অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি ৩ জুলাই

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপাসর্ন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির জন্য ৩ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়ার আইনজীবীদেরকে পেপারবুক সরবরাহ করতে হাইকোর্টের ফৌজদারি আপিল শাখাকে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে দুদক আপিল শুনানির দিন ধার্যের আবেদন জানায়। আদালতে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, কায়সার কামাল এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান। পরে কায়সার কামাল বলেন, আমরা…

Read More

নাশকতার দুই মামলা: আপিল বিভাগে খালেদার জামিন শুনানি চলছে

কুমিল্লার নাশকতার দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দুটি লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আজ রবিবার এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২৮ মে দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩০ মে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে দেয়।

Read More

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ১১

রাঙামাটির নানিয়ারচরের বড়পুল, ধর্মচরন কার্বারি পাড়া ও হতিমারা এলাকায় পাহাড় ধসে ১০ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে প্রবল বর্ষণে পাহাড় ধসে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন সূত্র জানায়, উপজেলার বড়পুল পাড়ায় দুই পরিবারের চার জন, ধর্মচরন কার্বারি পাড়ায় একই পরিবারের চার জন এবং হাতিমারা এলাকায় তিন জন মারা গেছেন। রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ জানিয়েছেন, ‘নানিয়ার চরে তিনটি জায়গায় পাহাড় ধস হয়েছে। জেলা সদরসহ সব মিলিয়ে বিশটির মতো পাহাড় ধস হয়েছে গত রাত থেকে। জেলায় গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছিলো। এখনো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির যে অবস্থা,…

Read More

নড়াইলে মানহানি মামলায় খালেদা জিয়ার জামিন না মঞ্জুর

স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে নড়াইলের আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানি মামলায় সঠিকভাবে জামিন আবেদন উপস্থাপন না করায় জামিন না মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার সকালে জামিন শুনানি শেষে এ আদেশ দেন নড়াইলের জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ। উল্লেখ্য, গত ৩০ মে বুধবার বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জামিনের আবেদন করলে জামিন শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেন আদালত। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল…

Read More

খালেদার জামিন ২৮ জুন পর্যন্ত, প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী ২৮ জুন পর্যন্ত জামিন দিয়েছে আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে যে প্রডাকশন ওয়ারেন্ট ছিল তা প্রত্যাহার করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে আজ সোমবার মামলার যুক্তিতর্ক শুনানিতে খালেদা জিয়া অনুপস্থিত থাকলে তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাড়ান ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। পাশাপাশি বিএনপি প্রধানের বিরুদ্ধে এ মামলায় হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহারের আবেদনও করেছিলেন তার আইনজীবীরা।সেটাও মঞ্জুর করে আদালত। গত ১০ মে এ মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। সেদিনও খালেদা জিয়ার…

Read More

যুদ্ধাপরাধের আরো দুই মামলা রায়ের অপেক্ষায়

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধে আরো দুই মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষামান (সিএভি) রেখে আদেশ দেয়। এর মধ্যে একটি মামলায় গত ৩০ মে পটুয়াখালীর ৫ আসামির বিষয়ে যুক্তিতর্ক শেষে যেকোনো দিন রায় (সিএভি) ঘোষণা করবে বলে আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি হবে যুদ্ধাপরাধের মামলায় ৩৪ তম রায়। ২০১৭ সালের ৮ মার্চ এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিদের সর্বোচ্চ সাজার আর্জি পেশ করে শুনানি করে প্রসিকিউশন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল…

Read More

ঐশীর মৃত্যুদণ্ড চেয়ে আপিল রাষ্ট্রপক্ষের

পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন দণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন সোমবার আপিল করার বিষয়টি জানিয়েছেন। ২০১৭ সালের ৫ জুন ঐশীকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দেয় হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবা খুন…

Read More

বিশ্বকাপ ফুটবল: বিদেশি পতাকার ব্যবহার বন্ধে রিট

বিশ্বকাপ ফুটবল- ২০১৮ চলাকালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি শুনানির জন্য সোমবার কার্য তালিকায় রয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট দেওয়ান আবদুন নাসের। এর আগে রবিবার বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন। রিট আবদনে বলা হয়, আগামী ১৪ জুন ২০১৮ তারিখ থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বাংলাদেশী সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে…

Read More

বেসিক ব্যাংক দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাদের তলব

বেসিক ব্যাংক দুর্নীতি মামলাগুলোর সব তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ৩০ মে সব মামলার নথি নিয়ে তাদেরকে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে এসব মামলার তদন্ত শেষ হওয়ার কথা। কিন্তু প্রায় আড়াই বছর হয়ে গেছে। এখনো তদন্ত শেষ হয়নি। এর কারণ ব্যাখ্যার জন্য তাদের তলব করা হয়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালের ২১-২৩ সেপ্টেম্বর  ১৫৬ জনকে আসামি করে মতিঝিল,…

Read More

মানহানির দুই মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

মানহানির দুটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট বেঞ্চের অনুমতি নিয়ে আবেদন দুটি শাখায় দাখিল করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগষ্ট জন্মদিন পালন অভিযোগে এ মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়ে ৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য রেখেছে ঢাকার হাকিম আদালত। দীর্ঘ সময় দিয়ে দিন ধার্য রাখায় হাইকোর্টে জামিন…

Read More