জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা সম্ভব না হওয়ায় যুক্তিতর্ক পিছিয়ে আগামী ১০ মে দিন ধার্য করেছে আদালত। আজ রবিবার মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিলো। কিন্তু খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করা সম্ভব না হওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন ৃকাজল শুনানিতে বলেন, খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করা না গেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার পরিচালনা করা যেতে পারে। ভারতে এমন নজির আছে। তবে এমন আবেদনের বিরোধিতা করেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি জানান, খালেদা…
Read MoreCategory: আইন ও আদালত
চাঁদপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামে ভাতিজি রুমা আক্তার নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে চাচি জান্নাতুল ফেরদৌস মায়া ও জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস মায়া উপজেলার পূর্ব উপলতা গ্রামের মৃত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী এবং জহিরুল ইসলাম একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। জহিরুল পেশায় ইলেকট্রিশিয়ান। হত্যার শিকার রুমা উপজেলার উপলতা গ্রামের আনা মিয়ার মেয়ে। ২০১৬ সালের ২৪ মার্চ রাতে জান্নাতুল ফেরদৌস মায়াকে জহিরুল ইসলামের সাথে আপত্তিকর অবস্থায়…
Read Moreবিচার বিভাগকে শ্রদ্ধা করতে শিখুন : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগ হচ্ছে তিনটি স্তম্ভের একটি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন ‘এই স্তম্ভকে শ্রদ্ধা করতে শিখুন।’ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলা-কুসুমবাড়ি ব্রিজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে ধাতুরপহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী, আল বদর, রাজাকারদের অত্যাচার নির্যাতন দেখেছেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে নৌকা মার্কায় ভোট দিবে। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। মন্ত্রী…
Read Moreখালেদা জিয়ার জামিন স্থগিত চেয়েছে দুদক
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাইকোর্টের জামিন স্থগিত চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশন ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন। আজ দুপুরে আপিল বিভাগের চেম্বার জজ হাসান ফয়েজ সিদ্দিকীর আদালতে এ আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন দুদক কুশলী খুরশিদ আলম খান। এর আগে গতকাল সোমবার খালেদা জিয়াকে চারমাসের জামিন দেয় হাইকোর্ট। নিম্ন আদালতে পাঁচ বছরের সাজা ঘোষণার পর থেকে বিএনপি চেয়ারপারসন ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
Read Moreনাবালিকাকে ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যদণ্ড
ভারতে প্রতি ঘন্টায় একজন করে নারী ধর্ষণের শিকার হচ্ছেন। শুধু নারীরাই নয়, বাদ পড়ছে না ৮ মাসের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা। ভারতের সংবিধানে ধর্ষণের শাস্তি স্বরুপ যাবজ্জীবন ও ফাঁসির নির্দেশে থাকলেও, বহু মামলায় তা কার্যকরী হয় না। নাবালিকা ধর্ষণের মামলা যেন দিনে দিনে বাড়ছে। এবার ১২ বছর ও তার কম বয়সি নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দেওয়ার বিল আনতে চলেছে ভারতের রাজস্তান সরকার। রাজস্থানের মন্ত্রী সি জি কাটারিয়া বলেছেন, শিশু ধর্ষণের মামলায় জড়িত অভিযুক্তদের সরাসরি মৃত্যুদণ্ড দেওয়ার বিল আনা হচ্ছে। তিনি জানিয়েছেন, আমরা এই ধরনের মামলায় দুটি নির্দেশ জারি…
Read Moreময়মনসিংহের ১১ জনের বিচার শুরুর আদেশ
ঢাকা, ৪ মার্চ : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্নাল। আগামী ১২ এপ্রিল এদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ এ আদেশ দেয়। অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউটর সাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন এবং আসামিপক্ষে ছিলেন আব্দুস শুকুর খান ও আব্দুস সাত্তার পালোয়ান শুনানি করেন। রেজিয়া সুলতানা চমন সাংবাদিকদের জানান, চারটি অভিযোগে ওই ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ এপ্রিল দিন…
Read Moreড. খন্দকার মোশাররফের আবেদন আপিলেও খারিজ
ঢাকা, ৪ মার্চ : দুর্নীতির এক মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের আনা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল ভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। এর আগে গত ৯ জানুয়ারি একটি হাইকোর্ট বেঞ্চ তার আবেদন খারিজ করেছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ড. মোশাররফ হোসেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ড. খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র…
Read Moreদুর্নীতির অভিযোগ উঠলে কোন ছাড় নয়: প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার তাদের উদ্দেশ্যে দেয়া এক অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, মুষ্টিমেয় কিছু কর্মকর্তা-কর্মচারীর কারণে বিচার বিভাগের উজ্জ্বল ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যায় না। বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। সরাসরি ব্যবস্থা নেয়া হবে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার ও বিভিন্ন…
Read More‘জাবি ভিসির নিয়োগ কেন অবৈধ নয়’
দিয়া ইসলাম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নিয়োগ দেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। গত ১৫ ফেব্রুয়ারি উপাচার্য পদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে আরো চার বছরের জন্য পুনর্নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে ২০১৪…
Read Moreদীর্ঘদিন আটক থাকা ১৩৯ আসামির বিচার শেষ করার নির্দেশ
সারাদেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে আটক থাকা ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে সাত বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামি একটি তালিকা আদালতে উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে।
Read More