ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটের উদ্দেশে কাল থেকে ইউএস-বাংলা অতিরিক্ত ২টি ফ্লাইট

ডেস্ক রিপোর্ট:  আজ রোববার থেকে বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে ওমানের রাজধানী মাস্কাটের উদ্দেশে সপ্তাহে আরো দু’টি অতিরিক্ত ফ্লাইট চালু করবে। এতে আজ থেকে ইউএস-বাংলা ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে সপ্তাহে ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এই রুটে ইউএস-বাংলা ১১ নভেম্বর থেকে ফ্লাইট পরিচালনা শুরু করে। ৮টি বিজনেস ক্লাসসহ মোট ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-মাস্কাট রুটের ফ্লাইট পরিচালিত হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাটে ন্যূনতম ওয়ানওয়ের ভাড়া ১৭ হাজার ৭৬০ টাকা। এছাড়া ঢাকা থেকে মাস্কাট রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা এবং চট্টগ্রাম…

Read More

বরেন্দ্র অঞ্চলে মাল্টা চাষে সফলতা অর্জন

ডেস্ক রিপোর্ট: বরেন্দ্র এলাকাসহ এই অঞ্চলে মাল্টা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে।  লাভজনক বাজার মূল্য কৃষকদের মাল্টা চাষে আগ্রহ সৃষ্টি করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান বলেন, গোদাগাড়ী, তানোর, নাচোল ও গোমস্তাপুর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ সদরের কৃষকগণ ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে দু’শ বিঘা জমিতে মাল্টা বাগান তৈরি করছেন। এই অঞ্চলে মাল্টা চাষের উপযোগী আবহাওয়া ও মাটি থাকায় ডিএই’র কর্মকর্তাগণ কৃষকদের মাল্টা চাষে উৎসাহ প্রদান করছেন। চাঁপাইনবাবগঞ্জের ঝিলিক এলাকার মাল্টা চাষী মতিউর বলেন, তিনি আট’শ মাল্টা ১৬ হাজার টাকায় বিক্রি করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, এ অঞ্চলের মাল্টা হলুদ…

Read More

নড়াইলে আউটসোর্সিংয়ে ঝুঁকছেন মেয়েরা

ডেস্ক রিপোর্ট:  ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। বর্তমানে প্রতিটি ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা ও সমানতালে এগিয়ে যাচ্ছে। আইটির এই যুগে ছেলেদের পাশাপাশি মেয়েরাও প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই। ইন্টারনেটে আউটসোসিং এ নড়াইলের মেয়েরা ও সমানতালে এগিয়ে যেতে চাচ্ছে। আর এই কাজে সহায়তা করছে নড়াইল ডিজিটাল লাইব্রেরি। এ সকল প্রশিক্ষণের পাশাপাশি ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স এবং টিম তৈরি করে নিবিড় যোগাযোগ স্থাপন করে সদস্যদের কাজ পাইয়ে দেওয়ার সহযোগিতা করছেন ডিজিটাল লাইব্রেরি নামে একতটি বে-সরকারি উন্নয়ন সংস্থা। জানাগেছে, ২০১২ সাল থেকে নড়াইল ডিজিটাল লাইব্রেরির একদল আইটি কর্মী নিরলসভাবে গত কয়েকবছর ধরে…

Read More

বাংলাদেশের উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে

ডেস্ক রিপোর্ট:  জাপান বাংলাদেশের অর্থনীতি ত্বরান্বিত করতে তাদের সহযোগিতা ও সহায়তা অব্যাহত থাকবে বলে বাংলাদেশকে আবারও আশ্বাস দিয়েছে। অর্থমন্ত্রী এ এম এ মুহিত জাপান থেকে ফিরে ঢাকায় তার সচিবালয় অফিসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এদেশে জাপানের বিশাল বিনিয়োগ রয়েছে। এটা আরো বাড়ানোর ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে।’ জাপানে তার সফরকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘সফরকালে আমি জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা ও জাপানের অর্থমন্ত্রী তারো আসো’র সঙ্গে সাক্ষাৎ করেছি এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছি।’ মুহিত বলেন, জাপানের অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, বাংলাদেশে ব্যবসার…

Read More

আখ চাষ পাহাড়ি চাষিদের ভাগ্য বদলে দিতে পারে

ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনৈতিক উন্নয়নে ইক্ষু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্যকরী ভূমিকা রাখছে। পার্বত্যাঞ্চলে ইক্ষু চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড়ের কৃষকদের ভাগ্য বদলে দিতে পারে আখ চাষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন সুস্থ মানুষের জন্য বছরে ১৩ কেজি চিনি বা গুড় খাওয়া প্রয়োজন বলে সুপারিশ করেছে। সে হিসেবে বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য চিনি বা গুড় প্রয়োজন প্রায় ২১ লাখ টন। দেশে বর্তমানে দুই থেকে আড়াই লাখ টন চিনি এবং সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টন গুড় উৎপাদিত হয়। কাজেই দেখা যায়, দেশের মোট চাহিদার তুলনায় চিনি ও গুড় উৎপাদন…

Read More

রাজশাহী অঞ্চলে সরিষার ফলন সন্তোষজনক

ডেস্ক রিপোর্ট:  চলতি রবি মৌসুমে সরকারি বিভিন্ন পদক্ষেপ ও অনুকূল আবহাওয়া বিদ্যমান থাকায় এই অঞ্চলে সরিষা বীজের উৎপাদন সন্তোষজনক হচ্ছে বলে কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সূত্র মতে, বরেন্দ্র অঞ্চলসহ এই অঞ্চলের সর্বত্র রবি শস্যের ভালভাবে বেড়ে ওঠা থেকে বোঝা যাচ্ছে যে, সরিষা বীজের বাম্পার উৎপাদন হবে। শস্য মাড়াই আগামী মাসে শুরু হবে এবং কৃষকরা শস্য কাটার পর এই জমিগুলোতে বোরো চাষ শুরু করবে। কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) কর্মকর্তাগণ আজ এ কথা বলেন। ডিএই চলতি মৌসুমে এই অঞ্চলের আট জেলার এক লাখ ৮০ হাজার হেক্টর…

Read More

ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজার

ডেস্ক রিপোর্টঃ আগের দিনের ধারাবাহিকতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবনতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ শেয়ারের দাম। তবে কমেছে লেনদেন। বুধবার আজ ডিএসইতে মোট ৩১৮ টি কোম্পানির ১৮ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৭০১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৬০৭ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৩৯০ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১১.৯৫ পয়েন্ট বেড়ে ৪৬৭৬.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.২৩ পয়েন্ট বেড়ে ১৭৫৩.৮০ পয়েন্ট এবং ডিএসইএস শরীাহ্ সূচক পয়েন্ট ১.২০ বেড়ে ১১১৯.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।…

Read More

উন্নত ব্যবসায় পরিবেশ ও বাণিজ্য সংস্কার বাংলাদেশকে রফতানি শক্তিতে পরিণত করতে পারে : বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট: প্রতিযোগিতামূলক ব্যবসায় সক্ষমতা বাড়ানো এবং বাণিজ্য ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে বাংলাদেশ পূর্ব এশীয় প্রতিবেশী দেশগুলোর মত রফতানি শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। যা বৈশ্বিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করবে। বিশ্বব্যাংক গ্রুপের ‘সাউথ এশিয়াজ টার্ন : পলিসিজ টু বুস্ট কমপিটিটিভনেস এন্ড ক্রিয়েট দ্যা নেক্সট এক্সপোর্ট পাওয়ার হাউজ’ বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। সোমবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) সঙ্গে যৌথভাবে বিশ্বব্যাংক এই প্রতিবেদন প্রকাশ করে। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংক…

Read More

বাংলাদেশকে এক কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন

ডেস্ক রিপোর্ট: রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া ৮১ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে এক কোটি ৫২ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন কর্তৃপক্ষের কাছ থেকে গতকাল এই অর্থ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিপাইনে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার ফিলিপাইনে বাংলাদেশের দূতাবাসে জমা হয়েছে। শুক্রবার ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি টিম এ অর্থ গ্রহণ করেছে। তিনি বলেন, জমা হওয়া অর্থের মধ্যে ডলারের অংশটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে নিউইয়র্ক ফেডে বাংলাদেশ…

Read More

দুই দিনব্যাপী আন্তর্জাতিক ডেনিম এক্সপো শুরু

ডেস্ক রিপোর্ট: ডেনিম পণ্য ও এর সম্ভাবনাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে পঞ্চমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ ডেনিম এক্সপো-২০১৬। মঙ্গলবার রাজধানীর কুড়িলে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে এ প্রদর্শনী শুরু হয়েছে।এবারের প্রদর্শনীর মূল থিম হচ্ছে,‘প্রাকৃতিক ডেনিম’।প্রদর্শনীতে ১৫ দেশের ৫৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৫ হাজার ডেনিম বিশেষজ্ঞ ও দর্শনার্থী অংশ নিয়েছে।এর মধ্যে রয়েছে-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,জার্মানি,ইতালি,ফ্রান্স,নেদারল্যান্ড,তুরস্ক,স্পেন,বেলজিয়াম,সুইডেন,সংযুক্তআরব,আমিরাত,ভিয়েতনাম এবং চীন।এসব দেশ থেকে ডেনিম পণ্যের ক্রেতা,ব্র্যান্ড প্রতিনিধি,সিইও,সোর্সিং ম্যানেজার,ডেনিম পণ্য নির্মাতা,ব্যবসায়ী ও বিভিন্ন ডেনিম প্রতিষ্ঠান রয়েছে।প্রদর্শনীর আয়োজন করেছে ডেনিম এক্সপার্ট নামের একটি…

Read More