইনজীবি অ্যাড. আব্দুস সালাম খান বলেন, ‘আদালতের আদেশে আমরা সন্তুষ্ট।’ এ মামলায় ২০১৬ সালের ২৫ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে সমন জারি করে আদালত। সমন গ্রহণ না করায় ২৩ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন…
Read Moreখালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ১৯ মার্চ এ দিন ধার্য করেন। দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে গত ১৯ মার্চ আপিলের অনুমতি দেন আপিল বিভাগ। দু’সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ওইদিন এ আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন আপিল বিভাগ। আগামীকাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের…
Read Moreরানা প্লাজার বিচার দ্রুত করতে আলাদা ট্রাইব্যুনাল চেয়েছে টিআইবি
রানা প্লাজার বিচার দ্রুত সম্পন্ন করতে আলাদা ট্রাইব্যুনাল চেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে গার্মেন্টস খাত সম্পর্কিত এক গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে সংস্থাটির পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়। পাঁচ বছরেও রানা প্লাজা দুর্ঘটনায় দায়ীদের বিচার না হওয়ায় টিআইবির পক্ষ থেকে উদ্বেগও জানানো হয়। ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এসময় বলা হয়, সামগ্রিক সুশাসনের অভাবের কারণে এখনো বিচার ব্যবস্থাকে আটকে রাখা যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষমতাবানরা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবি’র বোর্ড অব…
Read Moreমানহানির ২ মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি ১৭ মে
ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেছে আদালত। আজ বুধবার পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠে ভুয়া জন্মদিন পালন মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ দিন ধার্য করেন। এদিন দুই মামলার গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া তার জামিনের আবেদন করেন। আদালত শুনানির জন্য ১৭ মে দিন ধার্য করেন। অন্যদিকে…
Read Moreসাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৩ জুন
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩ জুন ধার্য করেছে আদালত। আজ রবিবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। মামলায় রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। মামলার অপর আসামিরা হলেন-বাড়ির সিকিউরিটি গার্ড এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল,…
Read More