বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি আজ

ঢাকা, ২৫ সেপ্টেম্বর : আবারো বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। ৮ থেকে ১৫ শতাংশ হারে দাম বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। এর উপর গণশুনানি আজ থেকে শুরু হচ্ছে।

Read More

ডিসেম্বরে ফোর-জি মোবাইল সার্ভিস চালু : তারানা

ঢাকা, ২০ সেপ্টেম্বর : নতুন মোবাইল ফোন অপারেটরদের জন্য সুযোগ রেখে, নভেম্বর মাসে মোবাইল টেলিকম সার্ভিসের জন্য চতুর্থ প্রজন্মের (ফোর-জি) স্পেকট্রামের নিলাম হতে যাচ্ছে। ডিসেম্বর মাসের মধ্যেই সাধারণ মানুষের কাছে সেবাটি পৌঁছে দেয়ার লক্ষ্যেই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। বুধবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তার মন্ত্রণালয়ে এক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নভেম্বর মাসের শেষ নাগাদ নিলামের কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সরঞ্জামাদি আমদানির পর প্রয়োজনীয় কারিগরী প্রক্রিয়া চূড়ান্ত করার মধ্যদিয়ে ডিসেম্বর মাস থেকেই জনগণের জন্য আমরা ফোর-জি/এলটিই সেবা চালু করতে পারব বলে আশা করছি।    …

Read More

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে বৃহস্পতিবার লেনদেন শেষ হয়েছে। তবে এদিন সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৩৩২ টি কো¤পানির ৩৫ কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৫৩৮ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।মোট লেনদেনের পরিমাণ ১১২৪ কোটি ২১ লাখ ৬৪ হাজার ২৯ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ১৯.৩৩ পয়েন্ট বেড়ে ৬২০৩.৯০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.০৫ পয়েন্ট বেড়ে ২২২৫.১৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) ১২.৯৮ পয়েন্ট বেড়ে ১৩৮৫.২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৮২ টির,কমেছে ১১২ টির…

Read More

বরিশালে লক্ষ্যমাত্রার অধিক শীতকালীন শাক সবজি আবাদ

ডেস্ক রিপোর্ট : জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমান শীতকালীন শাক-সবজি আবাদ হয়েছে। একইসাথে আবাদি জমির পরিমানও বেড়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে জানাগেছে, ২০১৬-১৭ সালে জেলায় শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯শ’ ৫০ হেক্টর জমিতে। বিপরীতে উৎপাদন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয় প্রায় ১ লাখ ৪৮ হাজার ৪শ’ ৫০ মেট্রিকটন। আর ইতোমধ্যে প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতে আবাদের পরিমান আরো বাড়বে। খামার বাড়ি সূত্র আরো জানায় চলতি মৌসুমে আবাদের পরিমাণ লক্ষ্যমাত্রা অতিক্রম করায় ব্যাপক উৎপাদনের আশায়…

Read More

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সবুজবাগের কুসুমবাগে আজ ভোর সাড়ে ৫ টার দিকে গলায় ফাঁস দিয়ে জয়নব আক্তার জনি (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।  তিনি স্বামী সাহিন আক্তারের সঙ্গে কুসুমবাগে একটি বাসায় ভাড়া থাকতেন। নিজেদের মধ্যে কলহের জের ধরে জয়নব আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে সবুজ থানা পুলিশ। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।     মিতু/বিবি নিউজ/১০৬২

Read More

শেরপুরে মাশরুম চাষে স্বাবলম্বী গৃহবধূ হাফসা

ডেস্ক রিপোর্ট: মাশরুম চাষে স্বাবলম্বী হয়ে উঠছেন শেরপুরের নকলা উপজেলার রামেরকান্দি এলাকার গৃহবধূ আইরিন মিলি হাফসা। এতে এলাকার অনেকেই এখন মাশরুম চাষে উৎসাহী হয়ে উঠছেন। জানা যায়, ২০১০ সালে ভূরদী গ্রামে কৃষক পরিবারে তার বিয়ে হয় হাফসার। স্বামীসহ তাদের দু’জনেরই প্রবল ইচ্ছা কোন বিষয়ে সফল হওয়া। ২০১৫ সালে মাশরুম উপকেন্দ্র ময়মনসিংহ হর্টিকালচার স্থানীয় বানেশ্বরদী ইউনিয়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তা দেখে হাফসার স্বামী ঠিক করেন মাশরুম চাষ করে তারা সফল হওয়ার স্বপ্ন পূরণ করবেন। ২০১৬ সালের জুলাই মাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন সাভারের জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রের কর্মসূচির…

Read More

রাজশাহী অঞ্চলে ব্রোকলি চাষ জনপ্রিয় হয়ে উঠছে

ডেস্ক রিপোর্ট:  লাভজনক বাজারদর ও ক্রেতা চাহিদার কারণে এই অঞ্চলে অপ্রচলিত শীতকালীন সবজি ব্রোকলি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, ক্রেতার চাহিদা ও বাজার মূল্যের কারণে গত কয়েক বছর ধরে কৃষকগণ ব্রোকলি চাষে উৎসাহিত হচ্ছেন। তিনি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বাণিজ্যিকভাবে ব্রোকলি চাষের উজ্জল সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে সবুজ ফুলকপি নামে পরিচিত ব্রোকলি চাষের উপযোগী এই অঞ্চল। ফুলকপির মত সবুজ পাতা সমৃদ্ধ ব্রোকলি থেকে সরাসরি প্রোটিন ও ভিটামিন সি পাওয়া যায়। ব্রোকলি ফুলকপির থেকে তিন থেকে চারগুণ বেশী দামে বিক্রি হয়। ব্রোকলি…

Read More

নওগাঁয় ক্রমেই বাড়ছে সরিষার আবাদ

ডেস্ক রিপোর্ট: জেলায় ক্রমেই সরিষার চাষ বাড়ছে। কিছুদিন আগেও এ জেলার কৃষকরা সরিষা চাষে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। কিন্তু সরিষা’র ভালো মুল্য পাওয়ায় এবং কৃষি বিভাগের উৎসাহে পুনরায় তাঁরা সরিষা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। নওগাঁ জেলার অবারিত মাঠ জুড়ে এখন সরিষার হুলুদ ফুলের সমারোহ। যে দিকে চোখ যাবে কেবল হলুদ আর হলুদ। এ যেন দিগন্তজোড়া হলুদের মেলা। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ বছর জেলার ১১টি উপজেলায় মোট ৩৩ হাজার ৪০ হেক্টর জমিতে সরিষা চাষ করেছে কৃষকরা। ২০১৫ সালে এ জেলায় সরিষা চাষ হয়েছিল ৩২ হাজার হেক্টর এবং ২০১৪…

Read More

সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট: চলতি মৌসুমে জেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গত বছর অধিক ফলন ও ন্যায্যমূল্য পাওয়ার কারণে চলতি মৌসুমে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে কৃষকেরা সরিষা চাষ করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান জানান, এবারের মৌসুমে জেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯০৪ হেক্টর জমিতে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে আরো জমিতে সরিষা চাষ হবে। এতে করে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২শ’ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার সাত উপজেলায় মাঠের পর মাঠ সরিষা চাষ করা হয়েছে। দিগন্ত জোড়া হলুদ ফুলের সমারোহ। মৌ মৌ…

Read More

চলতি বছর রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে : তোফায়েল আহমেদ

ডেস্ক রিপোর্ট:  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চলতি বছর চায়ের উৎপাদণ ৮০ মিলিয়ন কেজি ছাড়িয়ে গেছে। ২০২৫ সালের মধ্যে উৎপাদন ১৩০ মিলিয়ন কেজি করা সম্ভব হবে। তিনি বলেন, ‘দেশের অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৭৮ মিলিয়ন কেজির বিপরীতে গতবছর প্রায় ৬৮ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে।’ মন্ত্রী রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চা বোর্ড আয়োজিত ‘বাংলাদেশ চা প্রদর্শনী-২০১৭’ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চা শিল্পের উন্নয়নে পথ নকশা প্রনয়ণ করা হয়েছে। সে মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ফলে চায়ের উৎপাদন এ বছর রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের মধ্যে…

Read More